মজাদার কাপ কেকের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজার কাপ কেকের রেসিপি নিয়ে যা বাচ্চারা খুবই পছন্দ করে। কেকটি তৈরি করেছি আমি কেক মিক্স পাউডার দিয়ে।ব্রাউন কালারের এই মিক্স পাউডারে কোন চিনি, ময়দা বা গুঁড়া দুধ যোগ করতে হয়না।শুধু মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস যোগ করলেই কেকটি হয়ে যাবে।আমি কেক তৈরি করতে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। আমার বাচ্চারা এই কেকটি খুবই পছন্দ করে, শুধুমাত্র ওদের কারণেই কেকটি বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্ব।


16C8466D-622D-4660-96B6-8C68597154C3.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
কেক মিক্স৩০০ গ্রাম
ডিম৩টি
তরল দুধ১ কাপ
তেলহাফ কাপ
ভ্যানিলা এসেন্সহাফ চা চামচ
চকলেট চাঙ্কপরিমান মত(ডিজাইনের জন্য)
কেক ট্রে১টি

কার্যপদ্ধতিঃ

6A22FE69-487F-43BE-8BD2-146602F550C4.jpeg

কেক তৈরির জন্য ট্রে নিয়ে রেডি, খুবই এক্সাইটেড।

B4522CD4-09C0-48D7-B342-23E40D7E0758.jpeg

প্রয়োজনীয় উপকরণ।

F0C1C9BE-2C5A-4212-B74F-1388A97FA895.jpeg9F1B04E0-6980-43FE-9C39-B43563A35329.jpeg

প্রথমেই ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স ও তেল নিয়ে নিয়েছি।

A64CEB56-7E33-463B-9172-FCEA7C1E1188.jpegAFDB68B8-AA4D-4F55-BF9E-D140ADF907D3.jpeg

এরপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। এরপর কেক মিক্স ধীরে ধীরে এ্যাড করে মিক্সার দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি।

0ADA7127-2E3B-4723-90F9-20DEB7DFBDD5.jpeg

এরপর ওভেন প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য ১৮০ ডিগ্রীতে রেখে।

FEA4DDDE-901E-4372-ABF7-B1FE9E26804E.jpeg

16F7DF0E-565E-478C-9B26-99FAA30859CF.jpeg

এরপর ট্রের কাপগুলোতে একটু তেল ব্রাশ করে ব্যাটার গুলো দিয়ে দিয়েছি।

860D843A-B65E-4A9D-B0F5-BDAE8CBDCB91.jpeg

এরপর বাকি ব্যাটার টুকু একটি টিনের বাটিতে নিয়ে নিয়েছি।

5CEDB801-6A4C-444E-8A0C-4AB4EF1913FF.jpeg58CB696D-8C75-4ACF-89C8-65C0E7589472.jpeg

এরপর ট্রে ও বাটি ওভেনে রেখে দিয়েছি ২০ থেকে ২৫ মিনিটের জন্য।

D5AB5633-DE8C-4C7E-8930-4516996E3495.jpeg22326C16-E3FF-48F1-99E0-72FF398152AD.jpeg

ওভেন থেকে বের করেছি।হয়ে গেল মজাদার কাপ কেক।

99964BE5-9CCE-41B5-9ADE-AEAC6BAA3FE1.jpeg

মেয়ে ডেকোরেশন করেছে চকলেট চান্ক দিয়ে।

B0C6C3F0-5F74-49C5-A2C8-0B5CC45E61CF.jpeg

9C72F611-8F5E-4FB1-9C4E-72133B48D149.jpeg

এটি বাটিতে যে কেক তৈরি করেছিলাম।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

