"এসো নিজে করি" (রেসিপি) || 🍲রুই মাছের কোপ্তা কারি রেসিপি 🍲

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার শরীর তেমন বেশি ভালো নেই। গতকাল সারারাত ঠিক মতো ঘুমাতে পারিনি। কেমন জানি অস্থির অস্থির লেগেছে। তাছাড়া সম্পূর্ণ শরীর প্রচন্ড ব্যাথাও করেছিলো। শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। এর মধ্যে ছেলেও খুব বিরক্ত করে আর এই সব মিলিয়ে খুব খারাপ লাগে।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক আমি রুই মাছের কোপ্তা কারি রেসিপি নিয়ে এসেছি। ফ্রিজ খুলে দেখলাম তিন পিস রুই মাছ রয়েছে, তাই ভাবলাম রুই মাছের আজ ভিন্ন রেসিপি তৈরি করেবো। এভাবে যেকোনো মাছের কোপ্তা কারি তৈরি করা যায় আর খেতে দারুণ লাগে। অনেক দিন পর এই রেসিপি তৈরি করে খুব ভালো লেগেছে।


IMG_20240505_075345.jpg


রুই মাছের কোপ্তা কারি রেসিপি তৈরি

আমার পরিবারের সবাই এই কোপ্তা কারি খেতে খুব পছন্দ করে। এই রেসিপি যেকোনো অতিথি আপ্যায়নে দেওয়া যায়। এই রেসিপি আমি বেশ কিছুদিন আগে তৈরি করেছিলাম। আপনার হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন।‌গরম ভাতের সাথে খেতে বেশ জমে উঠে। এই রেসিপি দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খেতেও খুবই মজাদার। যারা মাছ খেতে পারেন না তারাও এই রেসিপি খুব পছন্দ করবে। আপনারা যদি কখনো এই রেসিপি না খেয়ে থাকেন তাহলে বলবো একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


IMG_20240505_083324.png


IMG_20240505_075251.jpg


উপকরণপরিমাণ
রুই মাছের টুকরা৩ টা
হলুদের গুঁড়া১ চামচ
মরিচের গুঁড়াদেড় চামচ
জিরার গুঁড়াহাফ চামচ
ধনিয়ার গুঁড়াহাফ চামচ
আদা বাটা১ চামচ
রসুন বাটা১ চামচ
লবণপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো
বেসন৩ চামচ
কর্ণফ্লাওয়ার২ চামচ
পেঁয়াজ২টি
ধনিয়া পাতাপরিমাণ মতো
কাঁচামরিচকয়েকটি

প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍲প্রথম ধাপ🍲


প্রথমে মাছের পিস ৩ টি কে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো। এবার কড়াইয়ে নিয়ে অল্প পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নেবো।



🍲দ্বিতীয় ধাপ🍲


তারপর মাছ সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। এরপর মাছের কাঁটা বেছে নেবো।



🍲তৃতীয় ধাপ🍲


এই পর্যায়ে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনে পাতা কুঁচি করে কেটে নেবো। এরপর লবণ দিয়ে দেবো।



🍲চতুর্থ ধাপ🍲


তারপর ভর্তার মতো সবগুলো একসাথে ঢলে নেবো।



🍲পঞ্চম ধাপ🍲


এরপর কাঁটা বেছে রাখা মাছ ও সব ধরনের মশলা দিয়ে দেবো। এরপর মাখিয়ে নেবো।



🍲ষষ্ঠ ধাপ🍲


এই পর্যায়ে বেসন ও কর্ণফ্লাওয়ার দিয়ে দেবো। এরপর সবগুলো সুন্দর ভাবে মাখিয়ে নেবো।



🍲সপ্তম ধাপ🍲


এবার গোল গোল করে বল বানিয়ে নেব।



🍲অষ্টম ধাপ🍲


এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে এতে বলা গুলো দিয়ে দেবো।



🍲নবম ধাপ🍲


এবার একটু লাল করে ভেজে নেবো। এরপর একটি বাটিতে তুলে নেবো।



🍲 দশম ধাপ🍲


একই তেলে পেঁয়াজ কুচি ও দারচিনি দিয়ে দেবো।



🍲 একাদশ ধাপ🍲


এবার সব ধরনের মশলা দিয়ে মিশিয়ে নেবো। এরপর পরিমাণ মতো পানি ও টমেটো দিয়ে দেবো।



🍲 দ্বাদশ ধাপ🍲


এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে এতে বল দিয়ে দেবো। এরপর সবগুলো একসাথে মিশিয়ে নেবো।



🍲 শেষ ধাপ🍲


এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরপর ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে নেবো।



🍲পরিবেশন🍲

IMG_20240505_075446.jpg


IMG_20240505_075425.jpg


IMG_20240505_075325.jpg


IMG_20240505_075407.jpg


তারপর একটি প্লেটে গরম গরম পরিবেশন করলাম। খেতে দারুণ লেগেছিল।



2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png


পোস্টের বিবরণ
ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@tanjima
ডিভাইসVivo Y16
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

