আলু দিয়ে তেলাপিয়া মাছের মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_6445.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আলু দিয়ে তেলাপিয়া মাছের মজার রেসিপি নিয়ে।আমি জীবনেও তেলাপিয়া মাছ রান্না করিনি।এই ফার্স্ট তেলাপিয়া মাছ রান্না করেছি।যদিও আমি সব ধরনের মাছ চিনি না কয়েকটি কমন মাছ ছাড়া। তেলাপিয়া মাছের নাম শুনেছি, কিন্তু চিনতাম না। হাজবেন্ডের কাছ থেকে শুনে নিয়েছি মাছের নামটি। হাজব্যান্ড বাংলাদেশী সব ধরনের মাছ বেশ ভালোই চিনে।বারবার ভুলে যাচ্ছিলাম মাছের নামটি, এ কারণে তেলাপোকার কথা মনে করে রেখেছিলাম।তাই পোস্ট করার সময় খুব সহজেই নামটি মনে পড়ে গেল।আলু দিয়ে মাছটি কিন্তু খুবই মজার হয়েছিল। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৫ টি
আলুমিডিয়াম সাইজের ৪/৫ টি
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
টমেটোপরিমান মত
ধনেপাতা কুচিহাফ কাপ
হলুদ গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
লবনস্বাদমত
সয়াবিন তেল৩ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_6374.jpegIMG_6375.jpeg

প্রথমেই পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর আলুগুলো কেটে তেলে ভেজে নিয়েছি।

IMG_6377.jpegIMG_6379.jpeg

এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো ও লবণ দিয়ে সামান্য পানি অ্যাড করে অল্প আঁচে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।

IMG_6380.jpegIMG_6381.jpeg

মাছগুলোর সাইজ অনেক বড় ছিল তাই মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি।

IMG_6382.jpegIMG_6384.jpeg

এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবনও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলে ভেঁজে নিয়েছি।

IMG_6383.jpeg

IMG_6385.jpegIMG_6386.jpeg

এরপর পেঁয়াজ গুলো গলে গেলে তাতে সব মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_6387.jpegIMG_6388.jpeg

এরপর অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে ভাজা আলু গুলো দিয়ে দিয়েছি।

IMG_6389.jpegIMG_6390.jpeg

এরপর আলুর সাথে মসলাগুলো ভালোভাবে মাখিয়ে মাছগুলো দিয়ে মাছের সাথে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_6391.jpegIMG_6392.jpeg

এরপর দুই কাপ পানি অ্যাড করে ফুল আঁচে রেখে দিয়েছি সাত-আট মিনিটের জন্য।

IMG_6393.jpeg

এরপর ধনেপাতা এ্যাড করে আমার রান্নার শেষ করলাম।

IMG_6394.jpeg

হয়ে গেল আমার মজাদার আলু ও তেলাপিয়া মাছের রেসিপি।

IMG_6396.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আলু দিয়ে তেলাপিয়া মাছের খুব সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে রেসিপি টা ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তেলাপিয়া মাছ আমার খুবই প্রিয়।আর আপনি এই মাছের নাম মনে রাখতে তেলাপোকার কথা মনে করে রেখেছিলেন জেনে মজা পেলুম।আলুর সঙ্গে এই মাছ খুবই জমে,বিশেষ করে এই মাছের মাথা খুবই টেস্টি খেতে।আপনি মাছ ভেঁজে রান্না করেছেন আমাদের মতো করে দেখে ভালো লাগলো।অসাধারণ হয়েছে রেসিপিটি, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আজকের পোস্ট পড়ে খুব হাসি পেয়েছে।আপনি তেলাপিয়া মাছ মনে করতে তেলাপোকা মনে করে রাখলেন।যাক রেসিপি কিন্তু চমৎকার লাগছে।দেখেই খেতে ইচ্ছে হচ্ছে।তেলাপিয়া মাছ ভুনাই খাওয়া হয়।তবে আলু দিয়েও ভিষন মজার হয় খেতে।সাথে টমেটো আর ধনিয়াপাতা কুচি দিলেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গেলো।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago (edited)

খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। প্রথমে বলতে হচ্ছে আপনি যে প্রথম ছবিটি শেয়ার করেছেন, সেখানে যে সকল ডেকোরেশন গুলো আপনি করেছেন সেই ডেকোরেশনগুলো দেখে এই খাবারটি আমার এখনই খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটি তৈরি করার জন্য আপনি পাঁচটি তেলাপিয়া মাছ ব্যবহার করেছেন, যা একটি পরিবারের জন্য যথেষ্ট। এই খাবারটি অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হয় , কারণ দেখতেই তো লোভনীয় দেখাচ্ছে। আমিও এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করব।মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আমিও কিন্তু অনেক মাছের নাম জানিনা। হি হি হি। কিন্তু মাছ এনে দিলে রাধঁতে জানি। কিন্তু আপনি তো দেখছি বেশ ভালোই তো তেলাপিয়া মাছ রান্না করলেন। তাও আমার আলু দিয়ে। রান্নাটির কালার দেখেই কিন্তু বুঝাই যাচেছ যে রান্নাটি অনেক অনেক স্বাদের হয়েছি। আবার এত সুন্দর করে রান্নার প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যে, যে কেউ চাইলেই রান্নাটি করে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে তেলাপিয়া মাছের দারুন একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আলু এমনই একটা সবজি যা প্রত্যেকটি রেসিপি এর মধ্যেই ব্যবহার করা যায়। আর এটা খেতেও যেমন সুস্বাদু এর পুষ্টিগুনও অনেক বেশি।

 3 years ago 

তেলাপিয়া মাছ খেতে তেমন পছন্দ করি না আমি। তবে একটু ভাজি করে রান্না করলে খেতে ভালই লাগে। আজকে আপনি খুবই সুন্দর ভাবে আলু এবং টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপু তেলাপিয়া মাছ খুব সুস্বাদু একটি মাছ। বিশেষ করে তেলাপিয়া মাছের মাথা খেতে খুব ভালো লাগে। এই মাছটি খেতে ভালো লাগার একটাই কারণেই মাছটি অন্য মাছের থেকে একটু আলাদা এবং মিষ্টি মিষ্টি ভাব থাকে। যাই হোক আপনি আলু দিয়ে তেলাপিয়া মাছের মজার রেসিপি তৈরি করেছেন। এ রান্না তৈরি করার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো আপনি খুব সুন্দর ভাবে আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। এবং রান্নার প্রক্রিয়া গুলো খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রান্না করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা কি বলেন আপু, আপনি তেলাপিয়া মাছের নাম শুনেছেন কিন্তু কখনো রান্না করে দেখেননি। এমনকি মাছের নামটাও আপনি সবসময় ভুলে যান। আপনিতো তেলাপোকার নাম মনে রেখে তেলাপিয়া মাছের নাম মনে রেখেছেন। এ বিষয়টা পড়ে তো আমি হাসতে হাসতে শেষ। তবে সর্বপ্রথম রান্না করেছেন এটা তো আমার মনে হচ্ছে না। আপনার রেসিপিটা দেখতে অনেক বেশি মজাদার মনে হচ্ছে। নিশ্চয়ই খেতে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

মাছ আমার প্রিয় খাবারের মধ্যে একটি কারণ এতে আমিষের অভাব পূরণ করা যায়। তবে আপনার রেসিপিটি ছিল অনেক দুর্দান্ত। তেলাপিয়া মাছের এই রেসিপি আপনি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38