ময়দা দিয়ে বিকালের মজাদার একটি নাস্তা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে মজাদার বিকেলের একটি নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। শুধু বিকালে না সকালবেলায়ও চা খাওয়ার সময় খেতে দারুন লাগে। এই রেসিপিটি আটা অথবা ময়দা যে কোন টা দিয়েই করা যায়।আমি এখানে ময়দা ব্যবহার করেছি,আপনারা চাইলে আটা ও ব্যবহার করতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ময়দা | দুই কাপ |
| লবন | পরিমান মত |
| পানি | পরিমান মত |
| সয়াবিন তেল | ২ টেবিল চামচ এবং ভাঁজার জন্য |
| কাল জিরা | হাফ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প অল্প করে পানি যোগ করে এভাবে ডো বানিয়ে নিয়েছি। এরপর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পরে এভাবে পাতলা করে একটি বড় রুটি বানিয়ে নিয়েছি, তবে খুব বেশী পাতলা করা যাবেনা।
এরপর কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি।তিনটি সাইজের কাটার পাওয়া যায়, আমি সবচেয়ে ছোট কাটারটি ব্যবহার করেছি। এরপর ওই ছোট রুটির মাঝখান বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি।
এরপর দুই সাইড এভাবে মিশিয়ে আংগুল দিয়ে একটু প্যাঁচিয়ে নিয়েছি।
একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর দুপাশ বাদামী বর্ণের করে তেল থেকে উঠিয়ে নিয়েছি।
হয়ে গেল আমার মজাদার বিকেলের একটি নাস্তা। এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখাও যায়।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপনি খুবই সহজে একটি মুখরোচর খাবার বিকেলের নাস্তা হিসেবে তৈরি করেছেন । খুব অল্প উপকরণে বিকেলের নাস্তা তৈরি করেছেন। ঠিকই বলেছেন সকালে চায়ের সাথে অথবা বিকেলের নাস্তায় এরকম মুখরোচর খাবার হলে জমে যাবে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
অল্প উপকরণ দেখে ঝটপট যেকোনো সময় তৈরি করা সম্ভব, অনেক ধন্যবাদ আপনাকে।
ময়দা দিয়ে মজাদার নাস্তা রেসিপি তৈরি করেছেন। আসলে এই মুচমুচে রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। সত্যিই আপনার রেসিপির পরিবেশন অনেক ভালো হয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের রেসিপি দেখলে আসলেই খেতে ইচ্ছে করে, অনেক ধন্যবাদ আপনাকে।
ময়দা দিয়ে মজাদার বিকেলের রেসিপি তৈরি করেছেন। সত্যিই এই রেসিপিটা খেতে অনেক মজাদার মনে হচ্ছে। এ রেসিপির পরিবেশন দেখে আমি শিখে নিলাম এবং এটি খুব সহজেই আমি তৈরি করতে পারবো বলে আশা করছি। আপনার কাছে আজকে আমার খুবই ভালো লেগেছে।
অবশ্যই একদিন তৈরি করে দেখবেন, খুবই মজা। অনেক ধন্যবাদ আপনাকে।
এই খাবারটি আমার কাছে খুবই পছন্দের। আমি মাঝেমধ্যে বাজার থেকে কিনে এনে খাই। এটি বাসায় কিভাবে বানানো যায় জানতাম না। আপনার বানানোর পদ্ধতি দেখে আজকে শিখে নিলাম। দেখে মনে হচ্ছে যে খুবই কুরকুরে হয়েছে আপনার রেসিপিটি। ধন্যবাদ আপু আপনাকে।
এগুলো যে কিনতে পাওয়া যায় তা আমার জানা ছিল না, অনেক ধন্যবাদ তোমাকে।
এই পিঠাটি কে আমারা শিমের ফুল পিঠা বলি। বাসায় মাঝে মাঝে বানানো হয়। আমার কাছে এই পিঠাটি খুবই মজা লাগে খেতে। আপনি ঠিকই বলেছেন বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর পিঠাটি অনেকদিন ধরে সংরক্ষণ করা যায় ।
বাহ আগে জানলে তো নামটি দিয়ে দিতাম, অনেক সুন্দর একটি নাম সিমের ফুল পিঠা। আমিও এই প্রথম বানিয়েছি। অনেক মজা লেগেছিল, ধন্যবাদ আপনাকে।
তেলে ভাজা খাবার গুলো খেতে সবাই পছন্দ করে। সকালে চায়ের সাথে কিংবা বিকেলের নাস্তায় এই ধরনের তেলে ভাজা খেতে ভালোই লাগে। বিশেষ করে বিকেল বেলায় এরকম মুখরোচক তেলে ভাজা খাবার খেতে বেশি ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরির সম্পূর্ণ প্রসেস তুলে ধরেছেন। আপনার এই রেসিপি খুবই ভালো লেগেছে আপু।
একদম ঠিক বলেছ আপু তেলেভাজা যে কোন পিঠাই অনেক মজা হয়, ধন্যবাদ তোমাকে।
নিমকির মত আপু,আমি নিজেও সেইদিন বানিয়েছি,তখন কালোজিরা বেশি পরে গিয়েছিলো যার জন্য খেতে একটু তিতকুটে লেগেছিল। আপু আপনার উপকরন গুলো পরিমান মত ছিলো,যার জন্য মনে হয় খেতে ভালো হয়েছে।বিকালে আর সকালের চায়ের সাথে আসলেই খেতে ভালো লাগবে।ধন্যবাদ
একদম ঠিক, নিমকির মতোই স্বাদ। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।