সৎ মা নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

Screenshot_20231027-203443_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সৎ মা নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামসৎ মা
পরিচালকএস কে সাহেদ আলি
অভিনয়মেহেজাবি, ইয়াশ রোহান
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৯ অক্টোবর ২০২৩

Screenshot_20231027-203522_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমেই নাটকের মধ্যে দেখতে পাই যে একজন ছোট মেয়ে নায়িকার সামনে এসে বসে থাকে। সে তার বড় ভাইয়ের কথা অনুযায়ী সেখানে এসে বসেছিল এবং তার হাতে একটি চুইংগাম ছিল। কারণ তার বড় ভাই তার এই সৎ মাকে কোনভাবে পছন্দ করে না। তাই সে তার বোনকে পাঠিয়েছে চুইংগাম হাতে নিয়ে তার সৎ মায়ের মাথায় লাগিয়ে দেওয়ার জন্য।

তখন সে চুইংগাম লাগানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। তবে তার সৎ মা সে জিনিসটি বুঝতে পেরে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে এরকম করছে। তখন সে বলে দেয় তার বড় ভাই তাকে এই বিষয়টি করার জন্য বলেছে।

Screenshot_20231027-203549_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এবার তার সৎ মা তার সাথে অনেকটাই ভাব করে নেয়৷ যখন তারা দুজনে একসাথে মিলে মজা করছিল তখন তার বড় ভাই এসে তাকে বকা দেয় এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এটি দেখে তার সৎ মা অনেকটাই ব্যতীত হন এবং তিনি অনেকটাই চুপচাপ হয়ে যান।

Screenshot_20231027-203559_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20231027-203622_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

যখন ওই ছোট মেয়ে এবং সৎ মা মিলে একসাথে সেখানে মজা করছিল তখন সেখানে তার বড় ভাই আসে৷ ওই ছোট মেয়েটিকে বড় ভাই সেখান থেকে নিয়ে যায়। যখন তার মা সেই বিষয়টি জিজ্ঞাসা করার জন্য তার কাছে আসে তখন সে তাকে ভালোভাবে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করতে থাকে৷ বড় ভাই কোনমতে তাকে সহ্য করতে পারত না৷ তাই তার সাথে ভালোভাবে কথাই বলতে পারেনা৷ সে তার উপর অনেক রাগান্বিত হয়ে যায় এবং সে নায়িকাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং তাকে অনেক অপমান করতে থাকে৷

Screenshot_20231027-203648_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20231027-203654_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়িকাকে অপমান করার কথা শুনে তার বাবা তাকে জিজ্ঞাসা করার জন্য তার ঘরে আসে৷ তখন সে তার বাবার উপরও অনেকটা রাগান্বিত ছিল। কারণ সে এখন তার বাবাকেও দেখতে পারে না৷ কারণ তার নিজের মা মারা যাওয়ার কিছুদিন পরে তার বাবা আরেকজনকে বিয়ে করে ফেলে৷ এই কারণে বড় ভাই অনেকটাই রাগান্বিত হয়ে থাকে এবং তার বাবাকেও অনেক ধরনের কথা বলতে থাকে৷

তখন তার বাবা তাকে বলে যে বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য৷ তখন সে বলে সে কখনোই তার কথা শুনবে না৷ সে নিজের মত করে চলবে৷ সেই গান বাজনা নিয়েই থাকবে এবং তার ভবিষ্যত এই গানের মধ্য দিয়ে কাটিয়ে দিবে। সে বলে কখনও সে তার বাবার কথা শুনবে না৷ তখন তার বাবাও অনেকটাই অপমান বোধ করেন এবং তিনি তাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে৷ তবে সে কখনো এই কথাগুলোর দাম দেয় না এবং সেখানে তার সৎ মা চলে আসে। তাদের দুজনকে সকল বিষয়গুলো বুঝাতে থাকে। তবে তারা কোনভাবে কোনো বিষয় বুঝার চেষ্টা করছিল না৷

Screenshot_20231027-203714_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এই বিষয়ের উপর রাগান্বিত হয়ে একদিন নায়ক আর বাসা থেকে বের হয়ে চলে যায়। অনেক দিন সে বাসায় আসেনি। তখন তার বাবা এবং বোন অনেক চিন্তিত হয়ে যায় এবং সে অনেক জায়গায় গিয়ে তার সময় কাটাতে থাকে৷ তার মনকে ভালো রাখার জন্য সে বাড়িতে আসে না৷ বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে৷ তখন একদিন সে একটি স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ছিল৷ সেখানে তার সৎ মা এসে তাকে বিভিন্ন ধরনের কথা বলে এবং খুবই ভালোভাবে সবগুলো বিষয় তাকে বুঝিয়ে দেয়৷ তবুও সে ওই বিষয়গুলো বুঝতে চাইছিল না।

