রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পাস্তার রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পাস্তার রেসিপি নিয়ে। পাস্তা আমি আমার বাচ্চাদের অনেক পছন্দের। আজকে একটু ভিন্ন স্টাইলে পাস্তার রেসিপি করে ফেললাম দুই ধরনের মিক্স ভেজিটেবল দিয়ে। আর রেস্টুরেন্ট স্টাইলে টেস্ট আনার জন্য ব্যবহার করেছি সয়া সস, চিলি সস, চিকেন স্টক পাউডার, টমেটো ক্যাচাপ। আর ডিম তো আছেই, যা না হলে আমার পাস্তার রেসিপি হয়ই না। খেতে খুবই মজার হয়েছিল, টক, মিষ্টি ও ঝাল সবই ছিল এই রেসিপিতে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পাস্তা | ৫০০ গ্রাম |
| পিঁয়াজ কুচি | দেড় কাপ |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
| টমেটো কুচি | হাফ কাপ |
| কাঁচা মরিচ | ৩/৪ টি |
| রসুন কুচি | ২ টেবিল চামচ |
| দুই রকমের মিক্স ভেজিটেবল | দেড় কাপ |
| ডিম | ২ টি |
| সয়া সস | ১ টেবিল চামচ |
| চিলি সস | ১ টেবিল চামচ |
| টমেটো ক্যাচাপ | ১ টেবিল চামচ |
| কারিপাউডার | ১ টেবিল চামচ |
| চিকেন স্টক পাউডার | ১ টেবিল চামচ |
| তেল | ৪ টেবিল চামচ |
| লবন | পরিমান মত |
কার্যপদ্ধতিঃ
প্রয়োজনীয় উপকরণ।
প্রথমে একটি হাঁড়িতে পানি বয়েল করে তাতে পাস্তা ও মিক্স ভেজিটেবল গুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।
এরপর পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, ধনেপাতা ও রসুন কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি।
এরপর মিক্সড ভেজিটেবল ও পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে ধুয়ে পানি ঝরানো জন্য রেখে দিয়েছি।
এরপর একটি কড়াইতে তেল গরম করে রসুন গুলো দিয়ে দিয়েছি।
রসুনগুলো হালকা বাদামী বর্ণের হলে বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি।এরপর অল্প আঁচে ৩/৪ মিনিট নেড়ে নিয়েছি।
এরপর ডিম ২ টি দিয়ে দিয়েছি।
এরপর ডিম দুটি নেড়ে সিদ্ধ পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এরপর পাস্তা গুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে মিডিয়াম আঁচে ৫/৬ মিনিটের জন্য রেখে দিয়েছি।
৫/৬ মিনিট পরে ধনেপাতা যোগ করেছি।
হয়ে গেল আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলে পাস্তার রেসিপি।
পরিবেশনের জন্য রেডি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
পাস্তা এম্নিতেই আমার খুব ভালো লাগে।আপু আপনি এর সাথে বেশ কিছু উপকরন দিয়ে রান্না করলেন, খেতে তো আরো বেশি মজার হবে।সকাল সকাল মজার রেসিপিটি দেখে খুব ক্ষুধা লেগে গেলো আপু।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মেয়েদের মতো আমার খুব প্রিয় এই রেসিপিটি।😋
আপু, আপনি অনেকগুলো উপকরণ দিয়ে মজাদার পাস্তার রেসিপি তৈরি করেছেন।পাস্তার রেসিপি তৈরির বর্ণনা গুলো খুবই নিখুঁতভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার পোস্টের বর্ণনাগুলো পড়ে আমি নিশ্চিত যে, আপনার তৈরি পাস্তার রেস্টুরেন্টের থেকেও খুবই মজাদার ছিল।
পাস্তা আমার খুব পছন্দের একটি রেসিপি। সকাল এবং বিকেলের নাস্তার জন্য পাস্তা পারফেক্ট একটা রেসিপি। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ আর চমৎকার একটি ইউনিক রেসেপি ৷ প্রতিটি ধাপ মনোযোগ সহকারে দেখলাম ৷ পাস্তা বানানোর জন্য অনেক কিছু উপাদান দিয়ে করেছেন ৷ অনেক ভালো একদম লোভনীয় দেখতে৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি রেসেপি শেয়ার করার জন্য ৷
আপু পাস্তা কিন্তু আমারও বেশ প্রিয়। আপনি আজ আমার সেই প্রিয় রেসিপিটি বেশ সুন্দর করে রান্না করেছেন। সয়া সস, চিলি সস, চিকেন স্টক পাউডার, টমেটো ক্যাচাপ এর সাথে পাস্তা আর ডিম দিয়ে রিসিপিটি ধাপে ধাপে রান্না করেছেন। যার সুন্দর একটি উপস্থাপনা আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পাস্তার রেসিপি দেখতে অনেক লোভনীয় লাগতেছে। আপু আপনি অনেক গুলো উপকরণ ব্যবহার করেছেন। রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজা হয়েছে। ভালো লাগলো আমিও শিখে নিলাম।
রেসিপিটি তো বেশ দারুন ভাবে তৈরি করেছেন আপু। এভাবে তৈরি করে যদিও আগে কোনদিন পাস্তা খাইনি। রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।
পাস্তার রেসিপি খেতে বরাবরই আমার অনেক অনেক ভালো লাগে।।
তবে এটি প্রস্তুত করতে হলে বেশ কয়েক আইটেমের মসলার প্রয়োজন হয়। সব ধরনের মসলা সব সময় ঘরে না থাকায় বিশেষ কোন দিন বা বিশেষ কোন মুহূর্ত ছাড়া প্রস্তুত করা হয় না।।।
আপনার প্রস্তুত প্রণালীর ফটোগ্রাফি গুলা দেখেই খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।
পাস্তা তো আমি অনেক ভালো খাই আপু, তবে আপনি দেখলাম দুই একটা মসলা ব্যবহার করেছেন যেটা মনে হয় আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও অন্য নামে বিক্রি হয়। আপনার উপস্থাপনা এবং পাস্তা দুটোই অসম্ভব সুন্দর হয়েছে।
পাস্তা এমন একটি খাবার যা ছোট বড় সবারই অনেক পছন্দের। আমার কাছেও খুবই ভালো লাগে খেতে। কিন্তু পাস্তা কখনো সবজি দিয়ে রান্না করে খাইনি। আপনার আজকে সবজি দিয়ে পাস্তা রান্নার রেসিপিটা একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। দেখেই মনে হচ্ছে যে খেতে অনেক মজাদার হয়েছিল। অনেক ধরনের সস দেয়ার কারণে স্বাদ আরো বেড়ে গিয়েছিল বোঝাই যাচ্ছে।