রুই মাছের কোপ্তাকারী এভাবে কখনো খাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে খুব সহজেই শিখে নেওয়া যাবে রেসিপিটি। রেসিপি কালার টা দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে 😋। এরকম লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এই রেসিপি শিখে ঝটপট তৈরি করে নেন মাছের কোপ্তা কারি। আপনার সেই রেসিপি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 years ago 

বেশ দারুন রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর এই রেসিপি তৈরি করতে দেখে আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে চমৎকারভাবে রানের কার্যক্রম সম্পন্ন করেছেন আপনি। পুরাই ইউনিক ছিল আপনার রেসিপি।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার রেসিপিটা দেখেই তো মন ভরে গেল সত্যি বলতে এত সুন্দর রেসিপি অতিথি আপ্যায়নে দিলে বেশ ভালই হয়। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপি খাইতেও নিশ্চয় অনেক সুন্দর লাগবে। রুই মাছের কোপ্তা কারি রেসিপি অবশ্য কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই রেসিপি অতিথি আপ্যায়নে দিলে বেশ ভালো হবে। সবাই খেয়ে খুব মজা পাবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনার শেয়ার করার রেসিপি দেখে লোভ সামলাতে পারছিনা। সত্যিই দেখেই মনে হচ্ছে খেতে বেশ স্বাদ হয়েছে। আপনি দেখছি রুই মাছের বেশ সুন্দর একটি রেসিপি করেছেন। রেসিপিটি দেখেই খাওয়ার ইচ্ছা করছে আর খেতে পারলে হয়তো আর একটু শান্তি পেতাম। যাইহোক আপনার এই রেসিপিটি পরিবেশনার পদ্ধতি প্রণালী দেখে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত লোভনীয় একটু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার যেহেতু এই রেসিপি খেতে অনেক ইচ্ছে করছে তাহলে আজই ঝটপট তৈরি করে নেবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

বাহ চমৎকার রেসিপি করলেন আপু আপনি রুই মাছের কোপ্তা কারি। রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না এত সুস্বাদুভাবে তৈরি করলেন আপনি। খাবারের প্লেট টা একটু পাঠিয়ে দিতে পারলে বেশ ভালো হতো আপু। খুব সুন্দরভাবে শেয়ার করলেন। এভাবে তৈরি করে খেয়ে নিতে হবে একদিন। আপনাকে অনেক ধন্যবাদ ইউনিক রেসিপিটি শেয়ার করলেন।

 2 years ago 

আপু আপনার জন্য খাবারের প্লেট টা পাঠিয়ে দিয়েছি খেয়ে নেবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে🤩। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে ফ্রিজ খুলে তিন পিস রুই মাছ দেখেই আপনি ইউনিক একটা রেসিপি তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যক্তিগতভাবে রুই মাছ আমি অনেক বেশি পছন্দ করি আর আপনার মত করে যদি এরকম ভাবে কোপ্তাকারী তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। বোঝাই যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এভাবে যদি মাছের কোপ্তা কারি তৈরি করা হয় তাহলে আর কোন কথাই নেই। অন্য কোন তরকারির প্রয়োজন হয় না। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রুই মাছের কোপ্তা কারি আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আপনি রুই মাছের তিনটি টুকরা ফ্রিজে পেয়ে এই কোপ্তা কারি তৈরি করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন মজার মজার রেসিপিগুলো আপনাদের কাছে দেখি তখন খেতে ইচ্ছে করে। আপনার পরিবারের সবাই যখন খুশি হয় তাহলে সব সময় বানানো উচিত। আপনার পরিবেশনটা ও ছিল দেখার মত। গরম ভাতের সাথে দেখে খেতে ইচ্ছে করেছিল আপু

 2 years ago 

ভাইয়া আপনিও রুই মাছের কোপ্তা কারি খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম। এভাবে রেসিপি তৈরি করলে আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

রুই মাছ আমার খুবই প্রিয় বেশ কয়েক রকম ভাবে রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়েছে তবে আপনার কাছ থেকে এরকম লোভনীয় রেসিপি প্রথমবার দেখলাম।
রেসিপি শেষ ফটোগ্রাফিটি দেখেই তো জিভে জল চলে আসলো।
সুন্দর উপস্থাপনা করেছেন প্রস্তুত প্রণালী নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

ভাইয়া এই রেসিপি যখন প্রথমবার দেখেছেন তাহলে আশা করি একবার তৈরি করে দেখবেন। সব সময় সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রুই মাছের কোপ্তাকারী ভীষণ চমৎকার সুস্বাদু একটি রেসিপি। অসাধারণ সুন্দর ও লোভনীয় হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপু খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39