যখন তার সৎ মা দেখল যে সে কোনভাবেই বিষয়গুলো বুঝতে পারবে না তখন তাকে একটি চড় মারে এবং তাকে সবগুলো কথা খুলে বলে৷ তখন সে সবগুলো বিষয় মেনে নেয় এবং সে একটি শর্ত দেয় সে যদি সে বাড়িতে ফিরে তাহলে তার সৎমাকে বাড়ি থেকে চলে যেতে হবে৷ তখন তার সৎ মা এই শর্তের উপর রাজি হয় এবং তিনিও একটি শর্ত দেন যে তাকে সাইক্রিয়াটিস্ট দেখাতে হবে৷ তাহলে তিনি বাড়িতে ছেড়ে চলে যাবেন।

Screenshot_20231027-203728_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এবার সে বাড়িতে ফিরে আসে। যখন সে বাড়িতে আসে তখন তার দাদি অনেক খুশি হয়ে যায়। কারণ তাকে তার দাদি অনেক বেশি পরিমাণে ভালোবাসতো৷ আর তার বোনও তাকে অনেক বেশি ভালবাসত৷ তারা দুজনেই যখন তাকে দেখতে পায় তখন তারা অনেক খুশি হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কোথায় গিয়েছে৷ তবে সে কোন কিছু বলে না, চুপচাপ ঘরে প্রবেশ করে। তার রুমে চলে যায় এবং তার সৎ মাও তার কথা রাখার জন্য বাড়ি থেকে চলে যায়৷

তখন তার বাবা জিজ্ঞাসা করতে থাকে তুমি কোথায় যাচ্ছ৷ তখন তার সৎ মা কিছুই বলে না৷ শুধু যাওয়ার সময় একটি কথা বলেছিল তোমার বড় ছেলেকে তুমি ডাক্তার দেখাও৷ তখনই সে সেখান থেকে চলে যায়৷ যখন তার সৎ মা সেখান থেকে চলে যায় তার বাবা অনেকটাই কষ্ট পেতে থাকে৷ তবুও তিনি নিজের কষ্টকে অনেক ভালোভাবে প্রতিরোধ করছেন এবং তিনি তার ছেলেকে ডাক্তার দেখিয়েছেন৷ খুবই ভালভাবে তাকে সবগুলো কথা বুঝিয়ে বলেছেন যে, তিনি তার ছোট মেয়ের জন্য বিয়ে করেছেন নাহলে তিনি কখনো বিয়ে করতেন না৷

Screenshot_20231027-203824_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

তখন তিনি সবগুলো বিষয় বুঝতে পারেন এবং তার বোনকে আর কোন ধরনের খারাপ চিন্তা তার মাথার মধ্যে ঢুকায় না। সে ভালো হয়ে যায় এবং তারা সকলে মিলে একদিন তার সৎ মায়ের কাছে যায় সৎ মাকে তাদের বাড়িতে আবার ফিরিয়ে আনার জন্য। তারা সকলে মিলে যখন তার সৎ মাকে বাড়িতে আসার জন্য বলে তখন তার সৎ মা তার দিকে তাকিয়ে থাকে। তখন সে বলে চলুন বাড়িতে চলে যাই। তখন তার সৎ মা অনেক খুশি হয়ে যায় এবং তারা সকালে মিলে আবার বাড়িতে ফিরে আসে। আর এভাবে এই সুন্দর নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

এই নাটকটির নামটি দেখে আমি এই নাটকটি দেখে নিই৷ যখন এই নাটকটি পুরোপুরি দেখে নিলাম তখন খুবই ভালো লাগলো৷ এমনিতে মেহজাবিনের নাটকগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ তাই নাটকটি দেখার পরে বুঝতে পারলাম যে সৎ মা নাটকের নামটি কেন দেওয়া হয়েছে৷ যখন প্রথমে বড় ছেলে তার সৎ মাকে দেখতে পারেনা, কোনভাবেই তাকে সহ্য করতে পারেনা, তখন তার মধ্যে একটি অসুস্থতা বোধ সৃষ্টি হয়ে গিয়েছিল৷ কারণ তার মাথার মধ্যে এমন একটা চিন্তা ঢুকে গিয়েছিল যে তার মা তাকে ভালোবাসতো৷ কখনোই অন্য কোন ব্যক্তি তাকে ভালবাসতে পারবেনা৷ তাই সে তার বোনকেও তার সৎ মায়ের সাথে মিশতে দিত না৷ তার বোন তাকে অনেক ভালবাসত এবং ভয় করতো৷ তাই সে তার বোনকে কখনোই তার সৎ মায়ের সাথে মিশতে দিত না৷ যখন তার সৎ মা বাড়ি থেকে চলে যায় এবং তাকে ডাক্তার দেখানোর কথা বলে, তখন তাকে ভালোভাবে ডাক্তার দেখানো হয় এবং তার মনের মধ্যে তার সৎ মায়ের প্রতি ভালোলাগা কাজ করে। তার যে তার সৎ মায়ের প্রতি ঘৃনা ছিল সেটি কমতে থাকে৷ তখন তার বাবা আসে এবং তার বোনসহ তার সৎ মাকে আবার বাড়িতে নিয়ে আসে এবং এই নাটক খুবই সুন্দরভাবে এই নাটক শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৫/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐💥🙏📰

