সকালের নাস্তায় টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

হ্যালো, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নীলা স্টিমিটে আমার আইডি হচ্ছে @titash। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের কষ্টের বিষয় হচ্ছে রেসিপি পোস্ট। আজকে আমি সকালের নাস্তা টমেটো দিয়ে ডিম ভুনার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

আমরা অনেকেই সকালের রুটি খেতে পছন্দ করি। তবে রুটির সাথে সবসময় মিষ্টি খাবার বা সেমাই ভালো লাগেনা। এমনকি ডিমের অমলেট ও ভালো লাগেনা। মাঝে মাঝে রুটির সাথে ঝাল কিছু খেতেও ইচ্ছে করে। তাই আমি টমেটো দিয়ে ডিমের ভুনা রেসিপি করি। টমেটো দিয়ে ডিমের এই ঝাল ঝাল রেসিপিটি খেতে দারুন লাগে। নরম রুটির সাথে তো খেতে আর কথাই নেই। চলুন এই রেসিপির প্রত্যেকটি ধাপ আপনাদের মাঝে একে একে উপস্থাপন করি।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63W9QCFYJ4RWfJUnuwYDacpgAxcfxkHnf1RqhXXtEQy1BM5QBFNztf7eA25NtxzmoUpH84Ub5WrreZ5mpwKNVn2hj1DzjS6H8mnut1GkZGBEHPjR3Qjph6n4NSUTxibbuAJyUG9tjH.png

এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগে তা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। খুব অল্প উপকরণ ও কম সময়ে রেসিপিটি তৈরি করা যায়। এই রেসিপিটি কম সময় তৈরি করা যায় বলে আমি আমার হাজব্যান্ডকে প্রায়ই অফিসে যাওয়ার আগে রেসিপিটি করে দেয়।

  • ডিম
  • টমেটো
  • কাচাঁ মরিচ কুচি
  • দনিয়া পাত
  • পিয়াজ কুচি
  • ধনিয়ার গুড়ো
  • জিরা গুড়ো
  • হলুদের গুড়ো
  • মরিচের গুড়ো
  • লবন
  • সয়াবিন তৈল

22.jpg

এ পর্যায়ে আপনাদের মাঝে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করছি।

প্রথম ধাপ-

প্রথমে তাই বসে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পর। পেঁয়াজ কুচি গুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি গুলো আলকা ভাজা হয়ে যাওয়ার পর। তাতে গুড়া মসলাগুলো ছেড়ে দিলাম। সবগুলি গুড়া মশলা হাফ চামচ করে দিয়েছি। এখানে হলুদের গুড়ো, জিরার, গুড়ো মরিচের, গুড়ো ও ধনের গুড়ো রয়েছে।

দ্বিতীয় ধাপ-

সবগুলো গুড়া মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর। তাতে কাঁচা মরিচ কুচি ও ধনিয়া পাতাগুলো ছেড়ে দিলাম।এগুলো একটু হালকা নেড়েচেড়ে তাতে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো ছেড়ে দিলাম।

তৃতীয় ধাপ-

টমেটোগুলো হালকা নেড়েচেড়ে তাতে লবন দিয়ে দিলাম। এ পর্যায়ে টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে আসার পর। দুটি ডিম ভেঙে ছেড়ে দিলাম।

চতুর্থ ধাপ-

এখন ডিমগুলো টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর পর আস্তে আস্তে ঘনঘন নাড়তে নাড়তে ঝরঝরে করে নিলাম।

উপস্থাপনা

বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি। আশা করি আজকে আমার এই টমেটো দিয়ে ডিমের এই ঝাল রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এ প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
শিরোনাম। টমেটো দিয়ে ডিমের ঝাল রেসিপি ।।।।
স্থাননিজ বাসা, নারায়ণগঞ্জ, ঢাকা,বাংলাদেশ।
তারিখ১৪-০৪-২০২৪
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@titash

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

টমেটো দিয়ে ডিম চমৎকার লোভনীয় হয়েছে। দেখেই তো খেতে মন চাচ্ছে আমার। আপনি ভীষণ সুস্বাদু করে রেসিপিটি করেছেন। রেসিপিটি তৈরি পদ্ধতি দারুণ ভাবে গুছিয়ে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

