★ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230813_172015387.jpg

আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । নতুন নতুন রেসিপি পোস্টগুলো নিয়ে হাজির হতে আমার কাছে সব সময় অনেক ভালো লাগে ।এইজন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপি পোস্টগুলো করার জন্য । বাসায় কোন একটা রেসিপি তৈরি হলেই মনে হয় যে এটা তো আমার বাংলা ব্লগে শেয়ার করাই লাগবে এজন্য আমি তাড়াতাড়ি করে চলে আসি রেসিপি নিয়ে । আজকে চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে । এই ভাজি গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি সামান্য একটু পাঁচফোড়ন দেয়া হয় তাহলে টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায় । পাঁচফোড়ন এর খুব সুন্দর একটা ঘ্রান আসে । আমি সবসময় এভাবে ভাজি করেই খাই । কখনো চিচিঙ্গা ঝোল কিংবা অন্য কোনভাবে খেয়ে দেখিনি কেমন লাগে ।এভাবে করে খেতেই আমার কাছে সবচেয়ে ভালো লাগে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

চিচিঙ্গা
ডিম
পেঁয়াজ
মরিচ
তেল
লবণ
পাঁচফোড়ন
হলুদের গুঁড়া

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

Polish_20230813_172109024.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230813_171729.jpg

প্রথমে চিচিঙ্গা গুলো ছিলে গোল গোল করে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ।

20230813_171742.jpg

তারপরে চুলাই একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি এবং সেই তেলের ভেতরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ।

20230813_171716.jpg

তারপর পাঁচফোড়নগুলো একটু নেড়েচেড়ে তার ভেতরে একটা ডিম ভেঙে দিয়েছি ।

20230813_171701.jpg

এরপর ডিমটা একটু নেড়েচেড়ে ভেঙে নিয়েছি ।

20230813_171644.jpg

এরপর তার ভেতরে চিচিঙ্গা গুলো দিয়ে দিয়েছি ।

20230813_171630.jpg

চিচিঙ্গা গুলো দিয়ে তার ভেতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ গুলো দিয়ে দিয়েছি ।

20230813_171614.jpg

এরপর হলুদ ও লবণ দিয়ে দিয়েছি ।

20230813_171601.jpg

তারপর ভালোমতো নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি ।এরপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি ।

20230813_171545.jpg

এরপর ঢাকনা খোলার পর দেখুন যে চিচিঙ্গা থেকে অনেকটাই পানি উঠে এসেছে । এসব ভাজিতে কখনোই পানি ব্যবহার করা লাগে না কারণ এমনিতেই এখান থেকে অনেক পানি বের হয় ।

20230813_171529.jpg

20230813_171513.jpg

এরপর ঢাকনা খোলা অবস্থায় অনেক সময় নিয়ে চিচিঙ্গা গুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে , যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে আসে । এখানে একটুও পানি রাখা যাবে না পানি যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না করতেই হবে ।পানি শুকিয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিয়েছি । এ ধরনের প্যানে রান্না করে খুবই আরাম নিচে একটুও পোড়া লাগে না খুব সুন্দরভাবে রান্নাটা শেষ হয়ে যায় ।

20230813_171451.jpg

এরপর গরম গরম ঢেলে একটা বাটিতে পরিবশন করেছি এবং এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল গরম ভাত দিয়ে ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এখনো খাইনি আমার কাছে একদমই ইউনিক লেগেছে। আপনার এই পোস্টটি দেখে আমি একদিন নিজেই ট্রাই করার চেষ্টা করব। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই ভাজিটা তো খুব কমোন একটি ভাজি সবাই মনে হয় কমবেশি করে । আপনি শিখে নিলেন এখন একদিন করে খেয়ে দেখবেন ।

 3 years ago 

ডিম দিয়েছে চিচিঙ্গা ভাজি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মেসে থাকাকালীন এই ধরনের রেসিপি আমি অনেকবার তৈরি করেছি। এটা খেতেও খুবই সুস্বাদু লাগে।

