ইলিশ মাছের ডিমের মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_2301.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে।রেপিটি হচ্ছে ইলিশ মাছের ডিমের ভাজি।মাছের মধ্যে যেমন ইলিশ মাছ হলো মাছের রাজা, তেমনি ইলিশ মাছের ডিম সব মাছের ডিম থেকে সেরা।মাঝে কয়েক মাস ইলিশ মাছের ডিম খাওয়া হয়নি কারণ শপে ইলিশ মাছের ডিম খুঁজে পাওয়া যায়নি।যদিও প্যাকেটের গায়ে ইলিশ মাছের ডিম দেখে হাসবেন্ড কিনে এনেছিল, কিন্তু ডিম বের করে দেখি অন্য মাছের ডিম।যাইহোক এবার কিন্তু ইলিশ মাছের ডিমই ছিল। আর ইলিশ মাছের ডিম ছাড়া অন্য মাছের ডিম আমার কাছে তেমন ভালো লাগেনা। যাইহোক খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার এই ইলিশ মাছের ডিমের রেসিপিটি।আশা করি আজকের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ইলিশ মাছের ডিম৪০০ গ্রাম
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
হলুদ গুড়া১ চা চামচ
লবনস্বাদমতো
রান্নার তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_2254.jpegIMG_2255.jpeg

প্রথমেই প্যাকেট হতে মাছের ডিম বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি।

IMG_2258.jpegIMG_2256.jpeg

এরপর পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর মাছের ডিম গুলো সিদ্ধ করার জন্য একটি পাতিলে পানি দিয়ে রেখে দিয়েছি।

IMG_2257.jpegIMG_2261.jpeg

এরপর সামান্য হলুদ ও লবণ দিয়ে মাছের ডিম গুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলো বের করে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।

IMG_2259.jpegIMG_2260.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি ভালোভাবে ভেঁজে নেওয়ার জন্য।

IMG_2262.jpegIMG_2263.jpeg

এরপর পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে তাতে লবণ ও হলুদ দিয়ে দিয়েছি।

IMG_2264.jpegIMG_2265.jpeg

এরপর লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে আরো কয়েক মিনিট ভঁজে নিয়েছি।

IMG_2266.jpegIMG_2268.jpeg

এরপর মাছের ডিম গুলো দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_2269.jpegIMG_2270.jpeg

পর সামান্য একটু পানি অ্যাড করে মিডিয়াম আঁচে আরো ৪-৫ মিনিট রেখে দিয়েছি।

IMG_2271.jpegIMG_2272.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের ডিমের রেসিপি।

IMG_2274.jpeg

IMG_2275.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ইলিশ মাছের ডিম আমার অনেক বেশি পছন্দের। ইলিশ মাছের ডিম ছাড়া আমার নিজের কাছেও অন্য কোনো মাছের ডিম খেতে ভালো লাগে না। আপনি আজকে ইলিশ মাছের ডিম ভাজি রেসিপি তৈরি করেছেন দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। আপু আপনার রেসিপিটা যে দেখবে তারই লোভ লেগে যাবে। গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা করে খাওয়া যাবে এই রেসিপিটা। মজাদার রেসিপি টা যারা তৈরি করতে পারে না তারা তৈরি করতে পারবে দেখেই।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু পোষ্টটি ভালোভাবে পড়ে মন্তব্য করার জন্য।

Excelente receta, se ve delicioso.

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু মাছের রাজা যেমন ইলিশ তেমনি মাছের ডিমের মধ্যে ইলিশ মাছের ডিম সেরা। আপনার ইলিশ মাছের ডিমের রেসিপি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। এরকম মাছের ডিম রান্না করলে রান্না করার সঙ্গে সঙ্গে নিয়ে খাওয়া শুরু করে দিতাম। দেখেই লোভনীয় লাগছে রেসিপিটি।

