★চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের রেসিপি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1692199271700.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে হেলেঞ্চা শাকের রেসিপি শেয়ার করবে । এই শাক আমি এর আগে কখনো খাইনি । ইদানিং বিভিন্ন ধরনের শাক খেতে ভালো লাগে । তবে পুঁই শাক পালং শাক ও সবুজ শাকটাই বেশি খাওয়া হয় । অন্য কোন শাক তেমন একটা খাই না । ছেলের বাবা বাইরে যাওয়ার সময় বলেছিলাম কিছু শাক নিয়ে আসতে । আমি যে শাকগুলো পছন্দ করি সেগুলো কোনটাই ছিল না, এই শাক ছিল । পাশে একটি মহিলা শাক কিনেছিল তার কাছে জিজ্ঞেস করেছে এইশাক খেতে কেমন লাগে সে বলল যে ভালই লাগে । এই জন্য এই শাক নিয়ে এসেছে । প্রথমবার শাকটি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করলাম খেতে মোটামুটি লেগেছে । তবে এই শাকের অনেক রকমের গুনাগুন রয়েছে কষ্ট করে হলেও আমাদের সকলেরই একটু একটু করে খাওয়া উচিত ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

হেলেঞ্চা শাক
পেঁয়াজ
মরিচ
রসুন
লবন
চিংড়ি মাছ
তেল

PhotoEditorPro_1692199290206.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230816_211844.jpg

প্রথমে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি

20230816_211832.jpg

এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে শাকগুলো দিয়ে দিয়েছি এবং তার ভিতরে পেঁয়াজ ,মরিচ ও লবন দিয়ে দিয়েছি ।

20230816_211815.jpg

তারপর সব কিছুর সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ।

20230816_211803.jpg

এরপর বেশ খানিকটা সময় জ্বাল করার পরে শাকের ভিতর থেকে একটু পানি উঠে এসেছে । অল্প পরিমাণে পানি উঠে এসেছিল দেখলাম যে শাকগুলো সিদ্ধ হয়নি যার কারণে আমি আরো একটু পানি অ্যাড করেছি । এরপর পানিটা কমে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি ।

20230816_211716.jpg

এরপর অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তার ভেতরে চিংড়ি মাছ ও রসুনগুলো দিয়ে দিয়েছি ।

20230816_211701.jpg

চিংড়ি মাছ ও রসুনগুলো দিয়ে বেশ খানিকটা সময় নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি ।

20230816_211647.jpg

এরপর চিংড়ি মাছ গুলো শাকের ভিতরে ঢেলে দিয়েছি ।

20230816_211631.jpg

এরপর আরো বেশ কিছু সময় চিংড়ি মাছ দিয়ে শাকগুলো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি ।

20230816_211613.jpg

যতক্ষণ পর্যন্ত শাকের পানি পুরোপুরি শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত শাকগুলো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি । এরপর রান্না হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করেছি । গরম ভাত দিয়ে যে কোন ধরনের ভাজি জাতীয় জিনিস এবং শাক খেতে মন্দ লাগে না ভালই লাগে ।

20230816_211558.jpg

20230816_211543.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছের সাথে হেলাচি শাক অনেক সুন্দর করে রান্না করে আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা এত সুন্দর রেসিপি দেখে। মনে হলো বেশি লোভনীয় ছিল।

 3 years ago 

এটাতো হেলাচি শাক না ভাইয়া এটা হেলেঞ্চা শাক । আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোনদিন এই শাকের রেসিপি খাইনি তাই আমার কাছে এটা একটা ভিন্ন ধরনের রেসিপি বলে মনে হয়েছে।

 3 years ago 

আমিও আগে কখনো খাইনি প্রথম খেয়েছি শাকটা । আছে মোটামুটি খারাপ না ।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছ দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু কোন শাক দেখলে আমার খেতে ইচ্ছা করে না ।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। আসলে চিংড়ি মাছ যে কোন কিছুর সাথে রান্না করলে খেতে খুবই মজা লাগে। এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

একদম ঠিক বলেছেন চিংড়ি মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে মজা লাগে । আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর করে হেলেঞ্চা শাকের রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটা দেখে জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো শাক রান্না করলেই ভালো লাগে ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

হেলেন্চার শাকের অনেক গুনাগুন রয়েছে। তবে আপু এই শাক কষ্ট করে খাওয়া লাগেনা। helancer শাক খেতে আমার বেশ ভালো লাগে।

তবে কখনো আপনার মত করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়নি। চেষ্টা করব আপনার মত তৈরি করার জন্য। তবে নতুন অবস্থায় আপনি বেশ চমৎকার করে শেয়ার করেছেন ভালো লাগলো। নতুন কিছু শিখতে বেশ ভালো লাগে।

 3 years ago 

যে কোন শাকই আমার কাছে কষ্ট করেই খেতে হয় শাক আমি তেমন একটা পছন্দ করি না । আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

আপু আপনি আজকে চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাক রেসিপি তৈরি করেছেন। যদিও আমাদের এলাকার লোক হেলেঞ্চা শাক খায় না। তাই এই শাকের সুস্বাদু কেমন সেটা জানা নেই। তবে আপনার রেসিপি তৈরি ফর্মুলা দেখে বুঝতে পারছি এটি কতটা সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আছে মোটামুটি শাক হয় তেমনই তবে কিছু কিছু শাক আছে কমন একটু বেশি ভালো লাগে ।

 3 years ago 

এই শাক আমারও কোনদিন খাওয়া হয়নি। ওই মহিলার মনে হয় খেতে খুবই ভালো লাগে। এজন্য ভালো বলেছে। আপনি যেভাবে চিংড়ি দিয়ে রান্না করেছেন ভালো না হলেও তো ভালো লাগার কথা। রান্না দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল খেতে। চিংড়িগুলো তাকিয়ে আছে মনে হচ্ছে। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

আমারো কোনদিন খাওয়া হয়নি ওই মহিলা ভালো না বললে তো আনতাম না । টেস্ট করে দেখলাম আর কি ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের রেসিপি। আসলে এই শাক আমাদের এলাকাতে কলমি শাক নামে পরিচিত। আসলে এই শাক খেতে বেশ মজা লাগে আপু। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু লেগেছিল রেসিপি খেতে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

 3 years ago 

কলমি শাক তো আলাদা ভাইয়া, এটাকে তো হেলেঞ্চা শাক বলে কলমি শাক তো আমি খেয়েছি। দুটো এক কিনা বলতে পারব না ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39