আমার বাংলা ব্লগ ‌|| রেসিপি : মাছ এবং ভাত (কথায় আছে মাছে ভাতে বাঙালি)

in আমার বাংলা ব্লগ5 years ago

IMG_20210816_143348.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ?

• আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমে আমি সকল ভারতীয় ভাই এবং বন্ধুদের স্বাধীনতার অভিনন্দন জানাচ্ছি। এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠা @rme ভাইয়াকে যার অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের ফলে আমার বাংলা ব্লগে আমি পোস্ট করতে পারছি। এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগের সুদক্ষ মডারেটরদের যারা এত সুন্দর একটি কমিউনিটি পরিচালনা করছেন।

কথায় আছে মাছে ভাতে বাঙালি তাই আজকে আমি মাছ এবং ভাতের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

মাছ এবং ভাত রেসিপি তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র

১ মাছ
২ হলুদ
৩ ঝাল
৪ সরিষার তেল
৫ চাউল

• ইত্যাদি গুরু থাকলেই তৈরি করা যাবে মাছ এবং ভাতের রেসিপি।

প্রথম ধাপ

IMG_20210816_073133.jpg

• প্রথমে মাছ গুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। এখানে আমি ফ্রিজে থাকা মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে টাটকা মাছ ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় ধাপ

IMG_20210816_081713.jpg

IMG_20210816_081702.jpg

• এবার মাছগুলোকে প্রয়োজনীয় মশলা দ্বারা ভালো করে মাখিয়ে নিবেন।

তৃতীয় ধাপ

IMG_20210816_081718.jpg

IMG_20210816_081723.jpg

• এবার একটি কড়াই এর উপরে সরিষার তেল বা সোয়াবিন তেল পরিমাণমতো নিয়ে নিন। তারপরে সেটি গরম হওয়ার জন্য অপেক্ষা করুন। যখন কড়াই এর উপরের দিকে গরম হয়ে যাবে তখন মসলা মাখানো মাছগুলোকে তার উপরে ছেড়ে দিতে হবে ।তারপরে কিছু পানি কড়াই এর ভিতর দশ মিনিট ধরে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আপনার মাছের তরকারি।

চতুর্থ ধাপ

IMG_20210816_064943.jpg

• এবার কিছু চাউল এবং যতটুকু চাউল তার তিন ভাগ পানি দিয়ে 15 মিনিট ফুটাতে দেবেন।

পঞ্চম ধাপ

IMG_20210816_071603.jpg

• এবার চাউল যখন সিদ্ধ হয়ে এমন পর্যায়ে চলে যাবে যেমনটি ছবিতে দেখানো হয়েছে। তাহলেই হয়ে যাবে আপনার মাস এবং ভাত। কোথায় আছে মাছে ভাতে বাঙালি এই কথাটি আমি খুবই মান্য করি। ছোটবেলা থেকে মাছ এবং ভাত আমার প্রিয় একটি খাবার। আমি ভাতের সাথে ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি। আশা করছি আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন।

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আমার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে

বাংলায় পোস্ট করে আমি গর্বিত

অনুবাদে
@emonv

Sort:  

খুব সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39