মজাদার ডিম ভুনার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ডিম ভুনার রেসিপি শেয়ার করবো। ডিম ভুনা কম বেশি সবাই করতে পারেন। আমার কাছে খুবই মজা লাগে ডিম। আর ডিম যে কোনভাবেই রান্না করলে খেতে খুব মজা লাগে। বিশেষ করে এভাবে ভুনা করলে বেশি ভালো লাগে খেতে। পোলাও অথবা ভাতের সঙ্গে বেশ জমে যায়। যেদিন কোন কিছু রান্না করতে ভালো লাগে না সেদিন এরকম ডিম ভুনা করে খেয়ে ফেলি। বেশ মজাই লাগে খেতে। বাচ্চারাও পছন্দ করে ডিম খেতে। যাই হোক আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।



IMG20241102123406.jpg



ডিম
পিঁয়াজ
কাঁচামরিচ
পিঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুড়া
জিরা গুঁড়া
লবণ
তেল
ধনিয়া পাতা
এলাচ গুঁড়া



GridArt_20250204_194617844.jpg



প্রথমে পরিমাণ মতো পানির মধ্যে ডিম গুলো দিয়ে ভালোমতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।


IMG20241102114151.jpgIMG20241102120507.jpg

ডিমগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে নিয়েছি।


IMG20241102120523.jpgIMG20241102120533.jpg

চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ডিম গুলো ভালোমতো ভেঁজে পাত্রে উঠিয়ে রেখেছি।


IMG20241102120751.jpgIMG20241102121023.jpg

এখন ওই তেলের মধ্যে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোমতো ভেঁজে বাটা মশলা দিয়েছি।


IMG20241102121041.jpgIMG20241102121215.jpg

বাটা মসলাগুলো দিয়ে ভালোমতো কষিয়ে নিয়ে গুড়া মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20241102121334.jpgIMG20241102121400.jpg

তারপর ডিম গুলো দিয়ে মসলার সঙ্গে ভালোমতো মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর পরিমান মত পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20241102121421.jpgIMG20241102121515.jpg

বেশ কিছুক্ষণ পর রান্না প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে প্রথমে ধনিয়া পাতা এবং পরে এলাচ গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20241102121746.jpgIMG20241102121834.jpg

IMG20241102123038.jpg


এখন একটি প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

ডিম ভুনা খেতে সত্যি অনেক মজার। আর এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। আর এই ডিম ভুনা তৈরি করা যায় অনেক সহজে।আমি মাঝে মাঝে তৈরি করি। কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

IMG_3822.png

IMG_3820.png

IMG_3821.png

 last year 

ডিম ভুনা রেসিপি আমার কাছেও ভীষণ ভালো লাগে। তবে পোলাও এর সাথে এরকম ডিম ভুনা খেতে ভীষণ ভালো লাগে। আপনার ডিম ভুনা রেসিপিটি একেবারে লোভ লাগানোর মতো হয়েছে। খুবই সুন্দর করে সাবলীল ভাষায় ডিম ভুনা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন। যে কেউ চাইলে আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে।

 last year 

আপু আজকে আপনি আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। এরকম ভাবে ডিম ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বেশি তাড়াহুড়ার মধ্যে থাকলে, এরকম রেসিপি গুলো তৈরি করলে ভালোই হয়। দেখেই বুঝতে পারছি এটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল।

 last year 

আসলে ডিম আমার খুবই প্রিয় একটি খাবার।ডিম ব্যবহার করে যে কোন রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মজাদার ডিম ভুনার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 last year 

ডিম ভুনা সত্যি খুবই মজাদার একটি রেসিপি।ডিম ভুনা খেতে অনেক ভালো লাগে আমর।আপনি চমৎকার সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। ডিম ভুনা ভাত বা পোলাওয়ের সাথে ভেতে আমার খুবই ভালো লাগে।ধাপে ধাপে ডিম ভুনা তৈরি পদ্ধতি গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। বিশেষ করে ডিম ভুনার ঝোলটা ভাতের সাথে মেখে খেতে আমার বেশ ভালো লাগে। আপনি পুরো রেসিপিটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। রেসিপিটা দেখে তো জিভে জল চলে আসলো। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি দারুণ একটি রেসিপি শেয়ার করছেন। আমরাও এই ভাবে ডিম ভূনা করি।আমার কাছে এই ডিম ভূনা টি খেতে ভীষণ ভালো লাগে।আপনি দারুণ ভাবে পুরো রেসিপি টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। রান্নার কালার দেখে বোঝা যাচ্ছে দারুণ হয়েছে খেতে।ধন্যবাদ আপনাকে রেসিপি টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62511.76
ETH 1676.42
USDT 1.00
SBD 0.40