মজাদার সবজি চিকেন কাটলেট রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240325_011130045.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি চিকেন কাটলেট রেসিপি । এ ধরনের রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে । বিশেষ করে রমজান মাসে এ ধরনের খাবারগুলো ইফতারিতে অনেক মজা লাগে খেতে । আর বিকেলে চায় নাস্তার সাথে এই খাবার গুলো খুব জমে উঠে । আমি কয়েকদিন আগে কিছু তৈরি করেছিলাম এবং কিছু ফ্রিজে রেখে দিয়েছি রোজার ভিতর প্রতিদিন ইফতারিতে খেয়ে থাকি সত্যিই খেতে খুব ভালো লাগে । আর চিকেনের তৈরি যে কোন জিনিস খেতে আমার কাছে অনেক ভালো লাগে । বিশেষ করে পাতাকপি ও গাজর দিয়ে এ ধরনের জিনিস তৈরি করলে সত্যিই অনেক মজা হয় । আমি আমার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

গাজর
বাঁধাকপি
পেঁয়াজ
মরিচ
বেসন
তেল
আদা বাটা
রসুন বাটা
আলু
ক্যাপসিকাম
ধনিয়া পাতা
ব্রেডক্রাম
ময়দা
জিরার গুড়া
গরম মসলার গুড়া
ধনিয়ার গুড়া
লাল মরিচের গুঁড়া
গোলমরিচের গুঁড়া

PhotoEditorPro_1711308210816.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240325_010906.jpg20240325_010854.jpg
20240325_010830.jpg20240325_010818.jpg
20240325_010805.jpg20240325_010740.jpg

প্রথমে গাজর ও বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি ।তারপর চিকেন আদা রসুন ও লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি ।এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি । তেল হালকা গরম হলে রসুন দিয়ে দিয়েছি । রসুন একটু ভেজে নিয়ে তার ভেতরে বেসন দিয়ে দিয়েছি ।

20240325_010728.jpg20240325_010702.jpg
20240325_010651.jpg20240325_010639.jpg
20240325_010622.jpg20240325_010610.jpg

এরপর বেসন একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার ভিতরে কেটে রাখা গাজর গুলো দিয়ে দিয়েছি । এরপর গাজর দিয়ে বেশ খানিকটা সময় নেড়েচেড়ে নিয়েছি । তারপর তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি । এর ভিতরে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ হতে দিয়েছি ।

20240325_010557.jpg20240325_010541.jpg
20240325_010525.jpg20240325_010513.jpg

এরপর গাজরের ভিতরে ক্যাপসিকাম কাঁচা মরিচ দিয়ে দিয়েছি । তারপর একটু নেড়েচেড়ে নিয়ে তার ভিতর সব গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছি ও লবন দিয়ে দিয়েছি । তারপর নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি ।

20240325_010459.jpg20240325_010447.jpg
20240325_010423.jpg20240325_010408.jpg

এরপর বাঁধাকপি দিয়ে দিয়েছি তারপর চিকেন সিদ্ধ হয়ে গেলে চিকেন গুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি । তারপর চিকেন দিয়ে দিয়েছি এবং আলু সিদ্ধ হয়ে গেলে আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি ।

20240325_010356.jpg20240325_010327.jpg
20240325_010314.jpg20240325_010210.jpg

এরপর আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি । তারপর ধনেপাতা দিয়ে আরও বেশ খানিকটা সময় জ্বাল করে নিয়েছি । একটু শক্ত শক্ত করে জ্বাল করে নিতে হবে । এরপর রান্না হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি ।

20240325_010157.jpg20240325_010135.jpg
20240325_010053.jpg20240325_010027.jpg

এরপর একটা ট্রেতে আগে থেকে একটা পলি বিছিয়ে নিয়েছি তারপর তার উপরে রান্না করে রাখা খাবারগুলো ঢেলে দিয়েছি । তারপর সুন্দরভাবে চামচ দিয়ে বিছিয়ে দিয়েছি । এরপর অন্য পলিটা উল্টিয়ে দিয়েছি উপর দিয়ে । এরপর একটা বাটার নাইফ দিয়ে কেটে কেটে পিস পিস করে নিয়েছি । তারপর ট্রে ধরে ফ্রিজে রেখে দিয়েছি । এরপর বেশ কয়েক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি । তারপর একটা বাটিতে কিছু ময়দা নিয়েছি তারপর তার ভিতরে লাল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিয়েছি ।

20240325_005950.jpg20240325_005930.jpg
20240325_005913.jpg20240325_005838.jpg

এরপর ময়দাটাকে গুলিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি । তারপর তার ভেতরে এক পিস করে নিয়ে ডুবিয়ে এরপর ব্রেডক্রাম এর সাথে গড়িয়ে নিয়েছি । এরপর একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি । এভাবে করে আবার ফ্রিজে রেখে দিয়েছি এরপর শক্ত হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে একটা এয়ার টাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করেছি কিছু ।

