ছোলার ডালের বরফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার ছোলার ডালের বরফির রেসিপি নিয়ে। ছোলার ডাল এমনিতেই আমার কাছে খুবই পছন্দের, যে কোন রেসিপি তৈরি করলেই অনেক মজা লাগে।বাংলাদেশে থাকতে আমার আম্মা শবে বরাতে সব সময় এই ডালের বরফি তৈরি করতেন।অনেক মিস করি সেই মজার বরফি।খুব বেশি খেতে ইচ্ছে করছিল তাই আমি নিজেই তৈরি করে দেখলাম দেখি পারি কিনা? অবশেষে তৈরি করতে পেরেছিলাম, খুবই মজা হয়েছিল খেতে।আশা করি আমার এই রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।


DBF212E7-6DCD-4329-B479-6AF3E043F144.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ডাল৬০০ গ্রাম
চিনি১ কাপ
তেজপাতা২ টি
দারচিনিদুই পিস
এলাচ৪/৫ টি
হলুদ গুঁড়াহাফ চা চামচ
ঘিদুই টেবিল চামচ
সয়াবিন তেলদুই টেবিল চামচ
পেস্তা বাদাম৫/৬ টি

কার্যপদ্ধতিঃ

158F4218-C357-4AD8-9C5C-FE67CFBB55B9.jpeg71AEDA85-0966-409B-97DA-1FE3D78F3C17.jpeg

প্রথমেই ডালগুলো আগের দিন সারা রাত পানিতে ভিজিয়ে রেখে ছিলাম।এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে ডালগুলো নিয়ে তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি।

490B591B-C309-400F-88C4-94CB0731F413.jpegB09288A5-0495-4AF4-ACB7-5FA0C3F87E99.jpeg

এরপর দুই কাপ পানি যোগ করেছি ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।চুলার আঁচ মিডিয়ামে রেখেছি।

8AB8EFE0-B16C-4332-AEDA-8E54100ACDF9.jpeg7E187BE7-B272-4E74-B80B-CCDA31896DA0.jpeg

এরপর হলুদ যোগ করে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট রেখে দিয়েছি পানি শুকিয়ে যাওয়ার জন্য।

FC835609-5E08-4AF3-A1ED-4BFD33AE99A2.jpegB8E79C98-3F1A-42FF-9F3F-8F935434000E.jpeg

এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য।

12FBB5C7-097E-43F5-A0C1-B129E9F47EB4.jpeg5AC87588-18EF-4EA0-A774-410158B63579.jpeg

এরপর একটি ব্লেন্ডার মেশিনে হাল্কা একটু পানি দিয়ে ডালগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন কিন্তু এটা খুবই ঝামেলার একটি কাজ।

110F8BF9-A179-4424-918D-440C8861D5C0.jpegD24474D1-3542-4F79-A323-6F5EC241737A.jpeg
E8CFAA4C-3886-47B6-9DE3-D81534C08369.jpegC02C8224-D6DE-41F7-8D83-344DEC494C9E.jpeg

এরপর হাঁড়িতে তেল ও ঘি দিয়ে ডালগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি , এরপর চিনি যোগ করে অল্প আঁচে কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

782BEFBF-580C-428B-9691-4872A27C63B7.jpeg40608F0C-94CF-40A3-B3FE-34E081B54E45.jpeg

এরপর একটি ট্রেতে নিয়ে চারিপাশ ভালো হবে সমান করে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি।

1A193750-1536-4C68-996D-E1B2AE61ABA4.jpeg

এরপর ঠাণ্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি।এরপর এর উপর পেস্তাবাদাম গুলো ছিটিয়ে দিয়েছি।

ED3DE692-9D85-4043-AA9B-670F46C913E8.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

ছোলার ডালের বরফি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। দেখেই শিখে নিলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

মায়ের হাতের রান্না খেতে অনেক ভালো লাগে। যেহেতু দেশের বাইরে আছেন তাই তো সেই খাবার খুবই মিস করছেন। তবে মেয়েরা সবসময় মায়ের কাছ থেকেই রান্না শেখে। আপু আপনি অনেক দক্ষতার সাথে ছোলার ডালের বরফি রেসিপি তৈরি করেছেন। দারুন একটি রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

রমজান মাস চলে গিয়েছে তাই এখন লোভনীয় খাবার গুলো দেখলেই খাওয়ার প্রতি আলাদা একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। ডালের তৈরি বরফি অনেক লোভনীয় লাগছে আপু যদি একটু টেষ্ট করতে পারতাম তাহলে মনের একটু হত 😋

 3 years ago 

নতুন একটি রেসিপি দেখলাম। ছোলা ডালের বরফি আমি কখনো তৈরি করিনি। আর কোন উপকরণ দিয়ে ও ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি করা সম্ভব। আপনার আমার কাছ থেকে আপনি রেসিপিটি দেখেছেন আর আমি আপনার কাছ থেকে দেখে শিখেছি। তৈরি করে চেষ্টা করব একদিন ইনশাল্লাহ।

 3 years ago 

ছোলার ডালের বরফি আমি কখনো খাইনি। তবে আপনার এই পোস্টটি পড়ে মনে হচ্ছে ছোলার ডালের বরফি খেতে নিঃসন্দেহে অনেক সুস্বাদ এবং মজাদার ছিল। ছোলার ডালের বরফি তৈরির প্রক্রিয়াটি খুবই নিখুঁতভাবে আমাদের নিকট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ছোলার ডালের বেশ মজাদার বরফি তৈরি করছেন আপু কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে অনেকের রেসিপি দেখেছি আপনি আজকে মজার করে ছোলার ডালের বরফি তৈরি করে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে। ধাপ গুলো একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে।

 3 years ago 

ছোলার ডালের বরফি দেখে খেতে ইচ্ছে করছে, আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে, এত মজাদার ইউনিক রেসিপি দেখে খুবি ভালো লেগেছে।

 3 years ago 

ছোটবেলায় শবে বরাতের সময় রুটি বরফি এসব কম বেশি সবাই করতো। তবে এখন আমাদের বাসায়ও তেমন করা হয় না এগুলো। আপনার ডালের বরফি গুলো দেখে সত্যিই খুব লোভনীয় লাগছে। এই বরফি আমার ভীষণ পছন্দ। আপনাকে ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোলার ডাল দিয়ে তৈরি করা বরফি আসলেই অনেক চমৎকার হয় ।যদিও আমি নিজে কখনো তৈরি করিনি। তবে খেয়েছি অনেক জায়গায় ভীষণ ভালো লাগে। এতে অনেক ভিটামিন রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপিটি দেখানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37