আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল ডিম ও আলু দিয়ে খিচুড়ি রান্না। এই রেসিপিটি যারা ব্যাচেলর তাদের জন্য খুবই উপকারী হবে। কারণ খুব সহজে ঝটপট রান্না করে ফেলা যাবে সুস্বাদু খিচুড়ি। তাছাড়া আমার মত যারা অলস তাদের জন্য উপকারী হবে । আমার হাসবেন্ড দুপুরে বাসায় খায় না। এজন্য দুপুরে মাঝেমধ্যে রান্না করতে না ইচ্ছা করলে তখন আমি ঝটপট এভাবে ডিম দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তখন রান্না নিয়ে খুব একটা ঝামেলা করতে ইচ্ছা করে না। ঝটপট রান্না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে।



চাল
ডাল
আলু
ডিম
পিঁয়াজ
কাঁচামরিচ
হলুদের গুড়া
ধনিয়া গুড়া
জিরা গুড়া
লং
এলাচ
দারুচিনি
সরিষার তেল


প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আলু গুলো দিয়ে হালকা ভেঁজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।
ওই একই তেলের মধ্যে প্রথমে এলাচ, লং ও দারুচিনি দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে পিঁয়াজ এবং মরিচ কুঁচি গুলো দিয়ে দিয়েছি।
পিঁয়াজ মরিচ কুচি গুলো একটু ভেঁজে নিয়ে বাটা মসলাগুলো দিয়ে দিয়েছি। বাটা মসলাগুলো কষিয়ে নিয়ে গুড়া মশলাগুলো সব দিয়ে দিয়েছি।
এখন সব মশলাগুলো ভালোমতো কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে ভালোমতো ভেঁজে নিব।
চাল গুলো ভালোমতো ভাঁজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি ফুটলে তার মধ্যে ভেঁজে রাখা আলুগুলো দিয়ে দিব।
তারপর কিছুক্ষণ রান্নার পর ঝোল অনেকটা কমে এসেছে।
এখন আমি খিচুড়ির উপরে দুটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তারপর কিছুটা খিচুড়ি দিয়ে ডিম গুলো ঢেকে দিয়েছি। আপনারা এই ডিমটি একটু ঝোল থাকা অবস্থায় দিবেন। আমার অবশ্য একটু দেরি হয়ে গিয়েছিল। এজন্য খিচুড়ি দিয়ে ঢেকে দিয়েছি।
খিচুড়ির ঝোল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। আমার খিচুড়ির ঝোল পুরোপুরি শুকিয়ে রান্না শেষ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিয়েছি।


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
| Photographer | @tania |
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |



VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আপু বাসায় মানুষ থাকলে এমনিতে খাওয়া দাওয়া খুব কম হয়। আপনি খুব সুন্দর করে ডিম দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করেছেন। আপনি ঠিক বলেছেন আপু ঝটপট রান্না গুলো কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। খিচুড়ির রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে।
আপনি তো আসলেই অলস। ঝটপট কত মজার খিচুড়ি রান্না করে একা একাই খেয়ে ফেললেন। আমারতো দেখেই খেতে মন চাইছে। খিচুড়ির চেহারাটা খুব সুন্দর হয়েছে। খিচুড়ির ভিতর এভাবে করে কখনো তো ডিম দিয়ে রান্না করে খাইনি। এরকম খেলে কেমন লাগে নিশ্চয়ই ভালোই লাগে। আমিও একদিন করে দেখব তো।
আপু যখন কোন কিছু রান্না করতে ইচ্ছা করবে না তখন এভাবে খিচুড়ির ভিতরে ডিম দিয়ে রান্না করে ফেলবেন। একবারেই রান্না হয়ে যাবে। ঝামেলাও কম খেতেও খুবই মজাদার। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি এত কিছু আয়োজন করে খিচুড়ি রান্না করেও নিজেকে অলস বলছেন!! 🙄। আমি যে রান্নার ভয়ে জল খেয়ে শুয়ে পরি, তাহলে আমি কোন দলে? 😅।
ডিম দেওয়ার ব্যাপারটা বেশ ভালোই লাগলো আপু। একদিন রাইস কুকারে এভাবে রান্না করবো ভাবছি। আইডিয়া টা মন্দ না। টেস্ট করা যেতেই পারে।
আপু ছোট্ট একটু সংশোধনের প্রয়োজন আছে মনে হয় এই লাইনে। দেখবেন একবার 🙏
আলসেমি করে এই খিচুড়ি রান্না করি যখন কোন কিছু রান্না করতে ইচ্ছা করে না ঠিক তখন। আপনিও রাইস কুকারে খুব সহজে রান্না করতে পারবেন । একটু ঝোল থাকতে থাকতেই ডিম ভেঙ্গে দিবেন তাহলে আরও বেশি মজাদার হবে। ধন্যবাদ আপনাকে।
বাসায় খাবার মানুষ না থাকলে খাবার খেতে একদম ইচ্ছে করে না।আপনার মত আমারও দুপুর, সকালে একা খেতে হয় বাচ্চাদেরকে নিয়ে।আমার সাহেব রাতে একমাত্র এক বেলা খাই।তাও খুব অল্প করে।আপনি ঠিক বলেছেন একদম ঝটপট খুব সহজে রান্মা করা যাবে।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু একা একা খেতে একদমই ভালো লাগেনা। তাছাড়া ছেলেটাও দুপুরে স্কুলে থাকে এজন্য একাই খেতে হয়। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমি মনে করি যেই ব্যাচেলার গুলো নিজে নিজে রান্না করে খায় তাদের জন্য এ ধরনের রেসিপি খুবই ভালো লাগে। এরকম ডিম খিচুড়ি রান্না করতে সময় বেশি লাগে না খেতেও অনেক বেশি সুস্বাদু। ডিম খিচুড়ি বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে মজাদার এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে।
ঠিক বলেছেন ভাইয়া ব্যাচেলর যারা তাদের জন্য খুবই উপকারী হবে এই রেসিপিটি। খুব সহজেই রান্না করে খেয়ে ফেলতে পারবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খিচুড়ি আমার অনেক প্রিয়, বিশেষ করে খিচুড়ি একটা সময় নিজেও বানাতাম। আর সেটি প্রবাস থাকাকালীন। তবে এখনো বাড়িতে আসার পরে আম্মু খুব চমৎকারভাবে খিচুড়ি রান্না করে দেয় এবং পেট ভরে খাওয়া হয়,কারণ অনেক প্রিয় জিনিস তাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য।
খিচুড়ি আমারও খুবই পছন্দের একটি খাবার। যখনই আমার কোন কিছু রান্না করতে ইচ্ছা করে না তখনই আমি বিভিন্ন রকম ভাবে খিচুড়ি রান্না করে খাই। এটি তার মধ্যে একটি পদ্ধতি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ভালো লাগলো আপনার রেসিপিটি ধন্যবাদ ভালো থাকবেন
আপু আমিও আপনার মতো অনেক অলস রান্না করতে একদমই ভালো লাগে। এরমধ্যে আবার আজ এত সহজ রেসিপি শিখিয়ে দিলেন তাহলে তো আজ থেকে আমার আরও বেশি অলসতা বেড়ে যাবে😃। যাই হোক রেসিপি কিন্তু দারুণ হয়েছে। আপনার রেসিপি দেখেই খেতে ইচ্ছে করছে। সত্যি ব্যাচেলরদের দারুন কাজে লাগবে আপনার এই রেসিপি। তবে আমাদের মতো অলস যারা তাদের আরও বেশি কাজে লাগবে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
অলসদের জন্যই তো আমার আজকের এই রেসিপি। ঝটপট সহজে মজাদার খিচুড়ি। খিচুড়ি খেতে মোটামুটি সবাই পছন্দ করে। এজন্যই এভাবে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে।
আসলেই তাই আপু, ব্যাচেলার আর অলসদের জন্য দারুন একটি রেসিপি 😜। খুব সহজেই তৈরি করা যাবে এটি। খিচুড়ির মধ্যে এভাবে ডিম দিয়ে কখনো খাওয়া হয়নি। একদিন অবশ্যই ট্রাই করে দেখব এটি। বেশ লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু খিচুড়ির মধ্যে এভাবে ডিম দিয়ে খেলে খুবই ভালো লাগে। খুব সহজেই রান্না হয়ে যায়। একবার বাসায় চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমার ও খিচুড়ি খুব পছন্দ। খিচুড়ি হলে আর কিছু লাগে না। ডিম ভুনা দিয়ে খিচুড়ি খেয়েছি অনেক। কিন্তু এভাবে ডিম খিচুড়ির ভিতর রান্না করে খাওয়া হয়নি। দেখে খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এরকম অল্প সময়ে ঝটপট খিচুড়ি রান্নার রেসিপি দেওয়ার জন্য।
আপনার মত আমারও একই অবস্থা। খিচুড়ি হলে সাথে আর কিছু লাগে না। খিচুড়ি খুবই পছন্দ আমার। এ জন্যই তো যখনই সময় পাই খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি। ধন্যবাদ আপনাকে।