যেহেতু আপনার এখনই খেতে মন চাইছে। তাহলে আপনিও ঘরে তৈরি করে ফেলুন ঝটপট টমেটো দিয়ে ডিমের এই নাস্তার রেসিপি। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া দেখতে যেমন চমৎকার লাগছে। খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। আসলে সকালবেলা এরকম নাস্তা খেতে পারলে অনেক ভালো লাগে। টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি রুটি দিয়ে খেতে বেশ অসাধারণ হয়ে থাকে। আপনার রান্নার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে বেশ চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

জ্বি ভাইয়া সকালের নাস্তায় এই দুর্দান্ত ভুনাটি সবারই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সব সময় রুটির সাথে মিষ্টি খাবার বা সেমাই ভালো লাগেনা ।মাঝেমধ্যে ঝাল জাতীয় খাবার খেতে ভালো লাগে ।টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি আসলেই দেখে মনে হচ্ছে অনেক বাজিদার হয়েছে খেতে ।ধন্যবাদ এত সুন্দর লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাইতো এই মজাদার রেসিপিটি তৈরি করলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

রুটির সাথে ঝাল কিছু খেতে ইচ্ছে করেছিল তাই এই রেসিপিটা তৈরি করেছিলেন জানতে পারলাম আপনার লেখার মাধ্যমে। যাইহোক আমি ডিম দিয়ে অন্য সবজি ভুনা খেয়েছি তবে টমেটো দিয়ে কখনোই খাওয়া হয়নি। আশা করি ডিম দিয়ে এভাবে টমেটো ভুনা করলেও খেতে বেশ সুস্বাদু লাগবে। যাই হোক ধন্যবাদ আপনাকে টমেটো দিয়ে ডিম ভুনা করার এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া অন্য সবজির সাথে যেহেতু খেয়েছেন। আপনি ডিমের সাথে টমেটো ভুনাটি একবার খেলে বুঝতে পাবেন কতটা মজা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টমেটোর মধ্যে ডিম ভেঙে দিলে সেই রেসিপি বেশ চমৎকার হয় এবং সুস্বাদু হয়ে থাকে। অনেক সুন্দর একটি রেসিপি কিন্তু আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রান্নার ধাপগুলো বেশ ভালো লেগেছে। পাশাপাশি ধনিয়া পাতা ব্যবহার করলে সেটার টেস্ট অনেক বেশি হবে এটাই নিঃসন্দেহে বলা যায়। যাহোক আপু আপনার পোষ্টের কোথাও স্পেস বেশি থাকায় নিচের লেখাগুলো বড় হয়ে গেছে। আশা করি এডিট করে নিবেন।

 2 years ago 

জ্বি ভাইয়া ভুনাটিতে ধনিয়া পাতা ব্যবহার করার কারণে অনেক মজাদার হয়েছিল। আর অনেক ঘ্রাণ করেছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এভাবে ডিম ভুনা করে তো কখনো খাওয়া হয়নি। দারুন লেগেছে রেসিপিটা আমার কাছে। আপনার তৈরী রেসিপিটি অনেক লোভনীয় লাগছে। একদিন আমি বাসায় অবশ্যই ট্রাই করবো এই রেসিপিটি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপু যেহেতু এভাবে ডিম ভুনা করে খাওয়া হয়নি। একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনার অনেক মজা লাগবে। আবার দ্বিতীয় বার তৈরি করতে মন চাইবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার খুব প্রিয় এই রেসিপিটি।শীতকালে প্রায়ই করা হয়।ভাত বা রুটি দুটো দিয়েই খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটি। এই রেসিপি তৈরির বিভিন্ন ধাপ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু ভাত-বা রুটি দিয়ে রেসিপিটি খেতে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টমেটো দিয়ে অবশ্যই এ ধরনের ডিম ভুনা রেসিপি কখনো খাইনি আপু। আপনি সকালে নাস্তার জন্য টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। সত্যি বলেছেন আপু নরম রুটির সাথে এ ধরনের রেসিপি খাইতে ভালো লাগার কথা। এই সুন্দর রেসিপিটি তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজ আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন।সকালের নাস্তায় টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি, টমেটো খেতে আমার অনেক বেশি ভালো লাগে, এতই ভালো লাগে যে সবটাই সাত দিন যদি টমেটো খেতে পারি তাহলে আরো বেশি মজা। আপনি রেসিপির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন পর্যায়ক্রমে, রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় এবং মুখরোচক ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38