আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি🐟||[১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে অনেক পছন্দ করি। বিশেষ করে মাছের রেসিপি তৈরি করতে ও খেতে আমার বেশি ভালো লাগে। তাই আজ আমি আলু ও সজনে ডাঁটা দিয়ে মাছের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আজ আমি আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি।

আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি:

IMG_20220406_091312.jpgCemera: Oppo-A12.


আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আলু ও সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে অনেক মজার হয়। তাই আমি আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছের মজার একটি রেসিপি তৈরি করেছি। সজনে ডাঁটা আমার খুবই প্রিয় একটি সবজি। বর্তমানে সজনে ডাঁটা বাজারে পাওয়া যায়। তাই আমিও সজনে ডাঁটা দিয়ে মজার রেসিপি তৈরি করে ফেললাম। আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি সকলের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
ব্রিগেড মাছ৫ পিস
সজনে ডাঁটা২০০ গ্রাম
আলু২ পিস
টমেটো১ পিস
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া২ চামচ
লবণপরিমাণমতো
জিরা বাটা১/২ চামচ
রসুন বাটা১/২ চামচ
১০পেঁয়াজ কুচি১/২ কাপ
১১সয়াবিন তেল৪ চামচ

IMG20220405171342.jpgCemera: Oppo-A12.

IMG20220405171031.jpgCemera: Oppo-A12.

IMG20220405171426.jpgCemera: Oppo-A12.


আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20220405172526.jpgCemera: Oppo-A12.


আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আলু, সজনে ডাঁটা ও টমেটো খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি।

ধাপ-২

IMG20220405172918.jpgCemera: Oppo-A12.

IMG20220405172952.jpgCemera: Oppo-A12.


এবার আমার তৈরি করা এই মাছের রেসিপি খেতে মজাদার করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করেছি। এজন্য প্রথমে মাছের মধ্যে লবণ, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়েছি। এরপর ভালোভাবে মাছের সাথে মিক্স করেছি।

ধাপ-৩

IMG20220405173020.jpgCemera: Oppo-A12.

IMG20220405173211.jpgCemera: Oppo-A12.


এবার একটি পরিষ্কার মাছ ভাজার কড়াই চুলার উপর দিয়েছি। এরপর কড়াই গরম হলে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়েছি ভাজার জন্য।

ধাপ-৪

IMG20220405173726.jpgCemera: Oppo-A12.

IMG20220405173928.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ সময় মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে একটি পরিষ্কার প্লেটের মধ্যে মাছ ভাজা তুলে নিয়েছি।

ধাপ-৫

IMG20220405174219.jpgCemera: Oppo-A12.

IMG20220405174257.jpgCemera: Oppo-A12.


এবার আলু ও সজনে ডাঁটা দিয়ে এই মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি।

ধাপ-৬

IMG20220405174417.jpgCemera: Oppo-A12.

IMG20220405174511.jpgCemera: Oppo-A12.


কিছুক্ষণ পরে পেঁয়াজ ভাজা হলে ও হালকা বাদামি রং হলে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন বাটা ও জিরা বাটা দিয়েছি।

ধাপ-৭

IMG20220405174622.jpgCemera: Oppo-A12.

IMG20220405174653.jpgCemera: Oppo-A12.


এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিক্স করেছি। যাতে করে সবগুলো মসলা ভালোভাবে তেলের সাথে ভাজা হয়। মসলাগুলো যখন তেলের সাথে ভালোভাবে ভাজা হয়েছে তখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়েছি মসলা ভুনা করার জন্য।

ধাপ-৮

IMG20220405174958.jpgCemera: Oppo-A12.

IMG20220405175106.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন মসলাগুলো খুব ভালোভাবে ভুনা হয়েছে তখন কেটে রাখা আলু, সজনে ডাঁটা ও টমেটো ভুনা মসলার মধ্যে দিয়েছি।

ধাপ-৯

IMG20220405175140.jpgCemera: Oppo-A12.

IMG20220405175212.jpgCemera: Oppo-A12.


এবার আলু, টমেটো ও সজনে ডাঁটা ভুনা মসলার সাথে খুব ভালোভাবে মিক্স করার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে ভুনা হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

ধাপ-১০

IMG20220405175450.jpgCemera: Oppo-A12.

IMG20220405175522.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন আলু ও টমেটো ভালোভাবে মসলার সাথে ভুনা হয়েছে তখন আমি সেদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। এরপর আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

ধাপ-১১

IMG20220405175824.jpgCemera: Oppo-A12.

IMG20220405175852.jpgCemera: Oppo-A12.

IMG20220405175933.jpgCemera: Oppo-A12.


এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ভুনা হয়েছে তখন ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়েছি।

শেষ ধাপ:

IMG_20220406_090948.jpgCemera: Oppo-A12.


