মিষ্টি কুমড়া ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230922_173532882.jpg

আজ আমি আবার আপনাদের সামনে মজাদার একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি শেয়ার করব ।মিষ্টি কুমড়া এরকম করে ভাজি করা একেবারে সহজ খেতেও ভালো লাগে । এর সাথ আলু দিলে আমার কাছে ভালো লাগে তবে ঝটপট যদি আপনি মিষ্টি কুমড়া ভাজি করতে চান তাহলে এভাবে করা যায় । আমি কখনো এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খাইনা বেশিভাগ সময় আমি একটু মোটা মোটা করে কেটে তেলে ভেজে তারপর মসলা দিয়ে ভুনা করে খেয়ে থাকি ।আজকে ঝটপট রেসিপি তৈরি করলাম আর গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগল । মিষ্টি কুমড়া খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য মাঝে মাঝে আমি মিষ্টি কুমড়া খাওয়ার চেষ্টা করি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

মিস্টি কুমড়া
পেঁয়াজ
মরিচ
তেল
হলুদ
লবন

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

Polish_20230922_173607991.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230922_173300.jpg

প্রথমে মিস্টি কুমড়া গুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি ।

20230922_173237.jpg

তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি ।

20230922_173219.jpg

একটু নেড়ে নরম করে নিয়ে তার ভিতরে কুমড়াগুলো দিয়ে দিয়েছি ।

20230922_173155.jpg

এরপর মিষ্টি কুমড়া গুলো একটু নেড়েচেড়ে নিয়েছি ।

20230922_173123.jpg

তারপর তার ভিতরে লবণ ও হলুদের গুড়া দিয়ে দিয়েছি ।

20230922_173052.jpg

আবার একটু সময় নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি ।

20230922_173031.jpg

এরপর সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে কুমড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় । পানি একেবারে অল্প পরিমাণে দিতে হবে তা না হলে কুমড়াগুলো একেবারে গলে যেতে পারে ।

20230922_173013.jpg

এরপর ঢাকনা খোলার পরে দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে ।

20230922_172955.jpg

এরপর ঢাকনা খোলা অবস্থায় আরো বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি । যখন নিচ দিয়ে পোড়া পোড়া হয়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে ।

20230922_172934.jpg

রান্নাটা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটা বাটিতে ঢেলে নিয়েছি । এরপর গরম ভাত দিয়ে পরিবেশন করেছি খেতে ভালোই মজা লেগেছিল । আর কুমড়াটা অনেক মিষ্টি ছিল এজন্য আরো বেশি মজা লেগেছে ।

20230922_172916.jpg

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মিষ্টি কুমড়া আমার এবং আমার বাসার সবার খুবই পছন্দের খাবার। আপনার মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মিষ্টি কুমড়াটা খেতে আসলেই অনেক ভাল ছিল আর খেতেও মিষ্টি ছিল দেখে একটু ভালো লেগেছে বেশি ।

 3 years ago 

মিষ্টি কুমড়া ভাজি রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটি আসলেই অনেক সুস্বাদু হয়ে ছিল গরম গরম খেতে ভালো লেগেছিল ।

 3 years ago 

মিষ্টি কুমড়ো ভাজি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলেই মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এজন্য এই সবজিটা আমাদের সকলের বেশি বেশি খাওয়া প্রয়োজন। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে।

 3 years ago 

এর পুষ্টি গুন আছে বলেই কিছু কিছু তরকারি ভালো না লাগলেও খাই।

 3 years ago 

আমি এভাবে মিস্টি কুমড়া ভাজি করি। খেতে দারুন লাগে। আর মিস্টি কুমড়ায় রয়েছে ভিটামিন এ যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।রুটির সাথে বেশ ভালো লাগে খেতে এই ভাজি। তবে আমি এ ভাজি করার সময় সামান্য কালোজিরা ফোড়ন দেই।অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বেশিভাগ মানুষ মনে হয় এভাবেই এই ভাজি টি করে । এভাবে করলে কিন্তু ভালোই লাগে খেতে ।

 3 years ago 

আমি সব সময় এভাবেই মিষ্টি কুমড়া ভাজি করি। আসলে মিষ্টি কুমড়া ভাজি আমার কাছে খেতে বেশ ভালই লাগে। তবে এর মধ্যে সামান্য চিনি দিলে এটি খেতে আরো বেশি সুস্বাদু হয় ।আপনার রান্না টি বেশ চমৎকার হয়েছে । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি বড় বড় করে কেটে তারপর তেলে ভাজি করে এরকম করে অনেকদিন পরে করলাম ভালো লেগেছিল ।

 3 years ago 

মিষ্টি কুমড়ো ভাজি আমার কাছে খুব ভালো লাগে আপু। খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে খুব লোভনীয় লাগছে। রান্নাটির ধাপ গুলো খুব সুন্দরভাবে আমাদের দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

গরম গরম খেতে এই ভাজিটি ভালোই লাগে । ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপনার রেসিপি দেখে খুব ভালো লাগলো আপু। আসলে মিষ্টি কুমড়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । আপনি চমৎকার ভাবে মিষ্টি কুমড়া ভাজি করেছেন। আপনার উপস্থাপন দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হবে নিশ্চয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

স্বাস্থ্যের জন্য উপকারী দেখেই তো সবজি জিনিস একটু বেশি খাওয়ার চেষ্টা করি ।

 3 years ago 

মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। আর ভিটামিন এ আমাদের দেহের জন্য প্রচুর উপকার। মিষ্টি কুমড়ো ভাজি করলে বা যে কোন ভাবেই রান্না করে খাওয়া যায়। আপনি আজকে খুব চমৎকার ভাবে মিষ্টি কুমড়া ভাজি করেছেন। রান্নার ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এজন্য তো এই ধরনের সবজি একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করি ।

 3 years ago 

ঝটপট মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক লোভনীয় লাগছে আপু তবে এই মিষ্টি কুমড়া রেসিপিটার সাথে যদি একটু কালোজিরা যোগ করতেন তাহলে সেটা আরো বেশি লোভনীয় এবং মজাদার হতো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মিষ্টি কুমড়া ভাজিটি গরম গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মিষ্টি কুমড়া ভাজি রেসিপি সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। আর এটি যেভাবে আপনি ডেকোরেশন করেছেন এবং রান্না করেছেন এটি অনেক সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি। আমার এখন ইচ্ছা করছে আপনার এই ডেকোরেশন থেকে এটিকে এখনি খেয়ে ফেলতে৷

 3 years ago 

অবশ্যই অনেক সুস্বাদু হয়েছিল এ ধরনের ভাজি গুলো গরম গরম খেতে ভালো লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37