খুবই মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করেছেন আপু। ঘরোয়া পদ্ধতিতে তৈরী এ ধরনের কেকগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। এ ধরনের কেক তৈরিতে আমাদের এদিকেও ডিমের ব্যবহারটা প্রচলন রয়েছে। খুবই লোভনীয় একটি কেকের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু মাত্র সেহেরি খেয়ে নামাজ পড়ে এসে আপনার এমন রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না। সত্যি এই কেক খেতে খুবই সুস্বাদু আর আমার ছেলেও অনেক পছন্দ করে। আপনি খুব সুন্দর ভাবে কাপ কেক তৈরি করার পদ্ধতি বর্ণনা করেছেন। আমার বাসায় সবগুলো উপকরণ আছে সময় করে অবশ্যই বানানোর জন্য চেষ্টা করবো। আপনার উপস্থাপনা দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও বেশ কিছুদিন আগে বাসায় কেক প্রস্তুত করেছিলাম তবে কেকের কালার টা ঠিক মতো আনতে পারছিলাম না তুমি খেতে ভালোই লাগছিল।।
আপনার প্রস্তুত প্রণালী পড়ে আরো কিছু নতুন তথ্য পেলাম কেক প্রস্তুত করার জন্য আসলে আমি এখন পর্যন্ত মোট একবারই কেক প্রস্তুত করেছি এজন্য ভালো এক্সপেরিয়েন্স নেই।।
আপনার প্রস্তুত করা কেক দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।।

 3 years ago 

বাহ্ চিনি, ময়দা বা গুঁড়া দুধ ছাড়া মিক্স পাউডার ব্যবহার করে আমাদের জন্য বেশ সুন্দর কাপ কেক রেসিপি শেয়ার করলেন।আপু আপনার শেয়ার করা কাপ কেক টি দেখে যে কেউ খুব সহজে কেক বানিয়ে মজা করে খেতে পারবে। আপনার বানানো কেকটি কিন্তু বেশ ইয়ামী লাগছে। আর আপু উপস্থাপনাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু শুধু বাচ্চারা কেন আমিও এই কাপ কেক খুব পছন্দ করি।খুব সুন্দর হয়েছে দেখতে।আমার ছেলের ও খুব পছন্দ কেক।প্রায় সময় আমার এভাবে করে বানিয়ে দিতে হয়।দারুন মজার রেসিপি শেয়ার করলেন আপু।ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মজাদার কাপ কেকের রেসিপি দেখে ভালো লাগলো। এভাবে বাসায় তৈরি করলে ছোটরা তো জমিয়ে খাবে। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খুব মজাদার কেকের রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখেই খেতে ইচ্ছা করছে দেখে লোভনীয় লাগছে। এভাবে আমি একদিন ট্রাই করে দেখব। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদেরকে দেখিয়েছেন যা দেখে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কাপ কেক গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। কাপ কেক আমার খুবই পছন্দ। যদিও তুলনামূলক ভাবে কাপ কেক বাচ্চারা একটু বেশিই পছন্দ করে। বাসায় স্বাস্থ্যকর পরিবেশে এই ধরনের রেসিপি তৈরি করে খেতে পারলে বেশ ভালো। কারণ বাহিরের খাবার বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। আর এতে করে বাচ্চাদের পেটে অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখে খুব ভালো লাগলো। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মজাদার কাপ কেকের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। দেখে শিখে নিলাম, পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

কেক মিক্স পাউডার দিয়ে অনেক সুন্দর ভাবে কেক তৈরি করেছেন আপু। মামনিরা কেক খেতে পছন্দ করে জেনে ভালো লাগলো। আর আপনি সবসময় তাদের পছন্দের খাবারগুলো তৈরি করেন দেখে সত্যিই ভালো লাগে আপু। অনেক সুন্দর ভাবে কেক তৈরি রেসিপি উপস্থাপন করেছেন। আর দেখতেও বেশ লোভনীয় লাগছে। অনেক পরিশ্রম করে বাচ্চাদের জন্য এই মজার কেক তৈরি করেছেন এবং রেসিপি তৈরির পদ্ধতি আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37