মজাদার রানী মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_7329.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার রাণী মাছের রেসিপি নিয়ে । বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে ডাকে এই মাছটিকে। কোন কোন অঞ্চলে বলে বউ মাছ। যদিও বাংলাদেশে থাকতে এই মাছটি আগে খাওয়া হয়নি। ইংল্যান্ডে আসার পর এই মাছের সাথে পরিচিত হয়েছি। তবে নাম শুনেছি আগে। মাছটি কিন্তু খেতে অনেক মজার, সুন্দর একটি ঘ্রাণ রয়েছে। আমার হাজবেন্ডের অনেক পছন্দের।আশা করছি আমার রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৪০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৩/৪ টি
ধনেপাতা কুচিহাফ কাপ
হলুদ গুঁড়াহাফ টেবিল চামচ
কারিপাউডার১ টেবিল চামচ
ধনে গুঁড়াহাফ টেবিল চামচ
লবনস্বাদমত
সয়াবিন তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_6310.jpegIMG_6311.jpeg
IMG_6312.jpegIMG_6313.jpeg

প্রথমেই মাছগুলোর বরফ ছাড়িয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে নেওয়ার জন্য।

IMG_6306.jpegIMG_6307.jpeg
IMG_6308.jpegIMG_6309.jpeg

এরপর পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি।এরপর একটি হাঁড়িতে তেল বসিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।

IMG_6314.jpegIMG_6315.jpeg
IMG_6316.jpegIMG_6317.jpeg

এরপর সিদ্ধ হয়ে গেলে তাতে সব মসলাগুলো দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_6319.jpegIMG_6320.jpeg

এরপর মসলার মধ্যে ভাজা মাছ গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ২-৩ মিনিট অল্প আঁচে রেখে দিয়েছি।

IMG_6321.jpegIMG_6324.jpeg

এরপর হাফ কাপ পানি এ্যাড করে ফুল আঁচে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_6325.jpegIMG_6326.jpeg

এরপর ধনেপাতা এ্যাড করে আমার রান্না শেষ করেছি।

IMG_6328.jpeg

হয়ে গেল আমার মজাদার রাণী মাছের রেসিপি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমিও কিন্তু আজ প্রথম শুনলাম এই মাছটির নাম। অনেক মজাদার সুস্বাদু মাছ মনে হচ্ছে। আপনার রান্না দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। আর রান্নার কালারটিও সেরকমই হয়েছ। এমন একটি আনকমন মাছ রান্না করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

রানী মাছ বলেন আর বউ মাছ বলেন যাই হোক মাছটা আজকেই প্রথম দেখলাম। মাছের রেসিপিটা যে খেতে অনেক মজার সেটা দেখেই বোঝা যাচ্ছে কেননা পরিবেশন করা রেসিপির কালার দেখেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় খেতে অনেক সুস্বাদু হবে। নতুন একটি মাছের রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মজাদার এই মাছের রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে। আসলে রানী মাছ নামটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের এখানে বউ মাছ নামে এই মাছকে বলা হয়। যাই হোক আপনার রেসিপি পরিবেশন কিন্তু অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু মাছের নাম শুনেই তো অবাক লাগলো। এই মাছের নাম রানি মাছ না হয়ে ডোরা কাটা মাছ হলে ভালো হতো।এই মাছ কখনও খাওয়া হয়নি।ভাইয়ার খুব পছন্দ। আপনি তো দারুন ভাবে রান্না করলেন।রেসিপির কালার দেখেই তো মনে হচ্ছে খেতে ভীষণ মজার হয়েছে। আপনি রান্না খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ এরকম রেসিপি আমি কখনো দেখিনি৷ এই রেসিপির মধ্যে আপনি যে রানী মাছ ব্যবহার করেছেন এ মাছ আমার কখনো দেখা হয়নি।। আপনার কাছ থেকে এই প্রথম আমি এরকম একটি মাছের কথা শুনতে পেলাম এবং এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷

 3 years ago 

রানী মাছ দেখতে তো খুব সুন্দর আপু। এর আগে রানী মাছ খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে খুব লোভ হচ্ছে। আমাদের এলাকার সচরাচর এই মাছ পাওয়া যায় না। যদি পাওয়া যেত হয়তো ট্রাই করে দেখতাম। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পৃথিবীতে আল্লাহ সৃষ্টির কত নাম রয়েছে। আজকে এই রানী মাছের নামটা আমি প্রথম শুনলাম আপু। এর আগে কখনো এর নাম শুনি নাই দেখিও নাই। যেহেতু ইংল্যান্ডে এই মাছ পাওয়া যায়। আর আপনি ইংল্যান্ডে গিয়ে এই মাছ দেখেছেন। সেহেতু আমাদের দেখার তো কোন প্রশ্নই উঠে না। তবে মাছটি দেখতে ভীষণ সুন্দর। গায়ে সোনালী ডোরাকাটা। আর আপনার রান্নাটি অনেক ভাল ছিল সব মিলিয়ে ধন্যবাদ আপু নতুন একটি মাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে মজাদার রানী মাছ এর রেসিপি শেয়ার করেছেন। আসলে আপু এই ধরনের মাছের নাম এই প্রথম শুনলাম। আপনার কাছ থেকে নতুন নাম টা জানতে পেরে আমার খুব ভালো লাগলো। আপনার রেসিপি টা অনেক লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার রেসিপি পোস্ট পড়ে একটি নতুন মাছের নাম জানতে পারলাম।মাছটি দেখতে যেমন সুন্দর নামটাও কিন্তু চমৎকার।আর আপনার তৈরি করা মাছের রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার একটি মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মাছটার নাম আমি প্রথম শুনলাম বা দেখলাম আপনার পোস্ট এর মাধ্যমে।তবে নাম যাইহোক মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আসলে দেখতে এতটা সুন্দর হয়তো খেতে আরো মজার ছিল। আর ধনের পাতা দিলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38