মুলা দিয়ে মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মুলা দিয়ে মৃগেল মাছের রেসিপি নিয়ে। যদিও মুলা আমার বেশি পছন্দ না, কিন্তু হাসব্যান্ডের বেশ ভালোই লাগে তাই মাঝে মাঝে আনা হয়।তবে মুলা দিয়ে বড় যে কোন ধরনের মাছ রান্না করলে খেতে খারাপ লাগে না।যাইহোক আমার আজকের রেসিপিটি মোটামুটি বেশ ভালই হয়েছিল। আশা করি আপনাদেরও ভাল লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছবড় সাইজের ৫/৬ পিস
মুলাবড় সাইজের ১ টি
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৬/৭ টি
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ
তেলহাফ কাপ
লবনস্বাদমতো

কার্যপদ্ধতিঃ

IMG_7345.jpegIMG_7347.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর মুলা ছুলে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি।

IMG_7349.jpegIMG_7351.jpeg

প্রথমেই একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর মুলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।

IMG_7352.jpegIMG_7353.jpeg

এরপর মাছগুলোর আঁশ ছাড়িয়ে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_7355.jpegIMG_7357.jpeg

এরপর মুলাগুলো সিদ্ধ হয়ে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_7358.jpegIMG_7359.jpeg

এরপর মাছগুলোতে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিয়েছি।এরপর মসলার মধ্যে দিয়ে দিয়েছি।

IMG_7360.jpegIMG_7361.jpeg

এরপর তিন কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_7362.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।ব্যাস হয়ে গেল আমার মুলা দিয়ে মৃগেল মাছের রেসিপি।

IMG_7366.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

বড় যেকোনো মাছ মুলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুন স্বাদের হয়।আর মুলা আগে ভাপ দিয়ে পানি ফেলে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভাইয়ার খুব পছন্দ হবে কারন মুলা দিয়ে এ ধরনের রেসিপি গুলো খেতে দারুন সুস্বাদু হয়।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

মুলা দিয়ে এত সুন্দর রেসিপি করেছেন। রেসিপি দেখে তো বুঝার উপায় নেই এটা মুলার রেসিপি। খুবই সুন্দর ভাবেই রেসিপিটা করেছেন। দেখে খুবই ভালো লেগেছে।

 last year (edited)

শীতের সময় মুলা দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে রান্না করেছেন দেখে তো মনে হচ্ছে খেতে বেশ মজার হয়েছিল আপু। আমার কাছেও মুলা খেতে খুব একটা খারাপ লাগে না। ভালোই লাগে।

 last year 

মুলা আমারও পছন্দ না। সত্যি বলতে মুলার রেসিপি দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় হা হা হা। যাইহোক মুলা দিয়ে মাছের রেসিপিটা দারুণভাবে তৈরি করেছেন আপু। রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39