ডিম আর পাউরুটি দিয়ে মজাদার বিকেলের নাস্তা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি পাউরুটি আর ডিম দিয়ে মজাদার বিকেলের একটি নাস্তা নিয়ে। মজাদার এই নাস্তা তৈরি করতে বেশি উপকরণ লাগবে না, যা সাধারণত আমাদের সকলের ঘরেই থাকে।পাউরুটি আর ডিম তো সবার ঘরেই থাকে, আর সাথে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, জিরা, কালোজিরা যা অতি সহজে অল্প সময়ে তৈরি করা সম্ভব। আমি এই প্রথম বানিয়েছিলাম, আমার কাছে তো খুবই সুস্বাদু লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।ভাল লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পিঁয়াজ কুচি | দেড় কাপ |
| কাঁচা মরিচ | ৫/৬ টি |
| পাউরুটি | ২ পিচ |
| ডিম | ১ টি |
| আস্ত জিরা | চা চামচের এক-চতুর্থাংশ |
| কাল জিরা | চা চামচের এক-চতুর্থাংশ |
| হলুদ গুঁড়া | হাফ চা চামচ |
| ধনিয়া গুঁড়া | হাফ চা চামচ |
| মরিচের গুঁড়া | চা চামচের এক-চতুর্থাংশ |
| লবন | স্বাদমত |
| সয়াবিন তেল | ভাঁজার জন্য |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
কার্যপদ্ধতিঃ
ডিম বাদে সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর একটি বাটিতে পানি নিয়ে পাউরুটি দুটি পানিতে ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলেছি ।এরপর হাল্কা করে চিপে পানি ফেলে দিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর একটি কড়াইতে তেল গরম করে গোল গোল করে তেলের মধ্যে ছেড়েছি।
এরপর দুপাশ ভালোভাবে বাদামী বর্ণের করে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার ডিম আর পাউরুটি দিয়ে মজাদার বিকালের নাস্তা।
পরিবেশনের জন্য এনেছি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
ডিম পাউরুটি দিয়ে খুব সুন্দর একটি বিকালের নাস্তা তৈরি করেছেন। ঠিক বলেছেন এসব উপকরণ সকলের বাসায় থাকে। ঝটপট তৈরি করে ফেলা যাবে এই নাস্তাটি। নাস্তা বানানোর পদ্ধতি দেখে মনে হলো যে খেতে খুবই মজাদার হয়েছিল। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।
অনেক ধন্যবাদ তোমাকে।
বাহ! দেখে একদম সহজ মনে হলো! পাউরুটি আর ডিমের কম্বিনেশনে মজাদার স্বাদের হয়েছে নিশ্চয় আপু। বিকালের নাস্তায় এমন রেসিপি হলে ভালোই হয়। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼
একদম ঠিক বলেছেন ভাইয়া বিকালের নাস্তা হিসেবে দারুণ মজাদার একটি স্নাক্স। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ঠিক বলছেন আপু আপনি যে উপকরণ গুলো দিয়ে নাস্তা তৈরি করেছেন সেই উপকরণ গুলো সবার ঘরে খুব সহজেই পাওয়া যায়।আপনি অনেক সুন্দর একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন।আপনি যে উপকরণ দিয়ে নাস্তা তৈরি করেছেন সে উপকরণ দিয়ে আমরা সবাই তৈরি করতে পারব ইনশাল্লাহ। আপনার রেসিপি টা আমার খুব ভালো লেগেছে আমিও তৈরি করে দেখব।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে।
অবশ্যই তৈরি করে দেখবেন আপু, খুবই মজাদার এই রেসিপিটি। অনেক ধন্যবাদ আপনাকে।
ঘরে থাকা উপকরন দিয়ে খুব সহজেই তো বিকালের নাস্তা তৈরি করে ফেললেন। বানানো পদ্ধতি ও বেশ সহজ।সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বেশ ভালো হবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। আমিও একদিন বানিয়ে দেখবো।ভালো লাগলো।ধন্যবাদ
বানানো একদমই সহজ, কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি করা যায় মজার এই রেসিপিটি। অনেক ধন্যবাদ আপনাকে।
ডিম আর পাউরুটি দিয়ে মজাদার নাস্তা রেসিপি তৈরি করেছেন। দেখে আমার কাছে অনেক সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপিটি আমার কাছে নতুন লাগছে। তাই দেখে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।
অবশ্যই তৈরি করে দেখবেন একদিন, অনেক ধন্যবাদ আপনাকে।
ডিম আর পাউরুটি সমন্বয়ে খুব মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আপনাদের মাঝখানে তুলে ধরেছেন। আপনার রেসিপিটি প্রতিটা ধাপ ছিল অত্যন্ত সাবলীল। আমি আপনার রেসিপিটি বাসার ট্রাই করবো ইনশাল্লাহ।
অবশ্যই ট্রাই করে দেখবেন আপু, অনেক ধন্যবাদ আপনাকে।
বিকেলের নাস্তায় খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু । দেখেই তো লোভ লেগে যাচ্ছে । খেতে মনে হয় বেশ সুস্বাদু হবে । অবশ্যই একদিন বাসায় এভাবে তৈরি করে দেখব । নতুন একটি রেসিপি আপনার থেকে শিখতে পেরে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
অবশ্যই তৈরি করে পোস্টটি শেয়ার করে ফেলবে অপেক্ষায় রইলাম।
বিকেলের নাস্তায় পাউরুটি ও ডিম দিয়ে তৈরি করা এই খাবারটি খেতে খুবই ভালো লাগবে। আমি অবশ্যই এই খাবারটি তৈরি করার চেষ্টা করব আপু। বিভিন্ন তেলে ভাজা খাবারগুলো খেতে সত্যি অনেক ভালো লাগে। আর খেতেও অনেক মজার হয়। ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
তোমাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ডিম আর পাউরুটি দিয়ে খুবই মুখরোচক খাবার তৈরি করেছেন আপু। বিকেলে নাস্তায় চায়ের সাথে গরম গরম এই রেসিপি খেতে পারলে মন্দ হতো না। রেসিপি তৈরির প্রতিটি ধাপ দেখে বেশ বুঝতে পারলাম, খুব সহজেই তৈরি করা যাবে। রন্ধন প্রণালী টা খুব সুন্দর ভাবে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
ডিম আর পাউরুটি দিয়ে মজার নাস্তা রেসিপিটি দেখতে খুব লোভনীয় লাগছে আপু।খেতেও নিশ্চয় অনেক দারুন ছিল।আমিও বাসায় এভাবে ট্রাই করে দেখবো একদিন।ধন্যবাদ বিকেলের নাস্তার জন্য এই শর্টকার্ট রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।