আজকে মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল আলু এবং কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। আমরা যতই মাছ মাংস দিয়ে ভাত খাই না কেন বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেলে যেরকম তৃপ্তি আসে আমার মনে হয় না মাছ মাংস দিয়ে ভাত খেলে সেরকম তৃপ্তি আসে। আমার কাছে তো ভর্তা খুবই পছন্দের। গরম গরম ভাতের সঙ্গে ভর্তা হলে আর কিছুই লাগে না। আমি মাঝেমধ্যে বাসায় কোন একদিন মাছ মাংস কিছুই রান্না না করে বিভিন্ন ধরনের ভর্তা করি। আমার কাছে সেই দিনের খাবারটা বেশি মজাদার লাগে। সব সময় তো শুধু আলু ভর্তা করি, তাই আজকে একটু অন্যরকম স্বাদ আনার জন্য এর সঙ্গে কাঁঠালের বিচি যোগ করেছি। কাঁঠালের বিচি দিয়ে আলু ভর্তা করার কারণে এই ভর্তার স্বাদ আরো দ্বিগুণ হয়েছিল। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে তার ভিতরে আলু এবং কাঁঠালের বিচি গুলো দিয়ে ভালোমতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানি ঝরানোর জন্য একটি চালনিতে রেখে দিয়েছি।
এখন চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে শুকনা মরিচ গুলো ভেঁজে নিব। শুকনা মরিচ গুলো ভাঁজা হয়ে গেলে উঠিয়ে রেখে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব।
এখন পেঁয়াজ কুচি গুলো ব্রাউন কালারের করে ভেঁজে একটি পাত্রে উঠে রেখেছি।
এখন ঐ একই তেলের মধ্যে আলু এবং কাঁঠালের বিচি গুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। যাতে আলু, কাঁঠালের বিচির পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায়।
এখন একটি বাটনা নিয়ে তার মধ্যে শুকনা মরিচ এবং লবণ দিয়ে শুকনা মরিচ গুলো ভালো মতো বেটে নিব।
শুকনা মরিচ গুলো বাটা হয়ে গেলে তার মধ্যে আলু এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব তারপর ভালোমতো বেটে মিহি করে নিব।
এখন ভেঁজে রাখা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভালোমতো মাখিয়ে নিব।
এখন একটি বাড়িতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপু এই রেসিপিটা আমি অনেক দিন যাবৎ মিস করতেছি। ছোট বেলায় আম্মু বানিয়ে দিতো। এখন আর এমন রেসিপি কেউ করে না।আমার কাছে এই রেসিপিটা অনেক ভাল লাগে। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সেয়ার করার জন্য।
মাশাআল্লাহ আপু খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। কাঁঠালের বিচি ভর্তা তো আমার কাছে ভিশন পছন্দের একটা খাবার। তারপর আলু দিয়ে একসাথে হওয়ার কারণে মজা টা একটু বেশি হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
কাঁঠালের বিচির সাথে আলুর ভর্তা অনেক মজার একটা খাবার ৷গ্রামের প্রায় বাড়িতে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বা ভাজি এসব খায় ৷খুব ভাল লাগলো আপু আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ৷
আপনি কাঁঠালের বিচির সাথে আলু ভর্তার রেসিপি করেছেন। ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আমার মন চাইতেছে সবগুলো খেয়ে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপু মনি এই ভর্তার স্বাদ আমার জানা নেই তবে আমি শিওর ভর্তাটি খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে, আসলেই সব সময় ভালো তরকারি খেতে ইচ্ছেই করে না, তাই মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদ ফিরে আসে, আর এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি।
কাঁঠালের বিচির সাথে আলু ভর্তার রেসিপি। দেখতে অসাধারণ হয়েছে আলু ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। সাথে কাঁঠালের বিচি দিয়ে স্বাদ টা বাড়িয়ে দিয়েছেন।গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আপনার রেসিপিটি অনেক ভালো লাগলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।🤲🤲
কাঁঠালের বিচির সাথে আলু ভর্তা রেসিপি খেতে অনেক মজা। আসলে কাঁঠালের বিচি আমার অনেক প্রিয়। আপনার রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম। পরবর্তী তৈরি করব ইনশাল্লাহ।