 3 years ago 

মেহেরজাবিনের নাটক আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর আগে এই নাটকটা সম্পূর্ণ দেখা হয়নি তবে খন্ড করে কয়েকটা পর্ব দেখা হয়েছে। যদিও আপন মা এবং সৎ মায়ের মধ্যে অনেক পার্থক্য থাকে কিন্তু এক্ষেত্রে মেহেজাবিন যথাসাধ্য চেষ্টা করেছে তার সন্তানদের সঙ্গে ভালোভাবে মেশার এবং ব্যবহার করার। যদিও তার ছেলে প্রথম অবস্থায় তাকে সৎ মা হিসেবে সে রকম সম্মান দেয়নি সবসময়ই অবহেলা করেছে পরবর্তীতে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল, সুন্দর রিভিউ তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই মেহেরজাবিনের নাটক আমার কাছেও অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

মেহজাবিনের নাটক আমার অনেক ভালো লাগে। তিনি সব সময় খুবই সুন্দর সুন্দর কিছু নাটক শেয়ার আমাদের মাঝে উপস্থাপন করে আসছেন৷ আজকের এই নাটকটিও অনেক সুন্দর হয়েছে বলে মনে হয়৷ আজকে যেভাবে আপনি এই নাটক এর রিভিউ শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ এই নাটকটি আমি এখনো দেখি নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 3 years ago 

ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য।,

 3 years ago 

মেহজাবিনের নাটকগুলো আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। নাটকটি আমি একে একে দুইবার দেখেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি আজ আবারো নাটকটির রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু মেহজাবিনের নাটকগুলো আমার কাছেও বেশ ভালো লাগে দেখতে।।

 3 years ago 

সৎ মা নাটকের রিভিউ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম নাটক গুলোর রিভিউ আমার খুব ভালোই লাগে। ছোট্ট মেয়েটার কারণেই তাদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। কিন্তু মেয়েটার বড় ভাই ভুল বুঝেছিল। একেবারে শেষ পর্যায়ে সে বুঝতে পেরেছিল তার ভুলটা। তার বাবা তাকে সবকিছু বুঝিয়ে বলার পরে। শেষ পর্যন্ত সে তার সৎ মাকে নিতে গিয়েছিল সবাইকে নিয়ে। পুরো নাটকের রিভিউ অনেক সুন্দর ছিল। তাই আমি ভাবছি এই নাটকটা সময় পেলে দেখে নেব।

 3 years ago 

জি দেখে নিতে পারেন।

 3 years ago 

এই নাটক বেশ কিছু দিন আগে আমি দেখেছিলাম আর এর কাহিনী খুবই সুন্দর। মেহজাবিনের অভিনয় দারুন হয়েছে। বাস্তবেও কিন্তু এমন হয় অনেক বাচ্চারা তার সৎ মা কে মেনে নিতে পারে না। এই ধরনের নাটক দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

জি আপু মেহজাবিনের অভিনয় দারুন হয়েছে।

 3 years ago 

যেহেতু মেয়েটা এখনো অনেক বেশি ছোট ছিল আর তার মা মারা গিয়েছিল সেজন্য তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। মেয়েটা তার সৎ মাকে পছন্দ করলেও, মেয়েটার বড় ভাই পছন্দ করত না। আর এই জন্যই তো মেয়েটাকে তার থেকে দূরে রাখার চেষ্টা করত। ছোট মেয়েটা মেনে নিলেও বড় ভাই মেনে নিতে পারেনি সৎ মাকে। পরবর্তীতে তার সৎ মা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। আর তার বাবা সব কিছু বুঝিয়ে বলার পর সে বুঝে ছিল তার বাবার দ্বিতীয় বিয়ে করার বিষয়টা। আর শেষ পর্যন্ত সবাইকে নিয়ে সে গিয়েছিল নিজের সৎ মাকে ফিরিয়ে নিয়ে আসতে। এরকম ভাবে নাটকটার শেষ হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

ঠিক আর শেষ পর্যন্ত সবাইকে নিয়ে সে গিয়েছিল নিজের সৎ মাকে ফিরিয়ে নিয়ে আসতে।

 3 years ago 

ভাইয়া আপনি চমৎকার একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করলেন। আপনার নাটকের রিভিউটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও আমার নাটকটি দেখা হয়নি। তবে রিভিউ পড়ে নাটকটি দেখার ইচ্ছা পোষন করছি।আশা রাখি সময় হলে দেখে নেবো।আপনি চমৎকার রিভিউ করেছেন।

 3 years ago 

জি আপু দেখে নিতে পারেন সুন্দর নাটক।।

 3 years ago 

ইয়াশ রোহানের নাটক আমার খুবই ভালো লাগে। এই নাটকটি এখনো দেখি নাই। তবে আপনার পোস্টের মাধ্যমে নাটকটির রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই ভালো থাকবেন সব সময়।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38