★মজাদার সবজি খিচুড়ি রেসিপি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সেই রেসিপিটি হল বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। খিচুড়ি এমনিতেই অনেক ভালো লাগে তারপর এই শীতের সময় শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খেতে আরো অনেক বেশি মজাদার লাগে ।অন্য সময় এর সবজি থেকে শীতের সবজির মজাই থাকে আলাদা । এটা দিয়ে যাই রান্না করা হয় হোক না কেন ভালই লাগে খেতে। আমার এই খিচুড়িটি খেতে খুবই মজাদার হয়েছিল চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন। এখান মজাদার সবজি খিচুড়িটি আপনাদেরকে রান্না করে দেখাবো।

IMG_20230218_232001.jpg

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

arabesko.ru_13-1.png

চাল
মুসুর ডাল
মুগ ডাল
তেল
লবন
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
রসুন বাটা
আলু
গাজর
সিম
মূলা
বেগুন
ফুলকপি
পেঁয়াজ কলি
জিরার গুঁড়া
মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া
গরম মসলার গুঁড়া

PhotoEditorPro_1676740861416.jpg

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230218_231826.jpg20230218_231812.jpg
20230218_231759.jpg20230218_231741.jpg

প্রথমে চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর সবগুলো সবজি একই সাইজের কেটে টুকরো করে নিয়ে তারপর পানিতে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি।

20230218_222855.jpg20230218_222757.jpg
20230218_222743.jpg20230218_222729.jpg

এরপর পেঁয়াজ মরিচ হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভেতরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুড়া, গরম মসলার গুড়া দিয়ে মসলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর তার ভিতরে ধুয়ে রাখা চাল গুলো দিয়ে দিয়েছি।

20230218_222715.jpg20230218_222659.jpg
20230218_222645.jpg20230218_222626.jpg

এরপর চাল গুলোকে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে চালের কালার অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে দেখতেই পারছেন। তারপর সেই চালের ভিতরে সবজিগুলো দিয়ে আরো কিছু সময় সবজি ও চাল একসাথে ভালো করে ভুনে নিয়েছি।

20230218_222611.jpg20230218_222557.jpg
20230218_222542.jpg20230218_222527.jpg

এরপর পরিমাপ করে পানি দিয়ে দিয়েছি এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং পানিটা একটু কমে আসলে ঢাকনা খুলে নেড়েচেড়ে অন্য আরেকটি চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপরে কড়াই ধরে চালগুলো দমে দিয়ে দিয়েছি। এরপর বেশ খানিকক্ষণ পরে খোলার পরে দেখব যে পানিটা একেবারে কমে গিয়েছে।

20230218_222509.jpg20230218_222455.jpg
20230218_222438.jpg20230218_222416.jpg

এরপর আরো খানিকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিয়েছি । তারপর ওপর দিয়ে কিছু কাঁচা পেয়াজ ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। তারপর আরো কিছু সময় এভাবেই দমে দেখে দিয়েছি। তারপর শেষে যখন ঢাকনা খুলেছি তখন দেখব যে আমার চালটা পারফেক্ট ফুটে গিয়ে খিচুড়িটা ভালোই ঝড়ঝড়ে হয়ে গিয়েছে।

20230218_222400.jpg


এরপর একটা বাটিতে তুলে নিয়েছি গরম গরম পরিবেশন করার জন্য ।দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে ।খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। খিচুড়ি বলে কথা মজা হওয়ারই কথা।

20230218_222342.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

সবজি খিচুড়ির মতো স্বাদ অন্য কোনো রেসেপি তে নেই বললেই চলে ৷ কারন এই শীতে নিত্য নতুন সবজি আর এসব দিয়ে খিচুড়ি অসাধারণ ৷ অনেক চিকেন বা মাংস দেয় ৷ তবে আমি মনে করি ডাল, বুট বা ছোলা দিয়ে অনেক সুন্দর লাগে৷ যেমনা আপনি করেছেন ৷ অনেক ভালো লাগলো আপু ৷ এতো সুন্দর সবজি খিচুড়ি দেখে ৷

 3 years ago 

আসলেই খিচুড়ি খেতে এমনেই ভালো লাগে,আর যদি শীতের দিনে হয় তাহলে আরো ভালো লাগে।মাঝে মাঝে আমার কাছে সবজি খিচুড়ি খেতে বেশ ভালো লাগে।আপু আপনার খিচুড়ির পরিবেশন দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

শীতের সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। সবজির খিচুড়ি আমার কাছে খেতে ভালো লাগে। গরম গরম খিচুড়ির সাথে যে কোন ধরনের ভর্তা ডিম ভাজি এবং আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার বিশেষ করে সবজি খিচুড়ি।আমিও আজকে রাতেও খিচুড়ি রান্না করেছি।শীতের রাতে খিচুড়ি হলে তো কোন কথাই নেই। আপনি অনেকগুলো সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছেন। কালারটাও বেশ লাগছে। ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সবজি খিচুড়ি আমার খুবই পছন্দ। ভীষণ ভালো লাগে আমার কাছে গরম গরম সবচেয়ে খিচুড়ি। সাথে যে কোন ভর্তা এবং ডিম ভাঁজি হলে তো কথাই নেই। অনেকদিন হয়ে গেল সবজি খিচুড়ি খাওয়া হয়না। আপনার রেসিপিটি দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে। আপনার অসংখ্য ধন্যবাদ আপু মজার এই রেসিপির জন্য।

 3 years ago 

খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। মাঝে মাঝে বাসায় তৈরি করা হয় খিচুড়ি। শীতের বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে মজা লাগে। আপনি খুবই সুন্দর করে বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি তৈরি করেছেন। দেখতে লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক মজাদার সবজি খিচুড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছেও সবজি খিচুড়ি খেতে বেশ মজা লাগে আর গরম গরম খিচুড়ি খাওয়ার তো মজাই আলাদা। কাঁচা পেঁয়াজ গুলো কেটে ছিটিয়ে দেওয়া আমার মনে হয় খিচুড়ির টেষ্ট আরো বেড়ে গিয়েছে। এমন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 3 years ago 

সবজি খিচুড়ি আমার খুবই পছন্দের। আপনি শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছেন, এই খিচুড়ির রেসিপিটি দেখেই জিভে পানি চলে আসছে। সবজি খিচুরিটি দেখে মনে হচ্ছে বেশ ঝরঝরে হয়েছে। আপনি খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু অনেকদিন পর আপনাদের চার বোনকে আজ একসাথে পোস্ট করতে দেখলাম। আশা করি পিতৃ বিয়োগের শোক কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন ।দারুন ছিল খিচুড়ি তৈরীর রেসিপি টা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59286.20
ETH 1583.08
USDT 1.00
SBD 0.37