বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি শেয়ার করবো। মাংস সব সময় এক রকম ভাবে রান্না খেতে ভালো লাগে না। এজন্য মাঝেমধ্যে চেষ্টা করি ভিন্ন ভাবে রান্না করার জন্য। খাসির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। খাসির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয়। খাসির মাংসের রেজালা আমার কাছে সবথেকে বেশি পছন্দের। তাছাড়া বুটের ডাল দিয়ে এভাবে খাসির মাংস রান্না করলেও খেতে খুবই সুস্বাদু হয়। বিশেষ করে সকালের নাস্তায় এরকম মাংস হলে আর কিছু দরকার হয় না।যাই হোক আশা করি আজকের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।
বুটের ডাল-- ১ কাপ
পিঁয়াজ-- ৭ টি
কাঁচামরিচ-- ৪ টি
আদা বাটা-- ১.৫ টেবিল চামচ
রসুন বাটা-- ১.৫ টেবিল চামচ
হলুদের গুঁড়া-- ২ চা চামচ
মরিচের গুঁড়া-২ চা চামচ
ধনিয়া গুঁড়া-- ১ চা চামচ
গরম মসলার গুঁড়া-- ২ চা চামচ
জিরা গুঁড়া-- ১.৫ চা চামচ
লবণ-- পরিমাণমতো
সরিষার তেল-- পরিমাণমতো
প্রথমে বুটের ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা। দুই ঘন্টা পর ভালোমতো ধুয়ে উঠিয়ে নিয়েছি।
চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি। পিঁয়াজ মরিচ কুচি গুলো একটু ভেজে নিয়ে বাটা মশলা গুলো সব দিয়ে দিয়েছি।
বাটা মসলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর গুড়া মসলা সব দিয়েছি।
এখন সবকিছু ভালোমতো মিশিয়ে নিয়ে গরম মসলার গুড়া দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব।
ডালগুলো দিয়ে আবারো সবকিছু ভালোমতো মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
মাংসগুলো ভালোমতো কসানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকার বন্ধ করে কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে ঢাকনা খুলে জিরা গুড়া দিয়ে দিব।
আর কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিব।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবেই আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দারুন ভাবে বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি। আসলে কতদিন যে খাসির মাংস খাইনি বলে বোঝানো যাবে না। অনেকদিন হলো বাড়িতেও যাওয়া হয়না এমন সুস্বাদু রেসিপি ও খাওয়া হয়না। মেসে থেকে বাজে খাবারগুলো খেতে খেতে পুরো শেষ। তবে আপনি এত সুন্দর রেসিপি তৈরি করেছিলেন দাওয়াত দিলে একটু পারতেন আপু। দেখে তো বোঝা যাচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।
আহারে ভাইয়া। দোয়া করি যেন খুব দ্রুত বাড়িতে গিয়ে খাসির মাংস খেতে পারেন। ধন্যবাদ আপনাকে।
এভাবে বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপির কালারটা অনেক সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমার রেসিপির কালার আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে আপু এতো চমৎকার রেসিপি পোস্ট দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্ট সাধ্যের ব্যাপার হয়ে পড়ে। খাসির মাংস আমার খুব পছন্দের আর তা যদি ডাল দিয়ে রান্না করা হয় তাহলে তো খেতে বেশ অসাধারণ হয়ে থাকে। আজ আপনি খুব চমৎকার ভাবে অত্যন্ত দক্ষতার সহকারে বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি তৈরি করেছেন। দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে আপু । আপনার রন্ধন প্রক্রিয়া সত্যি বেশ দুর্দান্ত হয়েছে। মসলা জাতীয় সকল উপকরণ চমৎকার ভাবে প্রয়োগ করেছেন। দেখেই বুঝা যাচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে । এত দুর্দান্ত রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন ভাইয়া এরকম লোভনীয় রেসিপি দেখলে আসলেই লোভ সামলানো মুশকিল হয়ে যায়। যাই হোক আপনিও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তাহলে লোভ কেটে যাবে। ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে আমাদের মাঝে বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি শেয়ার করেছেন। আমার কখনো বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এভাবে মাংস রান্নার কারণে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনি যেহেতু কখনো খাননি তাহলে একদিন খেয়ে দেখবেন। ভালো লাগবে।
এমনিতেই খাশির মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। আর এই খাসির মাংসকে যদি বুটের ডাল দিয়ে রান্না করা হয় তাহলে এর স্বাদ আরো বেড়ে যায়, যা আপনি করেছেন৷ বুটের ডাল দিয়ে যখন আপনি খাসির মাংসটি তৈরি করেছেন তখন এর স্বাদ অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং এটিকে দেখতে অনেকটাই লোভনীয় দেখা যাচ্ছে৷
ঠিক বলেছেন ভাইয়া বুটের মাংস দিয়ে খাসির মাংস রান্না করার কারণে এর স্বাদ আরো বেড়ে গিয়েছিল। আপনিও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।
বুটের ডাউল দিয়ে খাসির মাংসের রেসিপি প্রথমবারের মতো প্রস্তুত করা দেখলাম আপনার।
খাসির চর্বি দিয়ে এমন রেসিপি খেয়েছি তবে মাংস দিয়ে প্রথমবারের মতো দেখে তো খুব লোভ হচ্ছে।
লোভ সামলানো মুশকিল ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
প্রস্তুত প্রণালী দারুণভাবে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
চর্বিতো আলাদা করে কখনো রান্না করা হয়নি। এভাবেই সবসময় রান্না করেছি। যাই হোক ভালো লাগলো শুনে। ধন্যবাদ আপনাকে।
আপনি তো দেখছি অনেক লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমার কাছে অনেক ভালো লাগে বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি। সকাল বেলায় গরম গরম রুটির সাথে এটি খেতে অনেক ভালো লাগবে। আমার তো ইচ্ছে করছে আপনার আপনার বাসায় চলে যাই এই খাবারটা খাওয়ার জন্য। নিশ্চয়ই সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলেন এই রেসিপিটা।
একদম ঠিক বলেছেন ভাইয়া সকাল বেলায় পরোটা বা রুটির সঙ্গে এমন বুটের ডাল আর মাংস হলে আর কিছু লাগে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খাসির মাংসের যা দাম বর্তমানে। চোখে দেখিনা খুব একটা। যাক ফ্যানদের জন্য ব্যবস্থা আছে তো? তাইলে ঠিকানা দেন চলে আসি। দুপুরের খাবার খাওয়া হয়নি এখনো। হেহে। বুটের ডাল দিয়ে রান্না করলে খাসির মাংস আসলেও খুব সুস্বাদু হয়। দাওয়াতের অপেক্ষায় থাকলাম আপু।
ঠিকই বলেছেন ভাইয়া খাসির মাংসের খুব দাম এখন। তারপরও তো বাচ্চাদের খাসির মাংসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আগে থেকে বললে হয়তো আপনার জন্য ব্যবস্থা রাখা যেত। এখন তো খাওয়া শেষ হয়ে গিয়েছে।
আপনি তো দেখছি অনেক লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছেন। এই রেসিপিটা অনেকদিন খাওয়া হয়নি যার কারণে খুব খেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে এরকম মজাদার রেসিপি তৈরি করে আমাদেরকে দাওয়াত দিলে তো ভালো হয়। আপনাদের সাথে আমরাও মজা করে খেতে পারলাম আর কি। মজার এই খাবারটা সকাল বেলায় খেতে অনেক ভালো লাগবে। ভালো লেগেছে পুরো রেসিপি।
অনেকদিন যেহেতু খাওয়া হয়না তাহলে আর দেরি করে লাভ কি। রান্না করে খেয়ে ফেলেন আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।