পুঁইশাক ও মুশুরির ভাল দিয়ে মজাদার পাকোড়া
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে।রেসিপিটি হচ্ছে পুঁইশাক ও মুশুরির ভাল দিয়ে মজার পাকোড়া। পাকোড়া এমনিতেই আমার অনেক পছন্দের।আসলে পুঁইশাক দিয়ে কখনও পাকোড়া বানানো হয়নি, এমনকি জানতামও না পুঁইশাক দিয়ে পাকোড়া বানানো যায়। আমার বাংলা ব্লগের এক ইউজার বানিয়েছিল, তা দেখেই আমার খুব ইচ্ছে হয়েছিল। তাই সুজোগ হলো বানিয়ে ফেললাম। আমি এখানে দুটি ডিম ব্যবহার করেছি।খেতে বেশ ভালোই লেগেছিল।আশা করি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডাল | ২ কাপ |
| পুঁইশাক | ১ মুষ্ঠি |
| পিঁয়াজ | দেড় কাপ |
| কাঁচা মরিচ | ৭/৮ টি |
| ধনেপাতা | হাফ কাপ |
| ডিম | ২ টি |
| হলুদ গুঁড়া | দেড় চা চামচ |
| লবন | পরিমান মত |
| সয়াবিন তেল | ভাঁজার জন্য |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই ডাল ব্লেন্ড করে নিয়েছি।এরপর হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টার জন্য।
এরপর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এবং পুঁইশাক কুচি কুচি করে কেটে নিয়েছি।
এরপর তেল বাদে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি। এরপর একটি প্যানে তেল গরম করে নিয়েছি।
এরপর তেলের মধ্যে একটু একটু করে বড়ার মত ছেড়ে দিয়েছি।
এরপর দুইপাশ গাঢ় বাদামী করে ভেজে নিয়েছি।হয়ে গেল আমার পুঁইশাক ও মুশুরির ভাল দিয়ে মজাদার পাকোড়া।
পরিবেশনের জন্য এনেছি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আমার কাছেও যেকোন ধরনের পাকোড়া খেতে বেশ ভালো লাগে।তবে এভাবে মসুরের ডাল দিয়ে পুঁইশাক দিয়ে কখনও খাওয়া হয়নি।আপু আপনি সুযোগ করে দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন।দেখেই মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। পরিবেশন টা বেশ ভালো লেগেছে।
প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
আপু আপনি আজকে আমাদের মাঝে পুঁইশাক ও মুশুরির ভাল দিয়ে মজাদার পাকোড়ার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। এমনিতে তেলে ভাজা জিনিস খেতে আমি অনেক পছন্দ করি। আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আপু। যাইহোক এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
"আমার বাংলা ব্লগ" এ নিয়মিত আমরা অনেক নতুন নতুন রেসিপি দেখি। যা আমরা শিখে নিজেরা আবার ট্রাই করি করার জন্য। আপু আপনি ডাল, পুঁই শাক ও ডিম দিয়ে খুব মজার পাকোড়া করে আমাদের মাঝে রেসিপি শেয়ার করেছেন। দেখে বুঝতে পারছি খুব মজা হয়েছে। মুচমুচে পাকোড়া খেতে খুব পছন্দ করি।বিকেলের নাস্তায় বেশ মজার হয় এই পাকোড়া খেতে। আপনার উপস্থাপনা খুব ভাল লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে রেসিপি শেয়ার করার জন্য।
মসুরের ডালের পিয়াজু খেয়েছি,কিন্তু এভাবে যে পুইশাক দিয়ে পাকোড়া হয় তা জানতাম না৷ তবে টেস্ট করে দেখতে হবে।পুইশাক,মসুর ডাল ২টাই টেস্টি।তাই আশা করি পাকোড়া ও অনেক টেস্টি হবে।ধন্যবাদ আপু সুন্দর একটি স্ন্যাকস এর রেসিপি শেয়ার করার জন্য।
আজকে আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। পুইশাক দে মসুর ডালে পাকোড়া আমি অনেকবার খেয়েছি। আসলে কোন সবজি এভাবে যদি ভাজি করে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতে বেশি ভালো লাগে। আপনার ভাজি দেখেই তো মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং খুবই লোভনীয় দেখাচ্ছে। আপনি যদি এমনিতেই এগুলো ভেজে খান তাও খেতে অনেক সুস্বাদু লাগে। খুবই সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আমাকে ধন্যবাদ।
সকাল সকাল এমন মজার পাকোড়া দেখে লোভ সামলানো মুশকিল। আমি পাকোড়া অনেক বানিয়েছি ও খেয়েছি তবে ডিম দিয়ে এভাবে কখনো তৈরি করা হয়নি।যাইহোক পাকোড়া গুলো দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
পুইশাক আর মুসুরির ডাল দিয়ে অনেক মজাদার পকোড়া তৈরি করেছেন। আমি কখনো পুইশাকের পকোড়া খাইনি। কিন্তু অনেকবার মুসুরির ডালের পকোড়া তৈরি করে খেয়েছি। ভাবতেছি আপনার মত এবার পুঁইশাক দিয়ে একবার পকোড়া তৈরি করে খাব। ইউনিকে একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু। রেসিপিটি শিখতে পেরে খুবই ভালো লাগলো।
মুসুরির ডালের বিভিন্ন রকম পেঁয়াজু পাকোড়া খুবই সুস্বাদু হয়। আর আপনি পুঁইশাক আর মশুরির ডাল দিয়ে যেভাবে পাকোড়া তৈরি করেছেন দেখে খুব লোভনীয় মনে হচ্ছ। এই পাকোড়া টি ভাত দিয়ে খেতে বেশ লাগবে। আপু আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি এই রেসিপিটি আমিও তৈরি করার চেষ্টা করব আপনার জন্য অনেক শুভকামনা রইল।
পুঁইশাক ও মসুরের ডাল দিয়ে মজাদার পাকোড়া গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। বিকেলের নাস্তায় গরম গরম পাকোড়া খেতে খুব ভালো লাগে আমার কাছে। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। রেসিপির পরিবেশনও দুর্দান্ত হয়েছে। অনেক ধন্যবাদ আপু, এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমরা সবাই প্রতিনিয়ত কারো না কারো পোস্ট দেখে নতুন নতুন রেসিপি শিখতে পারি। আপনি অন্য একজনের পোস্ট দেখে এই পাকোড়া তৈরির শিখেছেন জেনে ভালো লাগলো আপু। এছাড়া আপনার হাতে তৈরি মজার এই রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। এভাবে একদিন পুঁইশাক এবং মুশুরির ডাল দিয়ে পাকাড়া তৈরি করে খেয়ে দেখতে হবে। মনে হচ্ছে খেতে ভালই হবে।