আলু, বেগুন ও পটল দিয়ে ইলিশ মাছের রেসিপি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। তা হলো আলু, বেগুন ও পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ আমার সবসময় ভুনা করেই খাওয়া হয়। সবজি দিয়ে খুব কম রান্না করি। এই রেসিপিটি অনেক দিন আগে রান্না করেছিলাম। আম্মা বাসায় আসলে। আম্মাই বলল যে এভাবে রান্না করা যায়। আমি তো বুঝতেই পারি না যে কোন মাছের সঙ্গে কোন সবজি দিলে খেতে ভালো লাগবে। সবসময় আলু বেগুন দিয়ে রান্না করা হয়। এভাবে সাথে পটল দিয়ে কখনো রান্না করা হয়নি। আম্মা বলল একসঙ্গে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাই এভাবে রান্না করেছিলাম। খেতে আসলেই অনেক মজা হয়েছিলো। আর ইলিশ মাছ এমন একটা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
আলু
পটল
বেগুন
পিঁয়াজ
পিঁয়াজ বাটা
হলুদের গুঁড়া
ধনিয়া গুঁড়া
মরিচের গুঁড়া
জিরা গুঁড়া
লবণ
ধনিয়া পাতা
সরিষার তেল
প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ কুঁচি দিয়েছি।পিঁয়াজ কুঁচি একটু ভেঁজে নিয়ে বাটা মশলা দিয়েছি।
বাটা মশলা একটু কষিয়ে নিয়ে গুঁড়া মশলা দিয়েছি। সব কিছু আবারো ভালোমত কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে মসলার সঙ্গে মিশিয়ে নিয়েছি।
এখন সামান্য একটু পানি দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব।
ভালোমত কশানোর পর পানি কমে আসলে পরিমাণমতো পানি দিয়ে দিব পুরোপুরি রান্না হওয়ার জন্য।
তারপর জিরা গুঁড়া ও ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে চুল বন্ধ করে দিব।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ইলিশ মাছ খেতে আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে। তবে আপনি দেখছি কয়েক প্রকার সবজি দিয়ে রান্না করেছেন।আসলে ঈদের পরে এমন মাছের ঝোল হলে আর কিছুই লাগে না। পুরো রেসিপিটি সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কয়েক প্রকারের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বিভিন্ন ধরনের সবজি দিয়ে ইলিশ মাছের চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেনো খেতে দারুণ লাগে। বেগুন এবং আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে অনেক খেয়েছি। তবে আলু,বেগুন এবং পটল দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়া হয়নি কখনো। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমি সবজি দিয়ে ইলিশ মাছ খুব কম রান্না করি। সেদিন এভাবে রান্না করেছিলাম। খেতে আসলেই অনেক মজাদার হয়েছিল।
আপু আপনার রেসিপি গুলো দেখেই বুঝা যায় আপনার হাতের জোস খুব ভালো। তাই যা ই রান্না করেন না কেনো,খেতে অবশ্যই দারুণ লাগবে। ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে, এবং আজ আপনার আলু, বেগুন, ও পটল, দিয়ে ইলিশ মাছের ঝোল দেখে খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দর ভাবে রেসিপি আমাদের মাঝে সাজিয়ে দিয়েছেন যেটা বুঝতে আমাদের খুবই সহজ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া আমার ইলিশ মাছের রেসিপিটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
আলু বেগুন এবং পটল দিয়ে ইলিশ মাছের মজাদার একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এভাবে কোন সময় ইলিশ মাছের রেসিপি তৈরি করা হয়নি তাই এটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।
এভাবে যেহেতু ইলিশ মাছ রান্না করে খাননি তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন ভাইয়া। ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।
সকাল সকাল ইলিশ মাছের রেসিপি দেখে খুবই ভালো লাগলো। জানিনা আজকে নিজের ভাগ্যে কি আছে। তবে ইলিশ মাছ না থাকলেও ভাগ্যে মনে হয় চিংড়ি মাছ আছে। ধন্যবাদ আপু।
চিংড়ি মাছ ও তো খুবই মজাদার একটি মাছ। আমার কাছে খুব ভালো লাগে। ইলিশ মাছ না হলে কি হবে ভালো মজাদার মাছই ভাগ্যে আছে দেখছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।।
ইলিশ মাছ খুবই পছন্দের একটি মাছ যা খেতে খুবই ভালো লাগে।কিন্তু দুঃখের বিষয় হলো একদম খেতে পারি না শারীরিক সমস্যা কারনে।আলু বেগুন পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি টি দেখতে খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে। যেমন সুন্দর হয়েছে আশাকরি খেতেও তেমনি সুস্বাদু হবে।অনেক সুন্দর লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আসলেই তো এটি দুঃখের বিষয় যে আপনি ইলিশ মাছ খেতে পারেন না। এত মজার একটি মাছ সমস্যার জন্য খেতে পারছেন না। যাই হোক আপু ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রান্নায় স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই জানতে হবে যে কোন মাছের সঙ্গে কোন সবজি মিশালে স্বাদ অনেক বেশি হবে। যাইহোক অবশেষে আপনি আপনার আম্মার কাছ থেকে জেনে নিতে পেরেছেন এবং সেভাবেই রান্না করেছেন জেনে ভালো লাগলো। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। এছাড়া ইলিশ মাছের সঙ্গে বেগুন এবং আলু এই দুটো যোগ করলে খুবই সুস্বাদু লাগে খেতে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি তো বুঝতেই পারি না যে কোন মাছের সঙ্গে কোন সবজি দিলে ভালো লাগবে। সব সময় আলু আর বেগুনই দেই। যাই হোক ভাইয়া ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এই সময়ে আলু, বেগুন ও পটল দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখে লোভ লেগে গেল আপু। বাসার আশেপাশে থাকলে হয়তো ঘ্রাণেই চলে আসতাম খাওয়ার জন্য। যাই হোক অনেক চমৎকার ছিল ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপু।
কি আর করার ঘ্রাণ তো পাননি তাহলে রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।
আপনি দেখছি বেশ মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি এই মজাদার রেসিপি টা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। এভাবে আলু, বেগুন ও পটল দিয়ে ইলিশ মাছ রান্না করে আগে কখনো খাওয়া হয়নি। তাই একটু বেশি লোভ লেগে গিয়েছে আপনার রেসিপিটা দেখে। এরকম মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি সবার মাঝে উপস্থাপনার মাধ্যমে ভাগ করে নিলেন দেখে ভালো লেগেছে।
আমিও সেদিন প্রথম এভাবে রান্না করেছিলাম। খেতে খুবই মজাদার হয়েছিল। আপনিও রান্না করে খেতে পারেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।