"দামোদর নদীর তীরে কাশফুল ও নৌকার কিছু আলোকচিত্র"

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আবারো হাজির হলাম নদীর কিছু ছবি নিয়ে আপনাদের মাঝে।নদীর দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে।

দামোদর নদীর তীরে কাশফুল ও নৌকার কিছু আলোকচিত্র:

'নদী' শব্দটি ছোট্ট হলেও এর গভীরতা সুবিশাল।নদীর সুন্দর দৃশ্য অনেকেই অবলোকন করতে পছন্দ করেন।আসলে নদীর জলরাশি ও শীতল হাওয়া মন ছুঁয়ে যায় আমার।ছোটবেলা থেকেই নদীর প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে।কারণ আমার শৈশব কেটেছে কোনো এক নদীর পাশেই ছোট্ট একটি গ্রামে।তাইতো বড়শুলে দুর্গাপূজা দেখতে গিয়ে ছুটে গিয়েছিলাম দামোদর নদী দেখতে।আমার থেকে মায়ের ইচ্ছেটা আরো বেশি ছিল নদী দেখার।তাই নদীর পাড়ে উচ্ছে ক্ষেত পেরিয়ে আমরা দামোদর নদীর তীরে রাখা নৌকার দৃশ্য উপভোগ করলাম প্রথমে।এই নদীর অনেক বিশেষত্ব রয়েছে।যেটি নিয়ে পরে কখনো লিখবো।প্রত্যেকটি ছবিই এখানে আলাদা মাত্রা বা অর্থকে তুলে ধরে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---

IMG_20221028_061651.jpg
লোকেশন

◆◆এটা দামোদর নদী।আর এই নদীর উপর দিয়ে চলে গেছে অনেকগুলো বাঁধ।এই নদীর তীরে অনেকগুলো নৌকা বাঁধা ছিল এবং নদীর চারিপাশে বিস্তৃত কাশফুলে ভরা ছিল।এমনকী নদীর ওপারের কাশফুলগুলি ও দেখে মনে হচ্ছিল,স্বর্গের সাদা ধোঁয়া আবার কখনো কৈলাশ পর্বতের ছোঁয়া।

IMG_20221028_061800.jpg
লোকেশন

◆◆নদীতে কোনো ঢেউ ছিল না।এটা খুবই স্থির ও শান্ত ছিল।নদীটি পূর্বে গভীর থাকলে ও এখন বেশ চড়া।সারি সারি বাঁধা নৌকাগুলো দেখতে সত্যিই বেশ ভালো লাগছিল আমার।

IMG_20221028_061830.jpg
লোকেশন

◆◆হাওয়ায় প্রবাহিত শান্ত নদী ও তার কিনারায় দাঁড়িয়ে নৌকা ও কাশফুলগুলি অফুরন্ত সুন্দর লাগছিল দেখতে।কিছু মানুষ আবার নৌকার মেরামত করার কাজে ব্যস্ত ছিল।নদীর মাঝে কাশফুলের বাগান অনেক দূর পর্যন্ত চলে গেছে।দামোদর নদীর মধ্যে এরকম দৃশ্য ছোট্ট দ্বীপের মতো দেখতে লাগছিল।

IMG_20221028_061629.jpg
লোকেশন

◆◆কিছুদিন আগে আমি বরশুল জাগরণী কমিটির যে রাঙামাটির দেশ পূজার থিম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।সেখানে যে কাশফুল ব্যবহার করা হয়েছিল তা সম্পূর্ণটাই এই দামোদর নদীর তীর থেকে সংগ্রহ করা হয়েছিল।এখানে অফুরন্ত কাশফুলের মেলা দেখলেই চোখ জুড়িয়ে যায়।

IMG_20221028_061847.jpg
লোকেশন

◆◆দামোদর নদীতে প্রচুর পরিমানে রকমারি মাছ পাওয়া যায়।যার জন্য নৌকায় করেও জাল দিয়ে মাছ ধরা,বড়শি দিয়ে টোপ ফেলা সবকিছুই করা হয়।তাছাড়া নৌকায় নদী পারাপারের কাজ তো আছেই।

IMG_20221028_061335.jpg
লোকেশন

◆◆নদীতে নৌকা না থাকলে নদীর সৌন্দর্য কিছুটা শুন্যতা লাগে বলে আমার মনে হয়।নদী পার হয়ে ওপারের উঁচু টিলার দৃশ্য ও উপভোগ করতে যান অনেকেই।

IMG_20221028_061410.jpg
লোকেশন

◆◆নদী দেখতে আমরা পাড় থেকে কিছুটা নিচে নেমেছিলাম।তাই নদীর দৃশ্য উপভোগ করে পাড়ের উপরে উঠে দেখলাম বেশ কিছু বড়ো সাইজের সিমেন্টের পাইপ সাজানো রয়েছে।যেটা দেখতে দারুণ লাগছিলো।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের নদী ও কাশফুলের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

দামোদর নদীতে ঘুরতে গিয়ে চমৎকার সব ছবি তুলেছেন। বিশেষ করে কাশফুল এবং নৌকা দুটোই আমার ভীষণ ভালো লাগে। ছোট ছোট দ্বিপের মতো জায়গাগুলো আমার ভীষণ ভালো লেগেছে দেখতে।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া, দ্বীপের মতো জায়গাগুলো আমার কাছে ও ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

দামোদর নদীর তীরে কাশফুল ও নৌকার কিছু আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো। ঘুরতে গিয়ে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে তুলেছেন। আসলে আপনার ফটোগ্রাফি করার হাত অনেক ভালো। ধন্যবাদ আপু আপনার ঘুড়ার অনুভূতি ও ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার সাবলীল মন্তব্য শুনে অনুপ্রেরণা পেলাম আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

প্রত্যেকটা ফটোগ্রাফিই অসম্ভব সুন্দর হয়েছে। প্রথমবার দামোদর নদী দেখলাম। নদী আর আকাশ যখন একসাথে এসে মিশে যায়, তখন সেই দৃশ্য আসলে দেখার মতো হয়।

 4 years ago 

সত্যিই দাদা,নদীর সঙ্গে আকাশের অদ্ভুত একটা মিল আছে।দামোদর নদী দেখার নিমন্ত্রণ রইলো।

 4 years ago (edited)

আপু সম্ভবত ইতিহাস বইতে দামোদর নদী সম্পর্কে জেনে ছিলাম। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দামোদর নদীর অনেক গুলো ছবি দেখতে পেলাম। আমার মনে হয় এই নদীতে যে পরিমান কাশ ফুল দেখা যায় সে অনুযায়ী দামোদর নাম পরিবর্তন করে কাশফুল নদী রাখা দরকার। এই নদীর চরেও অনেক কাশ ফুল দেখলাম। ধন্যবাদ আপু দামোদর নদীর সম্পর্কে জানানোর জন্য।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া, কাশফুলে পুরো নদীর পাড় সাদা হয়ে গেছিল।দামোদর নদী নিয়ে অনেক ইতিহাস আছে।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65594.32
ETH 1720.32
USDT 1.00
SBD 0.42