এভাবে আরো কিছুক্ষন রান্না করার পর যখন আমার তৈরি করা এই মজার রেসিপি হয়ে এসেছে এবং দেখতে সুন্দর কালার এসেছে তখন আমি আমার তৈরি করা রেসিপি চুলার উপর থেকে নামিয়ে রেখেছি। এভাবেই আমি মজার রেসিপি তৈরি করে নিয়েছি।

পরিবেশন:

IMG_20220406_091100.jpgCemera: Oppo-A12.


আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর ফটোগ্রাফি করেছি। আমার তৈরি করা এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। যারা আলু ও সজনে ডাঁটা খেতে পছন্দ করেন তাঁরা এই মজার রেসিপি তৈরি করে খেতে পারেন। আশা করি আমার এই রেসিপি সকলের ভালো লাগবে।

আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার রেসিপি তৈরির প্রসেস অনুযায়ী এই মজার রেসিপি তৈরি করতে পারেন। আশা করছি আমার তৈরী করা এই রেসিপি সকলের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 4 years ago 

আলু এবং সজনে ডাটা দিয়ে খুব লভনীয় ব্রিগেড মাছের রেসিপি করেছেন খুবই লোভনীয় লাগছে দেখতে সব মিলিয়ে দারুন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে শুভ কামনা রইলো।

 4 years ago 

আমার এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।💝

 4 years ago 

খুনই মজার রেসিপি তৈরি করেছেন। সজনে আমার অনেক পছন্দের সবজি। আমার কাছে সজনের তরকারি অনেক ভালো লাগে। আপনার রেসিপির লাস্ট ছবিটা অনেক বেশি আকরের্ষনীয় ছিলো। ধন্যবাদ ভাই

 4 years ago 

আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রেসিপি টা খুবই লোভনীয় দেখাচ্ছে। আমি আগে কখনো রেসিপিটি খাইনি। সজিনাডাঁটা খেতে কেমন তাও জানিনা। কিন্তু আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খুবই মজাদার একটি রেসিপি এবং সুস্বাদু ও। আমি অবশ্য এটি একদিন বাসায় ট্রাই করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলো ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

জ্বি আপু আমার এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 🥀🥀🥀

 4 years ago 

ব্রিগেড মাছ দিয়ে এখনো সাজনা আলুর রেসিপি খাুয়া হয় নি।তবে আমার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে।কালার এবং প্রস্তুতি প্রনালী দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

জ্বি আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

সজনে ডাটা আমার খুব পছন্দের একটা সবজি। আর আপনি সেই সবজি দিয়ে ব্রিগেট মাছের রেসিপি করেছেন। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটি আমার কাছে কি পরিমান ভালো লাগবে। তাছাড়া আপনি খুব চমৎকার করে আলু সজনে ডাটা দিয়ে মাছের রেসিপি টি করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

জ্বি ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❣️❣️❣️

 4 years ago 

ওয়াও আপনি ব্রিগেড মাছের অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

জ্বি ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।

 4 years ago 

সজনে পাতার ভর্তা আমি অনেক খেয়েছি কিন্তু সজনে ডাটা আমি কখনো খাইনি। তবে দেখে মনে হচ্ছে এই ডাটা খেতে খারাপ না। আপনার রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শুভকামনা রইলো ভাইয়া

 4 years ago 

সজনে ডাঁটা দিয়ে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন আপু। আশা করছি বারবার খেতে ইচ্ছে করবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।🌷🌷🌷

 4 years ago 

আলু আর সজনে ডাঁটা দিয়ে খুবই চমৎকার করে ব্রিগেট মাছ রান্না করেছেন দেখতে লোভনীয় লাগছে মনে হচ্ছে খাবারটি খুবই মজাদার হয়েছে যদিও আমি ব্রিগেড মাছ কখনো খাইনি না চিনি না। তবে আপনার রান্নাটা কিন্তু খুবই চমৎকার হয়েছে বিশেষ করে সজনে ডাঁটা দিয়ে রান্না করেছেন মনে হয় খেতে ভালই হয়েছে।

 4 years ago 

জ্বি আপু আমার এই রেসিপি খেতে অনেক ভালো হয়েছিল। সজনে ডাঁটা দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।🥀🥀🥀

 4 years ago 

বাহ্! আপনি খুব সুন্দর করে আলু ও সজনে ডাঁটা দিয়ে ব্রিগেড মাছ রান্নার রেসিপি🐟||রেসিপি কি সত্যিই অনেক সুন্দর হয়েছে এবং সাধারণভাবে আপনি প্রতিটি ধাপ তুলে ধরেছেন চমৎকারী পরিস্থিতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ♥♥

 4 years ago 

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।🌹🌹

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36