ছানার সন্দেশের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে ছানার সন্দেশ এর রেসিপি শেয়ার করবো। প্রচন্ড গরমে মাঝে মাঝেই দুধ জমে ছানা হয়ে যায়। ছানা দিয়ে আমি মিষ্টি বানাতে পারি না। তাই ছানা গুলো ফেলে দিতে হত। সেদিন হঠাৎ এই রেসিপিটি দেখে বানিয়ে ফেললাম। খেতে যে এত মজা হবে চিন্তাই করিনি। এখন আর দুধ নষ্ট হলেও খারাপ লাগে না। আপনারা এভাবে সন্দেশ বানিয়ে খেতে পারেন। খুব মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।




দুধ--১ লিটার
গুঁড়া দুধ--৩ টেবিল চামচ
ঘি-- ১ টেবিল চামচ
চিনি-- পরিমাণমত
লেবু--১ টেবিল চামচ
এলাচ-- ২ টি




প্রথমে দুধের মধ্যে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। তারপর একটি ছাঁকনিতে রেখে ভালোমতো পানি ঝরিয়ে নিয়েছি।



ছানাগুলো একটি ব্লেন্ডারে নিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর দুটি এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি।



চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণমত ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হলে ব্লেন্ড করে রাখা ছানা দিয়ে দিয়েছি।



ছানাগুলো ঘির সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে প্রথমে চিনি এবং পরে গুড়া দুধ দিয়েছি।



এখন ক্রমাগত বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিব।



এখন একটি প্লেটে ঘি ব্রাশ করে নিয়ে তার উপরে ছানাগুলো দিয়ে দিয়েছি। ভালোমতো উপরটা সমান করে দিয়েছি। তারপর একটি চাকু দিয়ে কেটে নিয়েছি।



এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুব লোভনীয় ও মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।ছানার সন্দেশ নিজে তৈরি করে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু খেতে খুবই মজাদার হয়েছিল বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি।

 3 years ago 

আপু আমি ছোটবেলা থেকে বরাবরই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। আর এই ধরনের ছানার সন্দেশ গুলো তো আমার সব থেকে বেশি প্রিয়। ছানার সন্দেশ গুলো অবশ্য ৬০০ থেকে ৭০০ টাকা কেজি নেয় আমাদের এদিকে। আজকে আপনি খুব সুন্দর করে ঘরোয়া ভাবে সন্দেশ তৈরি করা আমাদেরকে শিখিয়েছেন। বাজার থেকে কিনে না খেয়ে আপনার এই পদ্ধতিতে তৈরি করে খাওয়াটা আমার কাছে মনে হয় অনেক ভালো। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত দাম দিয়ে কিনে খাওয়ার কি দরকার? এভাবে বাসায় বানালেই তো খুব অল্প খরচে তৈরি হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য।

 3 years ago 

সন্দেশ কিভাবে তৈরি করতে হয় এটি আমার কখনোই জানা ছিল না৷ বেশিরভাগ সময় আমরা বন্ধুরা মিলে বাজার থেকে সন্দেশ কিনে নিয়ে খেতাম৷ তবে আজকে আপনার প্রকাশিত এই রেসিপি এর মাধ্যমে আমি জানতে পারলাম৷ আপনি যেভাবে এটিকে তৈরি করেছেন প্রত্যেকটি ধাপ আমি বুঝতে পেরেছি এবং আমিও এরকম একটি রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করব৷

 3 years ago 

এভাবে সন্দেশ একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভাইয়া তাহলে আর বাজার থেকে কিনে খেতে মন যাবে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

এতো সুন্দর রেসিপি তৈরি করেছেন দেখেই তো খেতে মন চাচ্ছে আপু। এতো সুন্দর সুন্দর রেসিপি শুধু শেয়ার করলে হবে,,!!
দাওয়াত না দেন ছোট ভাই-বোনদের জন্য একটু পার্সেল করেও তো দিতে পারেন ।

যাইহোক আপু,সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেও শান্তি 😊

 3 years ago 

দাওয়াততো আপনার দেওয়ার কথা। আপনি দাওয়াত দিলে এরকম মিষ্টি বানিয়ে নিয়ে আপনার বাসায় দাওয়াত খেতে যাব। সে অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ছানার সন্দেশ খেতে বেশ মজার । কারন এতে মিষ্টি কম থাকে।যদিও ডায়েট আমি করিনা।তবে মিষ্টি কমই পছন্দ।আমিও বাসায় ছানার সন্দেশ করেছিলাম।সবাই খুব মজা করে খেয়েছিল।আপনার রেসিপিটি ও চমৎকার হয়েছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিজে তৈরি করলে মিষ্টির পরিমাণ কমবেশি করে এডজাস্ট করে নেয়া যায়। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ছানা সন্দেশের রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। ছানা সন্দেশের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন যা দেখতেই অনেক লোভনীয় মনে হচ্ছে। এই মজাদার রেসিপি টা নিশ্চয়ই খুব মজা করে খাওয়া হয়েছিল। উপস্থাপনাটা অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। এটা দেখে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। আমি তো ভাবছি এই রেসিপিটা ট্রাই করে দেখব।

 3 years ago 

আপু আপনার যেহেতু লোভ লেগে গিয়েছে তাহলে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুবই ভালো লাগবে আশা করি।

 3 years ago 

চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন আপু আমার অনেক কাজে লাগবে। কারণ আমার প্রায় সময় দুধ নষ্ট হয়ে যায়। কিন্তু নষ্ট হলেও আমি ভিন্ন ভাবে কাজে লাগাই দুধ গুলো ফেলে দিই না। তবে আজকে যে আপনি ছানার সন্দেশ তৈরি করলেন সেটা আমার খুবই পছন্দ হয়েছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। নিশ্চয়ই এবার থেকে সন্দেশ তৈরি করতে পারব আপনার রেসিপি দেখে।

 3 years ago 

আমার রেসিপিটি আপনার কাজে লাগবে জেনে ভালো লাগলো। দুধ ছানা হয়ে গেলে আমিও ফেলে দিতাম। সেদিন এভাবে বানানোর পর নতুন আইডিয়া পেয়েছি। আপনি এভাবে বানিয়ে খেতে পারেন। ভালো লাগে খুবই।

 3 years ago 

ছানার সন্দেশ এর রেসিপিটি দারুন হয়েছে আপু। এর আগে আমি কখনো এভাবে ছানার সন্দেশ তৈরি করিনি। তবে আপনার পোষ্টের মাধ্যমে এটা শিখে গেলাম। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি যেহেতু এভাবে ছানার সন্দেশ কখনো তৈরি করেননি তাহলে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। খুবই ভালো লাগবে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছানা দিয়ে তৈরি এ ধরনের মিষ্টি গুলো আমার বাবুর ভীষণ পছন্দ। ও খুবই মজা করে খায়। আপনার আজকের রেসিপি দেখে শিখে নিলাম। এখন বাবুকে বাসায় বানিয়ে দিতে পারব। অসংখ্য ধন্যবাদ আপু ছানার সন্দেশ তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এরকম ছানার মিষ্টি আপনার বাবুর পছন্দ জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38