ছানার কোপ্তা কারি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে ছানার কোপ্তা কারি তৈরি করে দেখালাম।


আমাদের বাড়িতে সপ্তাহে সাত দিনের মধ্যে দুদিন ভেজ থাকে। আর আমার ভেজ খাবার খুব একটা ভালো না লাগলেও খারাপ লাগেনা। কিন্তু যখন একঘেয়ে হয়ে যায় ভেজ খাবার, তখনই খেতে ইচ্ছা করে না ।কিন্তু ওই একঘেয়ে কাটানোর জন্যই মা আগের দিনকে হঠাৎ করে ছানার কোপ্তা তৈরি করল। আর নিরামিষ ছানার কোপ্তা খেতে যে এত টেস্ট না খেলে বুঝতে পারতাম না ।তাই আজকে আমি আপনাদের সাথে নিরামিষ পদ্ধতিতে ছানার কোপ্তা রেসিপি ভাগ করে নিলাম ।আশা করি সকলের ভালো লাগবে।


WhatsApp Image 2023-05-07 at 11.56.17 PM.jpeg


ছানার কোপ্তা কারি তৈরী করার পদ্ধতি:


উপকরণের নামপরিমাণ
১. ছানা১ কেজি
২. ময়দা2 চা চামচ
৩. হলুদ গুঁড়ো1 চা চামচ
৪. লঙ্কা গুঁড়ো1 চা চামচ
৫. জিরে গুঁড়ো1 চা চামচ
৪. ধনে গুঁড়ো2 চা চামচ
৫. কাঁচা লঙ্কা2 টি
৬. গরম মশলা গুঁড়ো2 চা চামচ
৭. দারচিনি1 টুকরো
৮.এলাচ৪ টে
৯.তেজপাতা২ টো
১০.নুনপরিমান মতো
১১.চিনিপরিমান মতো
১২.সাদা তেলপরিমান মতো

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


• প্রথমে ১ কেজি মতো ছানা নিয়ে নিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.16 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর দু চামচ মত ধনে গুঁড়ো, আর এক চামচ মত গরম মসলা গুঁড়ো নিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.15 PM.jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.55.15 PM (1).jpeg


তৃতীয় ধাপ


•এরপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.15 PM (2).jpeg


চতুর্থ ধাপ


• এরপর এক চামচ চিনি ,ও নুন ও দু চামচ ময়দা দিয়ে দিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.14 PM.jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.55.14 PM (1).jpeg


পঞ্চম ধাপ


• সবশেষে লঙ্কা গুঁড়ো ও দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ছানার মধ্যে।

WhatsApp Image 2023-05-07 at 11.55.13 PM.jpeg


ষষ্ঠ ধাপ


•এরপর সবকিছু ছানার মধ্যে দেওয়ার পর ভালো করে মেখে নিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.13 PM (2).jpeg


সপ্তম ধাপ


• মেখে নেওয়ার পর গোল গোল করে একটি পাত্রে রাখলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.13 PM (4).jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.55.13 PM (3).jpeg


অষ্টম ধাপ


•এরপর একটি কড়াইতে সাদা তেল নিয়ে গোল গোল করে রাখা ছানাগুলোকে তেলের মধ্যে অল্প আঁচে ভেজে নিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.55.12 PM (2).jpeg


নবম ধাপ


• এরপর ওই তেলের মধ্যে তেজপাতা , দারুচিনি ও এলাচ দিয়ে ফোরণ দিলাম।

WhatsApp Image 2023-05-08 at 12.00.48 AM.jpeg


দশম ধাপ


•এরপর কুচি কুচি করে কেটে রাখা একটি টমেটো ও হলুদ বাটা লঙ্কা বাটা ,আদা বাটা ,এবং অল্প জল মেশানো একটি মিশ্রণ মসলা তৈরি করার জন্য ঢেলে দিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.50.42 PM (1).jpeg


একাদশ ধাপ


•ভালো করে মশলা টানিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে দিলাম । তার সাথে অল্প জল দিয়ে দিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.50.42 PM (2).jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.50.41 PM.jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.50.39 PM.jpeg


দ্বাদশ ধাপ


•এরপর ভালো করে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে ভেজে রাখা ছানা গুলোকে ঢেলে দিলাম ।

WhatsApp Image 2023-05-07 at 11.50.39 PM (1).jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.50.38 PM.jpeg


ত্রয়োদশ ধাপ



•এরপর এক চামচ গরম মশলা, ও এক চামচ চিনি ,তার সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম।

WhatsApp Image 2023-05-07 at 11.50.37 PM.jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.50.37 PM (1).jpeg