আমার কাছেও ভর্তা বেশ পছন্দের খাবার। সকালে এবং রাতে ভর্তা লাগবেই। কাঁঠালের বিচি এবং আলু এর মিক্সড ভর্তাটা দারুণ তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার কাছে যেকোনো ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। যেটা প্রতিনিয়ত খাবারের সাথে প্রথমে খেয়ে থাকি। আপনি কাঁঠালের বিচি দিয়ে দারুন ভর্তা রেসিপি করেছেন সত্যিই অনেক ভালো লাগলো।

আপনার আম্মুকে বলে আর একবার বানিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
মাশাআল্লাহ আপু খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। কাঁঠালের বিচি ভর্তা তো আমার কাছে ভিশন পছন্দের একটা খাবার। তারপর আলু দিয়ে একসাথে হওয়ার কারণে মজা টা একটু বেশি হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া আলু দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করার কারণে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমিও প্রথমবার খেয়েছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছিল।
কাঁঠালের বিচির সাথে আলুর ভর্তা অনেক মজার একটা খাবার ৷গ্রামের প্রায় বাড়িতে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বা ভাজি এসব খায় ৷খুব ভাল লাগলো আপু আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ৷
আমি গ্রামে গিয়েই এই ভর্তাটি শিখেছি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপনি কাঁঠালের বিচির সাথে আলু ভর্তার রেসিপি করেছেন। ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আমার মন চাইতেছে সবগুলো খেয়ে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ঠিকই বলেছেন আপু ভর্তা সবারই খুবই পছন্দের একটি খাবার। গরম ভাতের সঙ্গে হলে তো কথাই নেই। ধন্যবাদ আপনাকে।
আপু মনি এই ভর্তার স্বাদ আমার জানা নেই তবে আমি শিওর ভর্তাটি খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে, আসলেই সব সময় ভালো তরকারি খেতে ইচ্ছেই করে না, তাই মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদ ফিরে আসে, আর এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি।
ভাইয়া আপনি চাইলে এভাবে বাসায় ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
কাঁঠালের বিচির সাথে আলু ভর্তার রেসিপি। দেখতে অসাধারণ হয়েছে আলু ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। সাথে কাঁঠালের বিচি দিয়ে স্বাদ টা বাড়িয়ে দিয়েছেন।গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আপনার রেসিপিটি অনেক ভালো লাগলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।🤲🤲
ঠিক বলেছেন ভাইয়া গরম ভাতের সঙ্গে একদম জমে গিয়েছিল এই ভর্তাটি। কাঁঠালের বিচি হওয়ার কারণে অন্যরকম একটা স্বাদ হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
কাঁঠালের বিচির সাথে আলু ভর্তা রেসিপি খেতে অনেক মজা। আসলে কাঁঠালের বিচি আমার অনেক প্রিয়। আপনার রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম। পরবর্তী তৈরি করব ইনশাল্লাহ।
কাঁঠালের বিচি আমারও অনেক প্রিয় একটি খাবার। বিভিন্ন তরকারির মধ্যে দিলে স্বাদ আরো বেড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আমার কাছেও ভর্তা বেশ পছন্দের খাবার। সকালে এবং রাতে ভর্তা লাগবেই। কাঁঠালের বিচি এবং আলু এর মিক্সড ভর্তাটা দারুণ তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার শ্বশুর বাড়িতে গেলে সকালবেলা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়। আসলেই খুবই মজা লাগে খেতে। ধন্যবাদ আপনাকে।
আমার কাছে যেকোনো ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। যেটা প্রতিনিয়ত খাবারের সাথে প্রথমে খেয়ে থাকি। আপনি কাঁঠালের বিচি দিয়ে দারুন ভর্তা রেসিপি করেছেন সত্যিই অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া যে কোন রকমের ভর্তা খেতেই ভালো লাগে । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।