20240325_005816.jpg20240325_005803.jpg

কিছু বাইরে রেখে দিয়েছিলেন তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল গরম করে এর ভিতর একটা একটা করে ছেড়ে দিয়েছি । এরপর একেবারে বাদামি কালার করে ভেজে নিয়েছি । তারপর গরম গরম পরিবেশন করেছি খেতে সত্যি অনেক মজা হয়েছিল ।

20240325_005748.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

মজাদার সবজি চিকেন কাটলেট রেসিপি আপনি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছেন ইফতারিতে খাবেন বলে। আসলেই এমন ধরনের রেসিপি খেতে অনেক ভালো লাগে ।আপনার রেসিপিটা আসলেই অনেক লোভনীয় ছিল। দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন এ ধরনের রেসিপি গুলো খেতে সত্যি ভালো লাগে আমারটাও ভালো হয়েছিল ।

 2 years ago 

আপনি আজকে মজাদার সবজি চিকেন কাটলেট রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আমি এখনো কোনদিন সবজি চিকেন কাটলেট খাইনি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে বেশ মজাদার। আমি বাড়িতে এই রেসিপি তৈরি করার চেষ্টা করবো।

 2 years ago 

আমার রেসিপি টা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।

 2 years ago 

বাহ এই রমজান মাসে দারুন একটি সবজি রেসেপি করেছেন ভালো লাগলো ৷সচরাচর সবাই মাছ মাংস এসব রেসেপি শেয়ার করে ৷ তবে আপনি অনেক সুন্দর করে সবজির মজাদার সবজি চিকেন কাটলেট রেসিপি শেয়ার করলেন ৷ অনেক ভালো লাগলো আপু ৷
অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসেপি দেখলাম ৷

 2 years ago 

সবজির সাথে আমিও কিছু মাংস দেওয়ার চেষ্টা করেছি ভালোই লেগেছিল খাবারটা।

 2 years ago 

কিছুদিন আগে আমি ফিস কাটলেট করেছিলাম। আজকে আপনি সবজি চিকেন কাটলেট রেসিপি সম্পন্ন করলেন। এইগুলো খেতে বেশ দারুন লাগে। আপনাদের রেসিপিটি দেখে অবশ্যই বাসায় বানাবো। চিকেন কাটলেট রেসিপি বেশ দুর্দান্তভাবে সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই ধরনের রেসিপি ইফতারের সময় খেতে অসাধারণ লাগে। দারুন উপস্থাপনা। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফিস কাটলেট তো আমরা সব সময় খাই এজন্য চিকেন সবজি দিয়ে করেছি খেতে ভালো লেগেছিল।

 2 years ago 

অনেক ধরনের সবজি এবং মুরগির মাংস একত্রিত করে আপনি যে কাটলেট তৈরি করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই রেসিপিগুলো খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। সত্য কথা বলতে রেসিপি টা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

আমার চিকেন কাটলেট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

অসাধারণ এক রেসিপি নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার রেসিপিটা বরাবর পূর্বের রেসিপি মতই সুন্দর ছিল। আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর রেসিপি উপস্থাপন করেন। আজকের রেসিপিটা ও অনেক মজাদার মনে হল। আর আমিও ইউনিক একটি রেসিপি সাথে পরিচিতি লাভ করলাম। বেশি ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন।

 2 years ago 

আমার রেসিপিটি অসাধারণ লেগেছে এবং আপনি সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়েছেন । আপনাকে অনেক ধন্যবাদ ।

 2 years ago 

সবজি চিকেন কাটলেট রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে।
আসলে বিকেল বেলা নাস্তাতে এই রেসিপি ও ইফতারের এই ধরনের রেসিপি খেতে খুবই মজা লাগে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছেন যাতে প্রতিদিন ইফতারি খেতে পারেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

রোজা রেখে এমন লোভনীয় রেসিপি দেখে কিভাবে লোভ সামলাই আপু? সবজি চিকেন কাটলেট রেসিপি দেখে একেবারে লোভ লেগে গেল।এইভাবে কখনো বাসায় তৈরি করে খাওয়া হয়নি।আপনার কাছ থেকে দেখে খুবই খেতে ইচ্ছে করছে।অবশ্যই বাসায় ট্রাই করবো ।আপনাকে ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু রোজার দিনে খাবার দেখলে আমিও লোভ সামলাতে পারি না খেতে ইচ্ছা করে ।

 2 years ago 

মজাদার একটা কাটলেট রেসিপি শেয়ার করেছেন আপু।সবজি চিকেন কাটলেট নামটা শুনেই খেতে ইচ্ছে করছে।রেসিপি ধাপগুলো শেয়ার করেছেন এতে করে শিখে নিতে পারব।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনি শিখে নিতে পেরেছেন জেনে ভালো লাগলো ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38