জেনারেল রাইটিং - নদী ও সভ্যতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নদী ও সভ্যতা।


scratsmacker-new-york-5173657_1280.jpg

Image by Uwe Conrad from Pixabay

এক সময় মানুষ যাযাবর জীবন যাপন করত। তারপর যখন কৃষিকাজ আরম্ভ হয়, মানুষ থিতু হওয়া শুরু করে। সেই সভ্যতার শুরু থেকেই নদীর তীরে মানুষ জনপদ গড়ে তোলে। নদী আমাদের পরম বন্ধু। মানব সভ্যতার বিকাশ এবং অগ্রগতিতে নদীর প্রভাব সবচেয়ে বেশি।

নদী আমাদেরকে আমাদের পানীয় জল সরবরাহের পাশাপাশি আমাদেরকে দেয় চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানিও। তাছাড়াও, জীবন ধারণের জন্য পানির আরও প্রয়োজন রয়েছে, সেসবও নদীই মেটায়।

এর বাইরেও, নদী পথে যাতায়াত সুবিধা রয়েছে। বর্তমানে, সভ্যতার চূড়ায় অবস্থান করেও নদী কিংবা সমুদ্র পথের চেয়ে সুবিধাজনক এবং লাভজনক পথ আমরা আবিষ্কার করতে পারিনি। নদীতে মাছ ধরাও বহু মানুষের জীবিকা নির্বাহের একমাত্র পথ। আমরাও আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকি নদীর মাছ দিয়ে।

একারণেই পৃথিবীর যত বড়বড় শহর আছে, নগর আছে সবই হয় কোন নদী তীরে কিংবা সমুদ্রের তীরে অবস্থিত। এই অবস্থার পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। এমনকি মরু দেশের শহরও সমুদ্রের পাশেই অবস্থিত।

কিন্তু এই দিবা সত্যটি আমাদের দেশের বেশিরভাগ মানুষ উপলব্ধি করতে পারে না। যার কারনে তারান নানা রকম ভাবে নদীর ক্ষতি করার চেষ্টা করছে। কোথাও কোথাও অবাধে নদী দখল করে, নদী ভরাট করে নদীকে বিনাশ করে দিচ্ছে। আবার কোথাও কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর গতিপ্রকৃতি বদলে দিচ্ছে। এতে করে নদীর পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যপক হারে। যা এখন যদিও বুঝা যাচ্ছে না। কিন্তু যখন বুঝতে পারবো, তখন আর সময় থাকবেনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42