মা

in আমার বাংলা ব্লগ5 years ago

###মা

মা আমার মা,
পৃথিবীতে নেই তুলনা।
কেউ তাকে ভুলনা,
মাকে ছাড়া বাঁচা যায় না।
মা তোমাকে কোথায় রাখবো!
আমার হৃদয়ের গহীনে,
নাকি প্রতিটি রক্তের শিহরনে।

মা ওগো মা,
তোমার মত আপন কেন কেউ হলোনা!
তবে তুমি কি বলো না?
তুমি কি তুমি নিজেই জানো না,
তোমার ভালোবাসার মতো কেন সব হলো না?
মা ওগো মা,
তুমি নিজেই জানো না!
তুমি স্নেহময় দুঃসাহসী
তোমার মুখে তাইতো পুষ্প ফুটে।
তোমার চোখের ভাষায় হই শিহরিত।

received_350451423460933.jpeg

মা তুমি কি গো?
তোমার সাথে নাই তুলনা করো।
তোমার অক্লান্ত ত্যাগ তোমার কষ্টে নীরবতা,
তোমাকে অনেক মমতাময়ী করেছে,
মা তোমাকে তোমার মতোই ভাবতে ভালো লাগে।
তোমার ভাষা, তোমার শাসন,
সবই জীবনে থাকবে অবিচল।
মা তুমি কেন হলে না অন্যের মতন,
তোমার সকল প্রেরনায়,
হই আমরা উৎসাহিত।
তোমার উদ্দীপনা আমাকে তুমিই দিতে পারো
মা তুমি অন্ধকার ঘরের প্রদীপ জেলে কর সিক্ত।
মা তোমার ভালোবাসার কাছে আমরা হই প্রস্ফুটিত।
তোমার মত করে ভালবাসতে কেউ পারেনা।
পৃথিবীতে একমাত্র মূল্যবান ব্যক্তি
সেটাই হচ্ছে আমার মা।

Sort:  

সুন্দর লিখেছেন, ধন্যবাদ

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

সুন্দর লিখেছেন এবং উপস্থাপনা আগের তুলনায় ভালো হয়েছে। অন্যদের সাথে সংযোগ বৃদ্দি করতে হবে এখন, অন্যদের পোষ্ট ভিজিট করুন, মন্তব্য করুন, তাহলে আরো ভালো অবস্থানে পৌছাতে সক্ষম হবেন। আজ রাত 9.30 মিনিটে আমাদের ডিসকর্ডে হ্যাংআউট প্রোগ্রাম হবে, যদি পারেন উপস্থিত হইয়েন।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া।মন্তব্য করে সহযোগিতা করায়।চেষ্টা করছি জানিনা কতটুকু পারছি।

 5 years ago 

চেষ্টা করে যান, আগের হতে অনেক উন্নতি হয়েছে। তবে অন্য ইজারদের সাথে সংযুক্ত বাড়াতে ভুলবেন না। তাদের পোষ্টগুলো পড়ুন এবং আপনার মন্তব্য ভাগ করে নিন।

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

মাকে বিনম্র শ্রদ্ধা। ভালো হয়েছে। শুভ কামনা।

 5 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38