মজার গাগলা শুঁটকি মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজার গাগলা শুঁটকি মাছের রেসিপি নিয়ে।আসলে মাছের নাম আমি খুবই কম জানি কিছু পরিচিত মাছ ছাড়া।এই মাছটিকে সিলেটে গাগলা মাছ বলে, অন্য কোন নাম আছে কিনা তাও জানিনা।তাজা মাছ খাওয়া হয়নি, কিন্তু শুঁটকি মাছ খেয়েছি সিলেটে। এই প্রথম খেয়েছিলাম। খুবই টেস্টি ছিল আর এ কারণেই অন্যান্য শুঁটকি মাছের সাথে এই মাছও এনেছি বাংলাদেশ থেকে। নরমালি শুঁটকি মাছ খেতে বেশ ভালোই লাগে, কিন্তু বেশি ভালো লাগে বড় শুঁটকি মাছ গুলো।যাইহোক খুবই টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৫০০ গ্রাম
পিঁয়াজ কুচিদুই কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
আদা রসুন পেস্টহাফ টেবিল চামচ
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডারদেড় টেবিল চামচ
লবনস্বাদমতো
তেজপাতা১টি
ধনেপাতা কুচিহাফ কাপ
তেল৪ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_0679.jpegIMG_0680.jpeg

প্রথমেই টাটকা গরম পানিতে ১০ মিনিটের জন্য মাছগুলো ভিজিয়ে রেখেছি।

IMG_0681.jpegIMG_0683.jpeg

এরপর পেঁয়াজ, কাঁচা, মরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে হালকা তেল গরম করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি।

IMG_0684.jpegIMG_0686.jpeg

এরপর পিঁয়াজ কাঁচামরিচ ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য। এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।

IMG_0688.jpegIMG_0689.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_0690.jpegIMG_0691.jpeg

এরপর অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_0692.jpegIMG_0694.jpeg

এরপর মাছগুলো মসলার সাথে ভালোভাবে মিশিয়ে হাফ কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর ধনেপাতা এড করে আমার রান্না শেষ করেছি।

IMG_0695.jpeg

ব্যাস হয়ে গেল আমার মজাদার গাগলা শুঁটকি মাছের রেসিপি।

IMG_0697.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

বড় যেকোনো মাছের শুঁটকি খেতে আমার কাছে ও ভালো লাগে আপু।আমিও আজ রান্না করেছি ছুড়ি শুঁটকি মাছ।আপনার রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল বেশ বুঝতে পেরেছি রেসিপির সবশেষ লুক দেখে।তবে মাছের নামটি ভীষণ অদ্ভুত লাগলো।শুঁটকি না দেখে মাছটি দেখলে হয়তো ধারনা পাওয়া যেতো মাছটি আসলে কোনটা।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

শুঁটকি এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তবে এই শুঁটকি আমার কখনো খাওয়া হয়েছে বলে মনে হয় না। রেসিপির কালারটা সত্যিই চমৎকার এসেছে। গরম গরম ভাতের সাথে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগবে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42