সিম দিয়ে বোয়াল মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সিম দিয়ে বোয়াল মাছের রেসিপি নিয়ে।বোয়াল মাছ আমার কাছে বেশ ভালই লাগে, মাঝে মধ্যে খাওয়া হয়। তবে এই বোয়াল মাছ বেশি ভুনা করলে অথবা ভাজি করলে খুব বেশি মজা হয়। সবসময় তো ভুনা, আর ভাজি করে খাওয়া হয় তাই আজকে একটু ব্যতিক্রম করে রান্না করে ফেললাম সিম দিয়ে।এখানে বোয়াল মাছ যেমন দামি, তেমনি সিমও আমাদের কাছে অনেক দামি কারণ সহজেই এখানে দেশী সিম পাওয়া যায় না।যাইহোক সিম দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম আমার এই বোয়াল মাছের রেসিপিটি।খেতে কিন্তু দারুণ স্বাদের ছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৬০০ গ্রাম
সিম৫০০ গ্রাম
কাঁচা মরিচ৩/৪টি
ধনেপাতা কুচিহাফ কাপ
হলুদ গুঁড়াদেড় চা চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
লবনস্বাদমতো
তেল৩ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_3822.jpegIMG_3823.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর সিম গুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG_3825.jpegIMG_3826.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পিঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।

IMG_3828.jpegIMG_3833.jpeg

এরপর মাছগুলো প্যাকেট থেকে বের করে বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।

IMG_3829.jpegIMG_3832.jpeg

এরপর পিঁয়াজগুলো গলে গেলে তাতে সিম গুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_3834.jpegIMG_3835.jpeg

এরপর সকল গুড়া মসলা গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_3836.jpegIMG_3837.jpeg

এরপর আড়াই কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_3838.jpegIMG_3840.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আমার সিম দিয়ে মজাদার বোয়াল মাছের রেসিপি।

IMG_3841.jpeg

IMG_3843.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সিম দিয়ে বোয়াল মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন আপু। যদিও আমি বোয়াল মাছ খেতে পছন্দ করে না। আমার জীবনে হয়তো আমি একবার বোয়াল মাছ খেয়েছিলাম, তারপর আর কখনো খাওয়া হয়নি।তবে আজকে আপনার তৈরি করা বোয়াল মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু ৷ বোয়াল মাছ খেতে খুবই ভালো লাগে ৷ শীতকালীন সবজি সিম দিয়ে বোয়াল মাছ , দারুণ একটি রেসিপি ৷ খেতে নিশ্চয়ই ভীষণ সুস্বাদু হয়েছে ৷ এমন মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

সিম দিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করেছেন। এটা দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। অনেক মজাদার ভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা দেখেই বুঝতে পারছি অনেক সুস্বাদু হয়েছিল। বোয়াল মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এভাবে সিম দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। নিশ্চয়ই এটা অনেক মজা করে খেয়েছিলেন।

 2 years ago 

শীতের সময় সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সিম দিয়ে মাছের ঝোল খেতে দারুন লাগে। আপু আপনি চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। অনেক লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

আসলে সবসময় ভুনা রেসিপি খেতে ভালো লাগে না। তাই মাঝেমধ্যে ঝোল রেসিপি খেতে খুব ভালো লাগে। যাইহোক শিম এবং বোয়াল মাছের কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত। এই রেসিপিটা খেতে দারুণ লাগে। রেসিপির কালারটাও চমৎকার এসেছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

সিম দিয়ে বোয়াল মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। অনেকদিন পর বোয়াল মাছের রেসিপি দেখতে পেলাম। এই বোয়াল মাছের রেসিপি আমি খুবই পছন্দ করি। আপনার রেসিপির পরিবেশনটা দারুন হয়েছে।

 2 years ago 

সিম দিয়ে বোয়াল মাছের রেসিপি টা দারুন সুন্দর বানিয়েছেন। বেশ নতুন একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে ভালো লাগলো। সিম দিয়ে বোয়াল মাছ খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল। প্রত্যেকটি ধাপে দারুন সুন্দর করে ছবি সমেত সম্পূর্ণ রেসিপিটি উপস্থাপনা করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38