রেসিপি পোস্ট : বয়লার মুরগির মাংস রান্নার রেসিপি।
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ। আমি @sraboniaktar বাংলাদেশ থেকে, আমি একজন বাংলাদেশের সুনাগরিক। বাংলা ভাষায় আমি এই কমিউনিটিতে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আজ আমি বয়লার মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
রেসিপি তৈরির উপাদান
- বয়লার মুরগির মাংস
- শুকনা মরিচের গুঁড়া
- হলুদের গুঁড়া
- পেঁয়াজ , রসুন
- লবণ
- যাবতীয় মসলা
ধাপ নং-১
- মুরগির মাংসগুলো আমি একটি বাটিতে রেখেছি। আপনাদের মাঝে শেয়ার করার জন্য পর্যায়ক্রমে ধাপ অনুসারে।
ধাপ নং-২
- এবার আমি যাবতীয় মসলা পাতি গুলো পাটায় পিষে নিয়েছি। পল্টি মুরগির মাংস মোটামুটি ভালই লাগে একটু ভেজে ভেজে রান্না করলে। আশা করি আমার পোস্টে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধাপ নং-৩
- এবার আমি কড়াইয়ের মধ্যে সোয়াবিন তৈল ঢেলে দিয়েছে। এই দৃশ্যটার একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। বয়লার মুরগির মাংস খেতে আমার ভালো লাগে বিশেষ করে আলু দিয়ে রান্না করে। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কমেন্টে জানাবেন কেমন লেগেছে।
ধাপ নং-৪
- কড়াই এর উপরে মুরগির মাংস এবং যাবতীয় মসলা ঢেলে দিয়েছে। এবার আমি যেটা করবো পরবর্তী ধাপে বুঝিয়ে দেওয়া হবে আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত। আমার পোস্টটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি কোন ভুল থাকে ধরিয়ে দেবেন তাহলে আমার জন্য উপকার হবে ,কারন আমি আপনাদের মাঝে নতুন ইউজার হিসেবে যুক্ত হয়েছি আমার বাংলা ব্লগে।
ধাপ নং-৫
খুন্তি দিয়ে বয়লার মুরগির মাংসগুলো আমি মিক্সড করে দেবো। দেওয়ার পরে এবার অনেকক্ষণ কড়াইয়ের উপরে ভেজে নেওয়া হবে বয়লার মুরগির মাংস গুলো। বয়লার মুরগির মাংস সুন্দর করে ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে।
ধাপ নং-৬
- ভাজা সম্পূর্ণ হওয়ার শেষে এবার আমি ভুনা করার উদ্দেশ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি।
ধাপ নং-৭
- রান্নার কালার টি দেখে বোঝা যাচ্ছে অনেক চমৎকার হয়েছে বয়লার মুরগির মাংস রান্নার রেসিপিটা। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে।
ধাপ নং-৮
- এই ছিল আজ আমার রেসিপি পোস্ট বয়লার মুরগির মাংস ভুনা রেসিপি। আশা করি ভালো লাগবে আপনারা আমার সাথেই আছেন আশা করি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে বুঝিয়ে দেবেন ধন্যবাদ।
এরকম লোভনীয় ভাবে রেসিপি তৈরি করলে কি আর খাওয়ার লোভ সামলানো যায় আপু।ব্রয়লার মুরগির মাংসের দারুন একটি রেসিপি তৈরি করেছেন কিন্তু।রেসিপির ফটো দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে।আপনার জন্যে শুভ কামনা রইলো।আশা করছি আগামীতে আপনি আরো দারুন দারুণ রেসিপি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করবেন।
আপনার রেসিপির কালারটি দেখেই বোঝা যাচ্ছে। অনেক লোভনীয় ছিল প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আমাদের দেশে খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটা রেসিপি হলো ব্রয়লার মুরগির ঝোল রেসিপি রুটি দিয়ে খেতে এটা বেশি ভাল লাগে।অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি টা গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
এটা ঠিকই বলেছেন ব্রয়লার মুরগির মাংস একটু ভেজে রান্না করলে সেটা খেতে একটু বেশি মজা লাগে । তবে আপনার মাংস আমার কাছে মনে হচ্ছে অনেক মজা হয়েছে কালারটা অনেক চমৎকার এসেছে । আপনি প্রত্যেকটা মসলা পাঠায় বেটে সেটা ব্যবহার করেছেন এ ধরনের মসলা দিয়ে রান্না করলে সেটা খেতে বেশি মজা লাগে ।
বেশ চমৎকার রেসিপি তৈরি করেছেন দেখছি। এমনিতেই বয়লার মুরগির মাংস সবাই পছন্দ করে। আমার তো অনেক ভালো লাগে এই মুরগির মাংস। রেসিপিটা বেশ দারুন হয়েছে। নতুন ব্লগার হিসেবে রেসিপি শেয়ার করেছেন দেখে খুশি হলাম। আশা করব এভাবে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হবেন এবং আরো সুন্দরভাবে পোস্ট সাজাবেন।
বর্তমানে ব্রয়লার মুরগির মাংস খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রয়লার মুরগির মাংস খেতে অনেকেই ভালোবাসে।আপনি চমৎকার সুন্দর করে ব্রয়লার মুরগির রান্না করেছেন। ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি অনেক সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু ব্রয়লার মুরগির মাংস রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।