নিজ বাগানের পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা ও কাটা দিয়ে মজার রেসিপি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_3169.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে আমার প্রিয় একটি রেসিপি নিয়ে।পুঁইশাক দিয়ে ইলিশ মাছের রেসিপি।শাকের মধ্যে সবচেয়ে পছন্দের শাক হচ্ছে লাল শাক আর পুঁইশাক।এই দুটি শাক আমার সবচেয়ে বেশি পছন্দের।আর সেই শাক যদি নিজ বাগান থেকে তুলে আনা হয় তাহলে তো আর কথাই নেই।অন্য রকমের এক শান্তি ও তৃপ্তি পাওয়া যায়।হ্যাঁ বন্ধুরা নিজ বাগান থেকে শাক তুলে এনে আমার এই প্রিয় রেসিপিটি তৈরি করে ফেললাম।এর আগে একবার শপ থেকে শাক কিনে এনে আস্ত ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। কিন্তু তখন শাকের মাঝে মাছ গুলো ভেঙ্গে গিয়েছিল, তাই অনেক কাঁটা পেয়েছিলাম শাকের মধ্যে।তাই আজকে শুধু ব্যবহার করেছি মাছের মাথা, লেজ আর মাথার সাইডের কিছু অংশ।দারুন স্বাদের ছিল আমার এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৪০০ গ্রাম
পুঁইশাক৫০০ গ্রাম
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
হলুদ গুড়াদেড় চা চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
মরিচ গুঁড়া২ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
লবনস্বাদমতো
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_3123.jpegIMG_3122.jpeg
IMG_3127.jpegIMG_3126.jpeg

প্রথমে পিঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর পুঁইশাক গুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি।

IMG_3125.jpegIMG_3128.jpeg

এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য।এরপর মাছগুলো ভালোভাবে বেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_3129.jpegIMG_3130.jpeg

এরপর পিঁয়াজ গলে গেলে সব মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG_3131.jpegIMG_3132.jpeg

এরপর কষানো মসলাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

IMG_3134.jpegIMG_3135.jpeg

কষানো মসলাগুলোর মধ্যে কেটে রাখা পুঁইশাক গুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে তিন কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৬/৭ নিনিট রেখে দিয়েছি।

IMG_3144.jpeg

ব্যাস হয়ে গেল আমার পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মজার রেসিপি।

IMG_3142.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পুঁইশাক আমারও অনেক পছন্দের আপু। পুঁইশাক ইলিশ মাছ দিয়ে রান্না করলেএমনিতেই অনেক মজা লাগে। আর তার মাঝে যদি হয় নিজের বাগানের পুঁইশাক তাহলে তো খাওয়ার স্বাদটা আরও একটু বেড়ে যায়। সত্যি আপু নিজের বাগানের সবজির অনুভূতি গুলো জানতে আমার বেশ ভালো লাগে। আজ আপনার বাগানের পুঁইশাখ ইলিশ মাছের রেসিপিটি দেখতে বোঝা যাচ্ছে অনেক ভালো হয়েছে।

 2 years ago 

আসলে আপু পুঁইশাক সাথে যদি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে সে রেসিপিটি খেতে অনেক স্বাদ হয়। যেকোনো মাছের তুলনায় ইলিশ মাছ দেওয়ায় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে একটা বিষয় ভালো লাগলো যে আপনার নিজ বাগানের পুঁইশাক বিষয়টা কিন্তু দারুন। আর নিজের তৈরি করার যে কোন জিনিস খেতে খুবই স্বাদ লাগে। তাছাড়া রেসিপিটি দেখে লোভ সামলানো বড় দায়। রেসিপিটি দারুণ ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার নিজ বাগানের পুঁইশাক দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আসলে নিজের বাগানের সবজি খেতে অনেক ভালো লাগে, রেসিপিটাও দারুন হয়েছে।

 2 years ago 

পুইশাক আর ইলিশের কম্বিনেশন আসলেই খুবই মজাদার। ঠিকই বলেছেন আপু নিজের বাগানের শাক হলে তো কথাই নেই। মানসিক যেমন শান্তি পাওয়া যায় খেতেও তেমন সুস্বাদু হয়। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছিল। খুব সুন্দর কালার এসেছে।

 2 years ago 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করেছেন দেখে তো আমার অনেক লোভ লেগে গেলো। পুঁইশাক আমার অনেক বেশি পছন্দের। আমাদের ছাদের উপরেও আমরা পুঁইশাকের গাছ লাগিয়ে থাকি। আর পুঁইশাক তাজা তাজা আমরাও নিয়ে খেয়ে থাকি। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে খেতে পুঁইশাক এরকম ভাবে রান্না করলে। ইলিশ মাছের মাথা এবং কাটা দিয়ে রান্না করেছেন। নিশ্চয়ই খেতে দারুন লেগেছিল। রেসিপিটা কিন্তু দেখতেই খুব লোভনীয় লাগছে।

 2 years ago 

পুঁইশাক দিয়ে ইলিশ মাছের কম্বিনেশন টা ভালো যায়।এভাবে করে পুঁইশাক রান্না করলে খেতে বেশ ভালো লাগে।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে মজাদার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

পুঁইশাক দিয়ে ইলিশ মাছের রেসিপি অসাধারণ হয়েছে আপু। নিজের বাগানের পুঁইশাক কিংবা যে কোন শাক খাওয়ার মজাই আলাদা। নিজের চাষ করা শাকসবজি একদম সতেজ থাকে। পুঁইশাক এবং লাল শাক আপনার পছন্দের জেনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। পুঁইশাক আমার ভীষণ পছন্দ। ইলিশ মাছের মাথা এবং আরও কিছু অংশ দিয়ে এভাবে পুঁইশাক রান্না করলে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা অনেকদিন আগে খেয়েছিলাম। নিজের বাগানের তাজা পুঁইশাক দিয়ে তৈরি করা রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু লেগেছিল। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38