রেসিপি-লাল শাকের পাকোড়া||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝেই নিজে নিজে তৈরি করার চেষ্টা করি। অল্প উপকরণ দিয়েই আমি লাল শাকের পাকোড়া তৈরি করেছিলাম। তো বন্ধুরা চলুন আমার আজকের রেসিপি দেখে নেয়া যাক।

লাল শাকের পাকোড়া:

IMG_20250713_105943.jpgCemera: Oppo-A12.


কালকে যখন বাজার থেকে লাল শাক কিনেছিলাম তখন মনে মনে ভেবে নিয়েছিলাম লাল শাকের পাকোড়া করব। অনেকদিন থেকে খাওয়া হয় না। গরম ভাত কিংবা এমনিতেই লাল শাকের পাকোড়া খেতে ভালো লাগে। হালকা তেলে পাকোড়া বানালে খেতে যেমন ভালো লাগে তেমনি অনেক স্বাস্থ্যকর হয়। যদিও ভাজাপোড়া খাবার মাঝে মাঝে খাওয়া হয়। তবে চেষ্টা করি কম তেল দিয়ে মজার খাবার তৈরি করার। লাল শাকের পাকোড়া খেতে যেমন সুস্বাদু হয়েছিল তেমনি একদম মচমচে ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আপনারাও চাইলে সহজ পদ্ধতিতে এই খাবারটি তৈরি করতে পারবেন। পদ্ধতি নিচে তুলে ধরলাম।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
লাল শাকপরিমাণমতো
চালের গুঁড়াপরিমাণমতো
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচ১ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG_20250713_110026.jpgCemera: Oppo-A12.
IMG20250713093757.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20250713093815.jpgCemera: Oppo-A12.
IMG20250713093836.jpgCemera: Oppo-A12.


লাল শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রস্তুত করে নিয়েছি। এরপর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, হলুদ এবং চালের গুঁড়া গুলো একসাথে করে নিয়েছি।

ধাপ-২

IMG20250713093910.jpgCemera: Oppo-A12.


এবার পানি দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স করেছি। আর লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

ধাপ-৩

IMG20250713093919.jpgCemera: Oppo-A12.
IMG20250713093924.jpgCemera: Oppo-A12.


সব উপকরণগুলো মিক্স করা হওয়ার পর লাল শাকগুলো ভালোভাবে চিপে পানি বের করে এর মধ্যে দিয়েছি।

ধাপ-৪

IMG20250713094002.jpgCemera: Oppo-A12.
IMG20250713094110.jpgCemera: Oppo-A12.


লাল শাকগুলো অন্যান্য উপকরণের সাথে মিক্স করেছি। এরপর ছোট ছোট করে ভাগ করে নিয়েছি।

ধাপ-৫

IMG20250713094307.jpgCemera: Oppo-A12.


এবার তেল গরম করেছি আর গরম তেলে পাকড়াগুলো ভাজার জন্য দিয়েছি।গরম গরম পাকোড়া খেতে মচমচে করার জন্য ধীরে ধীরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

পরিবেশন:

IMG_20250713_105913.jpgCemera: Oppo-A12.


লাল শাকের পাকোড়া খেতে চমৎকার হয়েছিল। আমার তৈরি করা এই ধরনের পাকোড়া গুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আমিও ভীষণ পছন্দ করি খেতে। তাই যখন কোন শাক পাতা বাসায় আনা হয় তখন দুই চারটি পাকোড়া করে খাওয়া হয়। আর মাঝে মাঝেই এরকম ভাবে মজার খাবার তৈরি করতেও ভীষণ ভালো লাগে। আমার তৈরি করা এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

1752389314503.png

 last year 

ওয়াও ভাইয়া আপনি দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।লাল শাকের পাকোড়া এখনো আমি খাইনি।তবে আপনার রেসিপি দেখে অনেক লোভ লেগে গেলো।আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

লাল শাকের পাকোড়া একদিন খেয়ে দেখবেন আপু। আশা করছি আপনার ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

লাল শাক দিয়ে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায় তা আমার জানাই ছিল না। ইউনিক একটি রেসিপি আপনার কাছ থেকে দেখলাম। বিকেলবেলা যেকোনো ধরনের পাকড়ো খেতে ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। এভাবে একদিন ট্রাই করে দেখব।

 last year 

লাল শাক দিয়েও এই মজার খাবার তৈরি করা যায় আপু। আপনিও বাসায় ট্রাই করবেন একদিন।

 last year 

পাকোড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি লাল শাকের মজার পাকোড়া রেসিপি করেছেন। তবে এই ধরনের পাকোড়া গুলো সবাই খেতে অনেক পছন্দ করে। আর নিজে বানিয়ে খাইলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। মজার লাল শাকের পাকোড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

পাকোড়া খেতে সত্যি অনেক ভালো লাগে। তাই নতুন কিছু করার চেষ্টা করেছি। আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.165261274557893 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

আপু আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লাগলো। মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি করা এই অনেক মজা করে খেয়েছিলেন।

 last year 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এখানে এই লাল শাকের পকোড়া রেসিপি তৈরি করার আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুবই সুস্বাদু দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি এই সুস্বাদু পকোড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটি যেরকম খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এর ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে এটি অনেক বেশি সুস্বাদু হবে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39