আদাজামির (আদালেবু) দিয়ে মাছের মজার টক রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছ | ১০-১২ পিস |
| আদা লেবু | ২ টি |
| পিঁয়াজ কুচি | ২ কাপ |
| রসুন কুচি | ২ টেবিল চামচ |
| কাঁচামরিচ | ৫/৬ টি |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
| হলুদ গুড়া | দেড় চা চামচ |
| মরিচ গুঁড়া | হাফ টেবিল চামচ |
| কারিপাউডার | দেড় টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | হাফ কাপ |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা ও রসুন কেটে নিয়েছি।আদালেবুগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি।
এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে রসুন কুচি গুলো দিয়ে হালকা বাদামি বর্ণনা করে পেঁয়াজ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে মেখে অল্প আঁচে রেখে দিয়েছি গলে যাওয়ার জন্য।এরপর মাছগুলো ছোট ছোট পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুড়া মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে রেখে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য।
এরপর কষানো মসলার মধ্যে অল্প আদা লেবু দিয়ে দিয়েছি।
এরপর আদা লেবুগুলো মসলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়েছি।
এরপর সামান্য একটু পানি অ্যাড করে মাছগুলো কষিয়ে নিয়ে বাকি আদা লেবুগুলো দিয়ে দিয়েছি।
এরপর তিন কাপ পানি অ্যাড করে ফুল আঁচে পাঁচ ছয় মিনিট রেখে দিয়েছি।
পর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।ব্যাস হয়ে গেল মাছ দিয়ে মজাদার আদালেবুর টক রেসিপি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR