চিকেন পাস্তার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো। তাহলো চিকেন পাস্তা। বাচ্চারা বিকাল হলেই বিভিন্ন ধরনের নাস্তার বায়না করে। আমার মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ না আমার বড় ছেলেরও একই রকম অবস্থা। মিষ্টি জাতীয় কোন খাবার খেতে চায়না। বিকাল হলেই তাকে ঝাল জাতীয় কোন খাবার তৈরি করে দিতে হয়। নুডুলস আর কত রান্না করা যায়। সেজন্য সেদিন একটু পাস্তা রান্না করেছিলাম। এভাবে আগে কখনো পাস্তা রান্না করিনি। তাই ভেবেছিলাম যে খেতে কেমন হবে। কিন্তু রান্নার পর আসলেই খুবই মজাদার হয়েছিলো। আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে।


IMG20230805190554.jpg


পাস্তা-- ছোট এক প্যাকেট
মাংস--হাফ কাপ
ডিম--১ টি
রসুন--অর্ধেক
আদা বাটা--১/২ চা চামচ
রসুন বাটা --১/২ চা চামচ
মরিচের গুঁড়া--১/২ চা চামচ
লবন-- পরিমাণমতো
সয়া সস--১ চা চামচ
টমেটো সস--১ টেবিল চামচ
চিলি সস-- ১ টেবিল চামচ
মেয়োনিজ--২ টেবিল চামচ
মোজারেলা চিজ-- ইচ্ছামত
বাটার--২ টেবিল চামচ
তেল-- পরিমাণমতো


PhotoCollageMaker_20231005_184000052.jpg



প্রথমে মাংসগুলোকে কুচি করে কেটে নিয়ে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া,সয়া সস এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিব।


IMG20230805181908.jpgIMG20230805181929.jpg

চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মত পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।


IMG20230805182939.jpgIMG20230805183006.jpg

পাস্তাগুলো ৯০% সিদ্ধ হয়ে গেলে একটি চালনিতে নিয়ে ভালোমতো ধুয়ে নিয়েছি।


IMG20230805183608.jpgIMG20230805183637.jpg

চুলায় আরেকটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভালোমতো ভেঁজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।


IMG20230805184031.jpgIMG20230805184424.jpg

এখন আরেকটি ফ্রাইপ্যানে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি।


IMG20230805183722.jpgIMG20230805183833.jpg

রসুন কুচি গুলো একটু ভেঁজে নিয়ে ভেঁজে রাখা মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি।


IMG20230805184343.jpgIMG20230805184449.jpg

এখন প্রথমে টমেটো এবং চিলি সস তারপর মেয়োনিজ দিয়ে ভালোমতো কষিয়ে নিয়েছি।


IMG20230805184539.jpgIMG20230805184622.jpg

পাস্তার মসলাগুলো দিয়ে সবকিছু ভালোমতো নেড়েচেড়ে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি।


IMG20230805184641.jpgIMG20230805184725.jpg

পাস্তাগুলো মসলার সঙ্গে ভালোমতো ভেঁজে নিয়ে মোজারেলা চিজ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করবো।


IMG20230805184846.jpgIMG20230805185226.jpg

কিছুক্ষণ পর আমার পাস্তা তৈরি হয়ে গিয়েছে।


IMG20230805190440.jpg


IMG20230805190551.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবেই আমার চিকেন পাস্তা তৈরি হয়ে গেলো। আশাকরি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু অনেকে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না। তবে আজকে আপনি খুব সুন্দর করে চিকেন পাস্তার রেসিপি করেছেন। তবে পাস্তা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। সুন্দর করে চিকেন পাস্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

পাস্তা খেতে আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনি এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে।

 2 years ago 

আপনার বড় ছেলে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করেনা আপনার মতোই। আর সে ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করে জেনে ভালো লাগলো। বাচ্চারা এমনিতেই নুডুলস পাস্তা খেতে খুব পছন্দ করে। আর আপনি ভিন্নভাবে খুবই মজাদার করে পাস্তা তৈরি করে দিয়েছেন। মাংস দিয়ে এই পাস্তা তৈরি করেছেন দেখেই তো অনেক লোভনীয় লাগতেছে। নিশ্চয়ই আপনার বড় ছেলে এটা অনেক মজা করে খেয়েছিল। আমার কাছে আপনার তৈরি করা পুরো রেসিপি ভালো লেগেছে। সুন্দর করে আপনি এটা সবার মাঝে শেয়ার করেছেন দেখে আরো ভালো লাগলো। এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া আমার মতনই মিষ্টি জাতীয় খাবার খুব একদম পছন্দ করে না। এরকম ঝাল জাতীয় খাবার হলে খুব মজা করে খায়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