 2 years ago 

ইলিশ মাছের ডিমের রেসিপিটি খুবই মজাদার লাগলো। আপনাদের দেশে যে এভাবে ইলিশ মাছের ডিম প্যাকেট করে বিক্রি হয় সেই বিষয়টাও খুব ভালো লাগলো। ভারতবর্ষে এভাবেই বিক্রি হয় না আমি কখনো দেখিনি। আর যেটুকু ডিম আমরা খাই ওই মাছের পেটের মধ্যে যেটা থাকে সেটাই। রান্নার প্রতিটা ধাপের ছবি খুব সুন্দর লেগেছে এবং এর ফলে বুঝতে পেরেছি, রান্নাটা কিভাবে হয়। দেখে তো মনে হচ্ছে খুব চমৎকার খেতে হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

হ্যাঁ আপু বাংলাদেশে থাকতেও আমরা এভাবে মাছের মধ্যে যতটুকু ডিম পেয়েছি ততটুকুই খেয়েছি, এক্সট্রা ভাবে কেনা হয়নি। কিন্তু এ দেশে এসে দেখি দারুণভাবে বিভিন্ন রকমের মাছের ডিম তারা আলাদাভাবে সুন্দর করে প্যাকেট করে বিক্রি করে। অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনাদের ওখানে মাছের ডিম দেখছি আলাদাভাবে বিক্রি করা হয়। প্যাকেটের মধ্যে তো ইলিশ মাছের ডিম লেখা। তবে আপনি বললেন ভিতরে অন্য মাছের ডিম দিয়েছে। যাইহোক রেসিপি টা দেখে খুবই ভালো লাগলো। এভাবে কখনো মাছের ডিম রান্না করে খাওয়া হয়নি। ধন্যবাদ আপু মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপু ওটা ইলিশ মাছের ডিমই ছিল।আমি এই কথাটি বলেছি গতবার যখন মাছের ডিম আনা হয়েছিল তখন ইলিশ মাছের ডিম লেখা ছিল কিন্তু ভিতরে ছিল অন্য মাছের ডিম।

 2 years ago 

সত্যি ই আপু ইলিশ মাছের ডিম খেতে ভীষণ মজার হয়।আমার ও ভীষণ পছন্দ ইলিশ মাছের ডিম।আপনি খুব চমৎকার ভাবে মাছের ডিম ভুনা করার রেসিপিটি শেয়ার করলেন।যা দেখতে খুব ই ভালো লাগলো। খেতে ও মজার হয়েছিল বেশ বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্যাকেটের গায়ে লেখা ইলিশ মাছের ডিম। এর পরে প্যাকেট খুলে দেখেন ইলিশ মাছের ডিম নয় জেনে খারাপ লাগলো। মাছের ডিম খেতে ভীষণ মজা লাগে। খুব সুন্দর করে ডিমের মজাদার রেসিপি শেয়ার করেছেন। রেসিপি পরিবেশন দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছিলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাইয়া ওটা ইলিশ মাছের ডিমই ছিল। আমি বলেছি গতবার যখন কিনে এনেছিল তখন ইলিশ মাছের ডিম লেখা ছিল কিন্তু ভেতরে ছিল অন্য মাছের ডিম।

 2 years ago 

বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ইলিশ মাছের ডিমের মজাদার রেসিপি অনেক লোভনীয় লাগছে আপু। দেখে খেতে ইচ্ছে করছে মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্যাকেটের গায়ে ইলিশ মাছের ডিম লেখা থাকলেও ভেতরে অন্য মাছের ডিম থাকে এটা ভেবে সত্যিই খারাপ লাগছে আপু। তবে এটা ঠিক আপু মাছের রাজা যেমন ইলিশ তেমনি সব মাছের ডিমের থেকে ইলিশ মাছের ডিম খেতে বেশি ভালো লাগে। আপু আপনার রেসিপি খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে অনেক মজার হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ আপু সাধারণত এ দেশে এমন হয় না। মনে হয় ভুল করে প্যাকেটের গায়ে ওই ইলিশ মাছের ডিম লেখা কাগজটি দিয়ে ফেলেছে।এটি তাদের একটি মিসটেক হয়েছে হয়তো।যাই হোক এবার কিন্তু কোন মিসটেক হয়নি।

 2 years ago 

ইলিশ মাছের ডিমের মজার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছ আমার খুবই প্রিয়। আর ইলিশ মাছের ডিম আমি খুবই পছন্দ করি। আর ডিমের রেসিপি দেখতে যেন তাই খেতে ইচ্ছা করলো। আপনার রেসিপি পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38