আলু দিয়ে আইর মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে আলু দিয়ে আইর মাছ। আইর মাছ আমার খুবই পছন্দের। আর এই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুন লাগে। আজকে আমি এই মাছে ব্যবহার করেছি আলু। আসলে আলু দিয়ে যে কোন মাছ রান্না করলেই খেতে অনেক ভালো লাগে।আর এই আলু অবশ্যই তেলে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে।ব্রাউন করে ভেজে নেওয়ার কারণে তরকারিতে দারুন একটা ফ্লেভার আসে।যাই হোক আমার রেসিপিটি কিন্তু থেকে দারুণ ছিল।আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
আলুমিডিয়াম সাইজের তিনটি
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
ধনেপাতা কুচিহাফ কাপ
জিরা গুঁড়াদেড় টেবিল চামচ
কারি পাউডার১ টেবিল চামচ
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া২ চা চামচ
ধনিয়া গুঁড়াদেড় চা চামচ
তেজপাতা২ টি
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

কার্যপদ্ধতিঃ

IMG_4195.jpegIMG_4690.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।

IMG_4691.jpegIMG_4692.jpeg

এরপর আলুগুলো ছুলে তেলে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি।এরপর মাছ গুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_4693.jpegIMG_4695.jpeg

এরপর মাছগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।

IMG_4694.jpegIMG_4697.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে তেজপাতা ও সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_4700.jpegIMG_4701.jpeg

এরপর মসলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিয়েছি।

IMG_4702.jpegIMG_4703.jpeg

এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর দুই কাপ পানি অ্যাড করে ফুল আঁচে রেখে দিয়েছি ৬/৭ মিনিটের জন্য।ব্যাস হয়ে গেল আমার আলু দিয়ে আইর মাছের রেসিপি।

IMG_4710.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আইর মাছ খেতে আমি তেমন পছন্দ করি না। কিন্তু আজকে আপনার তৈরি করা আলু দিয়ে আইর মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।মজাদার আইর মাছের রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আলু দিয়ে যে কোন ধরনের মাছের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু দিয়ে আইর মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপনার তৈরি করা রেসিপি টি।

 2 years ago 

আলু দিয়ে আইর মাছের রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। সুস্বাদু এই রেসিপিটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আইর মাছ কখনো খাওয়া হয়নি। আপনি খুবই মজাদার ভাবে আইর মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টা দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনি আলু দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। নিশ্চয়ই খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি রেসিপিগুলো এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, এই রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটা রেসিপি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আলু দিয়ে মজাদার আইর মাছের রেসিপি শেয়ার করেছেন রেসিপির ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আমার তো পরিবেশন করা ছবি দেখে মন চাইছে গরম ভাতের সাথে নিয়ে খেতে বসে যাই।

 2 years ago 

আলু দিয়ে আইর মাছের রেসিপি দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার মতো আমারও আইর মাছ খুব পছন্দ। আলু হালকা ভেজে আইর মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা আমাদের বাসায়ও তৈরি করা হয়। রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগলো আপু। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আলু এমন একটি সবজি যেকোনো রেসিপিতে অ্যাড করলে খেতে অনেক মজা হয়। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আলু দিয়ে আইর মাছের রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল।রেসিপির কালারটি অসাধারণ এসেছে। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাহ বেশ দারুণ লাগছে তো। চমৎকার করেছেন রেসিপি টা আপু। আলু দিয়ে আইর মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। এবং চমৎকার উপস্থাপন করেছেন রেসিপি টা। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42