দুধ, ডিম ও ময়দা দিয়ে পরোটার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_4806.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ডিম, দুধ ও ময়দা দিয়ে মজার পরোটার রেসিপি নিয়ে। পরোটা আমরা সকলেই কমবেশি পছন্দ করে থাকি।আমার তো ভালই লাগে সকালবেলায় পরোটা দিয়ে নাস্তা করতে। কিন্তু পরোটা বা রুটি তেমন বেশি খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়।তারপরও মাঝে মধ্যে একটু খাওয়া হয়।তবে আজকে একটু ভিন্নভাবে বানিয়ে দেখলাম। পানির পরিবর্তে ডিম ও দুধ এ্যাড করেছি। খেতে কিন্তু বেশ ভালই লেগেছিল। আমি এখানে পরোটা রুটির মত গোল করে বেলে নিয়েছি, কারণ পরোটা চার কোনাকৃতি করতে গেলে আমার তেমন ভালো হয় না।তাই এভাবেই গোল করে বানিয়ে নিয়েছি।আপনারা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবেই বানাতে পারেন। ভাল লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ময়দাআড়াই কাপ
ডিম১ টি
সয়াবিন তেল১ টেবিল চামচ
তরল দুধডো বানানোর জন্য পরিমান মতো
লবনপরিমান মত

কার্যপদ্ধতিঃ

IMG_4770.jpegIMG_4771.jpeg
IMG_4772.jpegIMG_4773.jpeg
IMG_4775.jpegIMG_4776.jpeg

প্রথমেই ময়দা লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।এরপর ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো দুধ এ্যাড করে ডো বানিয়ে নিয়েছি। এরপর ১৫-২০ মিনিট এর জন্য রেস্টে রেখে দিয়েছি।

IMG_4777.jpegIMG_4778.jpeg

এরপর সামান্য একটু ডো নিয়ে রুটির মত বানিয়ে নিয়েছি। এরপর রুটিতে হালকা তেল এ্যাড করে নিয়েছি।

IMG_4779.jpegIMG_4780.jpeg
IMG_4781.jpegIMG_4782.jpeg

এরপর ছুরি দিয়ে এক সাইড কেটে এভাবে প্যাঁচিয়ে হাত দিয়ে চেপে লাটিমের মত বানিয়ে নিয়েছি।

IMG_4783.jpegIMG_4784.jpeg

এরপর আবার রুটির মতো বেলে নিয়েছি।এভাবেই মোট চারটি পরোটা বানিয়ে নিয়েছি।

IMG_4785.jpegIMG_4786.jpeg
IMG_4787.jpegIMG_4791.jpeg

এরপর একটি প্যান গরম করে পরোটা দিয়ে দিয়েছি।এরপর দুই পাশ ভালোভাবে ছেঁকে হালকা একটু তেল এ্যাড করেছি।

IMG_4792.jpeg

এরপর দু’পাশ ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। হয়ে গেল দুধ, ডিম ও ময়দা দিয়ে মজার পরোটার রেসিপি।

IMG_4795.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

বাহ্ চমৎকার আইডিয়া তো। এতো আপু দাদার রেসিপির মত হয়ে গেল। তেল জল ছাড়া রুটি। কিন্তু আইডিয়াটি আগে পেলে তো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারতাম। পানির পরিবর্তে দুধ। হি হি হি। যদিও আমি পরোটা তেমন একটা পছন্দ করি না। তবুও আপনার আজকের পরোটা দেখে কেন জানি খেতে মন চাইছে। আজকের পরোটা কিন্ত পুষ্টিকরও বটে। এই পরোটা খেলে তো দেহের অনেক পুষ্টির ঘাটতিও পূরণ হয়ে যাবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ইউনিক আইডিয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু শুধু আপনার কাছে নয় সকালবেলা পরোটা দিয়ে নাস্তা করতে সবার কাছে ভালো লাগে কারণ তেলে ভাজা রেসিপিগুলোর আলাদা টেস্ট। তবে আজকে পরোটার ভিন্ন ধরনের একটি রেসিপি দেখলাম কেননা পরোটার সাথে আপনি দুধ এবং ডিম যুক্ত করেছেন। নিশ্চয়ই স্বাভাবিকভাবে যে পরোটা তৈরি করা হয় তার চেয়ে এই পরোটা খেতে বেশি টেস্টি হবে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দুধ ডিম ও ময়দা দিয়ে পরোটার রেসিপি। আসলে আপু এভাবে কখনো পরোটা তৈরি করে খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে আপনার পরোটা তৈরি খেতে বেশ সুস্বাদু হবে। আসলে সকালবেলায় পরোটা দিয়ে নাস্তা করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সকাল সকাল এত সুন্দর পরোটা দেখেই লোভ লেগে গেল আপু। পরোটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর তাছাড়া পানির পরিবর্তে দুধ ও ডিম দিয়ে পরোটা তৈরি করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু পরোটা তৈরির রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি দেখতে পাই।আজকে যেমন দুধ, ডিম ও ময়দা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করেছেন। কখনো দুধ ডিম ও ময়দা দিয়ে পরোটা খাওয়া হয়নি,তবে আজকে দেখে মনে হচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হবে।তাই আপনার মত করেই বাসায় এটি তৈরি করে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে এত সুস্বাদু একটি রেসিপি তুলে ধরার জন্য।

 3 years ago 

ডিম এড করে পরোটা বানানো যায় শুনেছি কিন্তু দুধ দিয়ে কখনো খাওয়া হয়নি। ইউনিকভাবে তৈরি করেছেন খেতে তো ভালোই লাগবেই। তাছাড়া পরোটাটি প্রথমে একবার বেলে আবারও গোল করে মুড়িয়ে নিয়ে বেলে নিয়েছেন এতে করে স্বাদ বেড়ে গিয়েছে বোঝা যাচ্ছে। দেখতেও অনেক লোভনীয় লাগছে।

 3 years ago 

ডিম,দুধ ও ময়দা দিয়ে দারুন পরোটা করেছেন আপু।দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে।আপনি গোল পরোটা করতে পারেন অথচ চার কোনাটা সুন্দর হয়না বললেন।আমার তো মনে হয় চারকোনা করাটাই সহজ।গোল পরোটা বা রুটি করাটাই কঠিন।আপনি ব্যতিক্রম,খুব ভালো লাগলো।সুন্দর ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দুধ ,ডিম, ময়দা দিয়ে পরোটার দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু।পানির পরিবর্তে ডিম দুধ এড করে খেতে আরও ভালো হয়েছিল বলছেন।একদিন বাসার ট্রাই করে দেখবো রেসিপিটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এজাতীয় পরোটা গুলো খেতে বেশ সুস্বাদু লাগে আমাদের পরিবারে এই পরোটা গুলো খুব বানাত একসময়। তবে অনেকদিন বানানো হয় না। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর পরোটা তৈরি করার প্রক্রিয়া দেখে। অনেক কিছু উপাদানের সমন্বয় তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38