রেসিপি-শুঁটকি ভুনা রেসিপি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে।বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে অনেক ভালো লাগে। তবে রান্না বান্না খুব একটা পারিনা। মাঝে মাঝে টুকটাক রান্না করার চেষ্টা করি। আজকে আমি শুঁটকি ভুনা রেসিপি সবার মাঝে তুলে ধরব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেওয়া যাক।
শুঁটকি ভুনা রেসিপি:
ঝাল ঝাল শুঁটকি ভুনা খেতে খুবই ভালো লাগে। শুঁটকি মাছ ছোট ছোট করে পিস করে এরপর যখন ঝাল ঝাল ভুনা করা হয় তখন অনেক বেশি ভালো লাগে। গরম পানিতে শুঁটকি মাছ ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরেই এই ভুনাটা করা হয়েছিল। আর একটু ঝাল ঝাল ভুনা হয়েছিল খেতেও ভালো লেগেছিল। গরম ভাতের সাথে এই শুঁটকি মাছ খেতে খুবই ভালো লাগে। আর এই শুঁটকি ভুনা অসাধারণ হয়েছিল। চমৎকার এই রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করব।
প্রয়োজনীয় উপকরণ:
| ক্রমিক নং | নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | শুঁটকি মাছ | ১০০ গ্রাম |
| ২ | সয়াবিন তেল | ৩ চামচ |
| ৩ | হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| ৪ | মরিচের গুঁড়া | ১ চামচ |
| ৫ | লবণ | পরিমাণমতো |
| ৬ | জিরা গুঁড়া | ১/২ চামচ |
| ৭ | রসুন | ১/২ চামচ |
| ৮ | পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
↘️ধাপসমূহ:↙️
ধাপ-১
শুঁটকি মাছের মজার খাবার তৈরির জন্য প্রথম ধাপে কড়াই চুলার উপর দিয়েছি। আর কড়াই ও তেল গরম করেছি। এরপর পেয়াজ দিয়েছি।
ধাপ-২
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
পেঁয়াজের সাথে কিছু রসুন কুচি দিয়েছি। আর নাড়াচাড়া করে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি।
ধাপ-৩
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার শুঁটকি মাছ গুলো তেলের মধ্যে দিয়েছি আর ভেজে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৪
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
শুঁটকি ভাজা হয়ে গেলে এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,লবণ,জিরা গুঁড়া সবকিছুই দিয়েছি।
ধাপ-৫
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ রান্না করার পরেই মজার খাবার তৈরি হয়েছে।
পরিবেশন:
চমৎকার এই খাবার তৈরি করতে যেমন ভালো লেগেছে তেমনি খেতেও ভালো লেগেছে। আর সবার মাঝে এই রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরতে পেরে অনেক ভালো লাগলো। যারা শুঁটকি মাছ ভুনা খেতে পছন্দ করেন তারা রান্না করতে পারবেন। আর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে এবং এই টেস্ট এখনো মনে রয়ে গেছে। শুঁটকি ভুনা অসাধারণ হয়েছিল খেতে।
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1977290230458990657?t=EIHedpdCB1-oUdpIoc9xgQ&s=19
শুটকি মাছ যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আপনার তৈরি করার রেসিপিটা দেখে এখন ই খেতে ইচ্ছে করছে। কালার বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু শুঁটকি মাছ যেভাবেই রান্না করা হোক না কেনো খেতে খুবই ভালো লাগে।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
সাত আটটা আপনি যে রেসিপিটি শেয়ার করেছেন সেটা দেখেই আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে কারণ আপনার রেসিপিটি দেখতে অত্যন্ত লোভনীয় দেখাচ্ছে। প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন সময় করে যে কোন সময় শুটকিটের এরকম ভুনা রেসিপি তৈরি করার চেষ্টা করব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের রেসিপিটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। একা একা এতো মজাদার একটা খাবার খেয়ে নিলেন।
শুটকি মাছ ভুনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি মজার শুটকি মাছের ভুনা রেসিপি করেছেন। আর এ ধরনের রেসিপিগুলোর মধ্যে একটু ঝাল হলে খেতে অন্যরকম মজা লাগে। মজার শুটকি ভুনা রেসিপি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।
https://x.com/shopon700/status/1977697342418481286?t=fBQOLpe6xF-8VYNN6PY4og&s=19
https://x.com/shopon700/status/1977698000383156644?t=VAnoRXZffKnJo-l0G97TAA&s=19
একেবারে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে যেরকম সুস্বাদু মনে হচ্ছে৷ তার পাশাপাশি এখানে শুটকি ভুনা রেসিপি শেয়ার করেছেন তা তো একেবারে নিঃসন্দেহে অনেক বেশি সুস্বাদু হবে ৷