চিকেন পাস্তা আমার খুব খুব পছন্দের। এইতো দুদিন আগেও গিয়ে খেয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে। আপনার এই চিকেন পাস্তা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। যাইহোক কি আর করার শুধুমাত্র দেখেই থাকতে হবে। 🥴ধন্যবাদ আপু চিকেন পাস্তা রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেস্টুরেন্টের চিকেন পাস্তা গুলোর স্বাদ একেবারে ভিন্ন রকম হয়। বাসায় এভাবে রান্না করলেও খেতে খারাপ লাগে না।

 2 years ago 

চিকেন পাস্তা রেসিপি কখনো আমি তৈরি করিনি, তবে নুডুলস দিয়ে পাস্তা রেসিপি তৈরি করেছিলাম। চিকেন পাস্তা রেসিপি দেখে আমি খুব সহজেই শিখে নিলাম। আর শেখার পর ভাবতেছি আমি এই রেসিপিটা তৈরি করে দেখব। খেতে কেমন হয় এটা তো একবার হলেও টেস্ট করতে হচ্ছে। বাচ্চারাও অনেক বেশি মজা করে খেতে পারবে যদি এরকম ভাবে পাস্তা তৈরি করা হয় তাহলে। আপনার ছেলেরও নিশ্চয়ই এই পাস্তা টা অনেক বেশি পছন্দ হয়েছিল। এত বেশি লোভ লাগিয়ে দিয়ে কিন্তু ভালো করলেন না আপু। যাইহোক ভালো লাগলো আপনার তৈরি করা এই রেসিপিটি।

 2 years ago 

কি বলেন আপু এত মজাদার একটি খাবার বাসায় তৈরি করেননি। অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখবেন। খুব ভালো লাগবে আশা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি আপু মিষ্টি জাতীয় খাবারের চেয়ে ঝাল জাতীয় খাবার গুলোই বেশি ভালো লাগে।চিকেন পাস্তা রেসিপি দারুন হয়েছে। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। আশা করছি বড় ছেলে অনেক বেশি খুশি হয়েছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি আপু বড় ছেলে খুব পছন্দ করে খেয়েছিল। এ জাতীয় খাবার গুলো খুব মজা করে খায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

চিকেন পাস্তা মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে আপু। কিভাবে চিকেন পাস্তা তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ্বী ভাইয়া চিকেন পাস্তার রেসিপি পর্যায়ক্রমে তুলে ধরেছি। যাতে সহজে যে কেউ রান্না করতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি আবার মিষ্টি ঝাল টক সব কিছু সমান পরিমাণ খেয়ে থাকি। কোনোটা কম বেশি হয় না। ঠিক বলেছেন আপু সবসময় নুডুলস খেতে ভালো লাগে না। তারজন্য মাঝে মাঝে বিকালের নাস্তায় ভিন্ন কিছু হলে মন্দ হয়না। আপনি সত্যিই একদম ভিন্ন ভাবে পাস্তা তৈরি করেছেন। এভাবে আমারও কখন পাস্তা রেসিপি তৈরি করা হয়নি। আপনার পাস্তা দেখে জিভে জল চলে আসলো। এই রেসিপি বিকালের নাস্তা হলে দারুন জমে ওঠে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিই তো ভালো আপু। সব জাতীয় খাবার কম বেশি খেতে পারেন। এতে অবশ্য সুবিধা হয়। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমিও আপু মিষ্টি তেমন খেতে পারি না। আর এটা না খাওয়াও ভালো। বিকালে হালকা নাস্তা করতে পারলে ভালোই লাগে। নুডলস বারবার খেতেও ভালো লাগবে না। আপনি মজাদার করে পাস্তা রান্না করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মিষ্টি যত কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ততই ভালো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার আবার মিস্টি জাতীয় খাবার বেশি পছন্দ। তবে ঝাল খাবারও পছন্দ করি। চিজ দিয়ে রান্না করা পাস্তা খেতে বেশ মজা লাগে। আপনার চিকেন পাস্তা রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। আর চিজ সেই স্বাদ দ্বিগুন করে দিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে বেশ মজা হয়েছিল । মজাদার চিকেন পাস্তা রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মিষ্টি জাতীয় খাবার আমার কেন যেন খেতেই ভালো লাগে না ঝাল হলে তাও একটু খাওয়া যায় যাই হোক আপু ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39