চতুর্দশ ধাপ


•এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম একটি পাত্র দিয়ে।
WhatsApp Image 2023-05-07 at 11.56.18 PM.jpeg

WhatsApp Image 2023-05-07 at 11.50.38 PM (1).jpeg


পঞ্চদশ ধাপ


•ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল ছানার কোপ্তা কারি ।
WhatsApp Image 2023-05-07 at 11.56.17 PM.jpeg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Sort:  
 3 years ago 

দিদি ছানার কোপ্তা আমি কখনও খাইনি। তবে আপনার মায়ের হাতের বানানো নিরামিষ ছানার কোপ্তা দেখে তো আমার বেশ খেতে মনে চাইছে। আবার রান্নার প্রতিটি ধাপ দেখে তো অনেক লোভও হচ্ছে। দেখেই মনে হচেছ যে আপনার মায়ের হাতে বানানো ছানার কোপ্তা নিরামিষ বেশ স্বাদের হয়েছে।

 3 years ago 

আপু আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি অনেকগুলো উপকরণের সমন্বয়ে ছানার কোপ্তা কারি রেসিপি তৈরি করেছেন।ছানার কোপ্তা কারি রেসিপি তৈরি করার ক্ষেত্রে সপ্তম ধাপটি এবং ১৩ তম ধাপটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই ছানার কোপ্তা খেতে খুবই মজাদার ছিল।

 3 years ago 

এতদিনে জানতাম ছানা দিয়ে শুধু মিষ্টি জাতীয় রেসিপি তৈরি করা যায় তবে আজকে প্রথম জানলাম যে ছানা দিয়ে ঝাল রেসিপি ও তৈরি করা যায়। আবার ছানার কোপ্তাকারী রেসিপির নাম ও প্রথম শুনলাম। দেখতে তো অনেক লোভনীয় লাগছে তবে খেতেও আমার মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। লোভনীয় আর ভিন্ন ধরনের একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

ছানার কোপ্তা কারি রেসিপি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। এই রেসিপির নাম অনেকটাই ভালো লেগেছে। আর রেসিপির পরিবেশনে অসাধারণ হয়েছে। দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ছানা দিয়ে এরকম ভাবে রেসিপি প্রস্তুত করা যায় প্রথমবারের মতো আপনার কাছ থেকে ধারণা পেলাম।।
তবে রেসিপির প্রস্তুত প্রণালী দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়।।
নিরামিষ জাতীয় খাবার আমারও খুব ফেভারেট মাঝে মাঝে খাওয়া হয় তবে এরকম রেসিপি প্রথমবারের মতো দেখে খুব লোভ হচ্ছে সময় করে একদিন বাসায় প্রস্তুত করে খেতে হবে।।।

 3 years ago 

ছানার কোপ্তা কারি রেসিপি দেখেই তো মনে চাচ্ছে ।খেতে অনেক সুস্বাদু হবে যেমনটা আপনি বর্ণনা করলেন দিদি। অনেক সুস্বাদু হয়েছিল এখন তো আমার খেতে ইচ্ছে করছে। অনেক ভালো লেগেছে কখনো এ ধরনের রেসিপি খাওয়া হয়নি ভালো লাগলো।

 3 years ago 

মেয়েরা সব সময় মায়ের কাছ থেকেই রান্না শেখে। আর মায়ের তৈরি করা সব রেসিপি খেতে ভালো লাগে। যদিও ছানার কোপ্তা কারি কখনো খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অবশ্যই একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখতে হবে দিদি।

 3 years ago 

ছানার কোপ্তা কারি কখনো খাওয়া হয়নি দিদি আমার।তবে আপনার রেসিপি দেখে বেশ মজার মনে হচ্ছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই প্রথম জানতে পারলাম ছানা দিয়ে এভাবে রেসিপি তৈরি করা যায়। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। এভাবে কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি মাছের কোপ্তা কাঁচাকলার কোপ্তা খেয়েছি কিন্তু ছানার তৈরি করা যায় জানা ছিল না। আমি অবশ্যই একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ দিদি এমন ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অও,অসাধারণ একটি নিরামিষ রেসিপি তৈরি করেছেন তো।ছানার কোপ্তা ভেঁজে খেতেও ভালো লাগে।মাঝে মাঝেই নিরামিষ রেসিপি ও আমিষ রেসিপিকে হার মানিয়ে দেয়।আর মায়ের হাতের রান্না হলে তো কথাই নেই।খুবই সুন্দর করে আপনার মা রান্না করেছেন এটি,ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37