কিমা ও আলু দিয়ে মজার টিকিয়া রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_2039.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজার একটি রেসিপি নিয়ে।রেসিপিটি হচ্ছে কিমা ও আলু দিয়ে মজার টিকিয়া।আমি এখানে শীপের কিমা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোন কিমা দিয়েই এই রেসিপিটি করতে পারবেন।এই রেসিপিটি আমি ঈদের আগের দিন রাতে বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুন স্বাদের ছিল। গরম ভাত ও পোলাওর সাথে খেতে খুবই মজার এই টিকিয়া। আমি বেশি করে বানিয়ে রেখেছিলাম। কিছু ভেঁজে নিয়েছিলাম ঈদের দিন এবং বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন দরকার হবে তখন শুধু বের করে তেলে ভেঁজে নিলেই হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
কিমা৪০০ গ্রাম
আলুমিডিয়াম সাইজের তিনটি
আদা রসুন পেস্টহাফ টেবিল চামচ
পিঁয়াজ কুচিহাফ কাপ
কাঁচা মরিচ কুচি৮/৯ টি
গরম মসলার গুঁড়াহাফ টেবিল চামচ
জিরা গুঁড়াহাফ চা চামচ
চিলি ফ্লেক্সদেড় চা চামচ
ব্রেড ক্রাম্বসদুই টেবিল চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ডিম১ টি
লবনস্বাদমতো
তেলভাঁজার জন্য

কার্যপদ্ধতিঃ

IMG_1886.jpegIMG_1887.jpeg

প্রথমেই কিমা ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এরপর আলু গুলো ছুলে কেটে ধুয়ে নিয়েছি।

IMG_1891.jpegIMG_1890.jpeg

এরপর একটি হাঁড়িতে কিমা, আলু লবণ ও আদা রসুন নিয়ে নিয়েছি।

IMG_1889.jpegIMG_1892.jpeg

এরপর এতে এক কাপ পানি অ্যাড করেছি।

IMG_1893.jpegIMG_1894.jpeg

এরপর মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিমা ও আলু গুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।এরই মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি।

IMG_1903.jpegIMG_1904.jpeg

এরপর কিমা ও আলুগুলো সিদ্ধ হয়ে গেলে চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিয়েছি।

IMG_1905.jpegIMG_1906.jpeg

এপর একটি গামলায় কিমা নিয়ে তাতে কাঁচা মরিচ ও পেঁয়াজ সহ সকল মসলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_1907.jpegIMG_1908.jpeg

পর একটি ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_1909.jpegIMG_1917.jpeg

এরপর হাতের তালুর সাহায্যে এভাবে গোল গোল সেপে বানিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে একটি একটি করে ছেড়ে দিয়েছি।

IMG_1919.jpeg

এরপর দু'পাশ গাঢ় বাদামি বর্ণের করে ভেঁজে উঠিয়ে নিয়েছি।ব্যাস হয়ে গেল আমার মজাদার আলু ও কিমা দিয়ে টিকিয়ার রেসিপি।

IMG_1920.jpeg

IMG_1921.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শুরুটা যেভাবে মায়া লাগিয়ে না থুক্কু লোভ জাগিয়ে শুরু করলেন, তাতে মনে হচ্ছে গরম ভাত কিংবা পোলাও এর জন্য আর অপেক্ষা করতে হবে না, গরম গরম এমনিতেই মুখে পুরে দিবো হা হা হা। সত্যি দারুণ স্বাদের রেসিপি এটা।

 2 years ago 

কিমা ও আলু দিয়ে মজাদার টিকিয়া রেসিপি তৈরি করেছিলেন আর এই রেসিপিটা গরম ভাত আর পোলাও এর সাথে বেশ মজা লাগে। লোভনীয় এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কিমা ও আলু দিয়ে মজার টিকিয়া রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশনটা আমার খুবই ভালো লেগেছে। এ ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই ধাপগুলো দেখে শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

কিমা ও আলু দিয়ে মজার টিকিয়া রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এ ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই আপনার রেসিপি ধাপগুলো দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

আমাদের কুষ্টিয়া শহরে খাশির টিকিয়া পাওয়া যায় যেগুলো ৩-৫ টাকা হয়ে থাকে।খেতে খুবই মজাদার।অনেক সুন্দর হয়েছে আপনার করা রেসিপিটা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

শীপের কিমা ও আলু দিয়ে মজাদার টিকিয়া রেসিপি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। এই খাবারটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। আজকে প্রথমবারের মতো দেখলাম এটি। তবে এটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি তো ভাবছি এই টিকিয়া রেসিপি তৈরি করবো। আপনার প্রত্যেকটা ধাপ দেখে সহজেই শিখে নিলাম টিকিয়া রেসিপি টা। মনে তো হচ্ছে এটা খেতে অনেক ভালো লেগেছিল। যারা তৈরি করতে পারে না তারা সহজে এটা তৈরি করতে পারবে। ধন্যবাদ পুরোটা সুন্দর করে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপু আমিও আপনার মতো টিকিয়া করলে বেশী করেই তৈরি করে ডিপে রেখে দেই।আর ইচ্ছে হলেই ভেজে নেয়া যায়। পোলাওয়ের সাথে টিকিয়া খেতে ভীষণ স্বাদের। আপনি টিকিয়ার রেসিপিটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। কেউ চাইলে আপনার রেসিপি দেখেই টিকিয়া তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু দারুন স্বাদের একটি টিকিয়ার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম টিকিয়া রেসিপি দেখলে খাওয়ার লোভ লাগবে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন।আমার কাছে তো রেসিপিটি অসাধারণ লেগেছে।আমার মনে হয় খেতে অনেক মজাদার ছিল।আপনার রেসিপিটি দেখে সম্পূর্ণ ধারনা নিয়েছি অবশ্যই বাসায় তৈরি করে খাবো ইন-সা-আল্লাহ।

 2 years ago 

কিমা ও আলু দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করে নিলেন, দেখেই তো এই দুপুরবেলায় আর লোভ সামলাতে পারছিনা আপু। এত মজাদার রেসিপি শেয়ার করলে কিভাবে যে লোভ সামলাই এটাই বলেন। এই রেসিপিটা আজ প্রথমবারের মতো দেখেছি যার কারণে আমার খেতে ইচ্ছে করতেছে। যে দেখবে তারই জিভে জল চলে আসবে। যে মজাদার রেসিপি থাকা যায় নাকি। যাইহোক এটার টেস্ট তো একবার করতেই হয় আপু।

 2 years ago 

কিমা আর আলু দিয়ে দারুন টিকা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি বেশ সুন্দর করে টিকিয়া গুলো বানিয়েছেন। আবার বানানো কিছু টিকিয়া ফ্রিজে সংরক্ষন করে রেখেছেন। সত্যি আপু আপনার তৈরি করা আজকের রেসিপিটি বেশ দারুন হয়েছে । ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 58411.94
ETH 1566.14
USDT 1.00
SBD 0.38