 3 years ago 

রেসিপিটা করা খুবই সহজ সবাই যেকোনো সময় করতে পারে ।ধন্যবাদ ।

 3 years ago 

চিচিঙ্গা ভাজি আমিও এভাবে করি । কিন্তু কখনও পাঁচফোড়ন দিয়ে করিনি। একদিন করে দেখতে হবে। খেতে নিশ্চয়ই মজাই লাগবে। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পাঁচফোড়ন কিংবা জিরা দুটাই দেওয়া যায় তবে পাঁচফোড়ন দিলে বেশি টেস্ট লাগে ।

 3 years ago 

পাঁচফোড়ন ব্যবহার করে কখনো চিচিঙ্গা ভাজি করিনি আপু। তবে মনে হচ্ছে এভাবে চিচিঙ্গা ভাজি করলে খেতে অনেক ভালো লাগবে। এছাড়া পাঁচফোড়নের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আমি সব সময় চিচিঙ্গা ভাজির ভিতরে পাঁচফোড়ন দিয়ে থাকে আমার কাছে খুব ভালো লাগে খেতে । আপনিও করে দেখবেন আপু ।

 3 years ago 

চিচিঙ্গা রান্না করে খাওয়ার চেয়ে এভাবে ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে। তবে কখনো পাঁচফোড়ন দিয়ে ভাজি করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সবাই এমনি করে আমি পাঁচফোড়ন দিই আমার আম্মা সব সময় দেখতাম জিরা দিত তখন থেকেই ভালো লাগতো ।

 3 years ago 

ডিম দিয়ে কখনো চিচিঙ্গা ভাজি খাইনি। তবে শুনেছি যে খেতে খুবই মজা।যা আজকে আপনার তৈরী রেসিপি দেখেই বোঝা যাচ্ছে। গরম গরম ভাতের সাথে এরকম চিচিঙ্গা ভাজি খেতে যে কতই মজা লাগবে সেটাই আমি ভাবতাছি। যাইহোক এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই ভাজি গুলো গরম ভাত দিয়ে খেতে আসলে অনেক টেস্টি লাগে ।

 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন পর রেসিপিটি দেখলাম দেখেই এখন ইচ্ছে করছে খেতে। গরম গরম ভাত দিয়ে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এবং সাথে মুসরের ডাল হলে আর কিছুই থাকে না।

 3 years ago 

আমি তো সবসময় চিচিঙ্গা ভাজি করলে এভাবেই করে থাকি ,এভাবে করলেই ভালো লাগে আমার কাছে ।

 3 years ago 

চিচিঙ্গা ভাজি খেতে বেশ ভালোই লাগে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অনেক খেয়েছি কিন্তু কখনো পাঁচফোড়ন দিয়ে ভাজি করা হয়নি।পাঁচফোড়ন আমার খুব ভালো লাগে একদিন অবশ্যই পাঁচফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজি করে খেয়ে দেখবো।অনেক সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

আপু চিচিঙ্গা ভাজির ভিতর এভাবে করে পাঁচফোড়নটা দিলে একটু অন্যরকম টেস্ট লাগে । খেতে খুবই ভালো লাগে একদিন করে দেখবেন ।

 3 years ago 

বিভিন্ন ধরনের সবজি রেসিপিতে ডিম ব্যবহার করলে খেতে বেশ সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর করে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি করেছেন অনেক সুন্দর হয়েছে। এই ধরনের খাবার অনেক মজা হয় খেতে ভালো লাগলো রেসিপি।

 3 years ago 

আমি অন্য কোন সবজিতে ডিম ব্যবহার করি না শুধুমাত্র চিচিঙ্গাভাজির ভিতরে এভাবে ডিম দিয়ে থাকি খেতে ভালো লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62114.45
ETH 1641.53
USDT 1.00
SBD 0.41