চিকেন পাকোড়া রেসিপি তৈরি🍗|| [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। তাই আজ আমি আমার খুবই প্রিয় একটি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যদিও আমি আজ প্রথমবারের মতো এই রেসিপি তৈরি করেছি। তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। তাই আমি মজাদার চিকেন পাকোড়া রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার তৈরি করা চিকেন পাকোড়া রেসিপি সকলের কাছে ভালো লাগবে।
চিকেন পাকোড়া রেসিপি তৈরি:
চিকেন পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আমরা হয়তো অনেক সময় বাজার থেকে চিকেন পাকোড়া কিনে খাই। কিন্তু
বর্তমান সময়ে চারদিকে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। তাই আমরা যদি আমাদের পছন্দের রেসিপিগুলো বাসায় তৈরি করার চেষ্টা করি তাহলে খেতে যেমন ভালো লাগবে তেমনি অনেক স্বাস্থ্যকর হবে। তাই আমি চেষ্টা করেছি আমার পছন্দের চিকেন পাকোড়া রেসিপি তৈরি করার জন্য। আশা করছি আমার তৈরি করা মজার এই রেসিপি সকলের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
| ক্রমিক নং | নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | চিকেন | ২৫০ গ্রাম |
| ২ | বেসন | ১০০ গ্রাম |
| ৩ | হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| ৪ | মরিচের গুঁড়া | ১ চামচ |
| ৫ | ধনিয়া পাতা | পরিমাণমতো |
| ৬ | লবণ | পরিমাণমতো |
| ৭ | গরম মসলা বাটা | ১ চামচ |
| ৮ | রসুন বাটা | ১ চামচ |
| ৯ | আদা বাটা | ১/২ চামচ |
| ১০ | পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
| ১১ | সয়াবিন তেল | ৬ চামচ |
↘️ধাপসমূহ:↙️
🍗ধাপ-১🍗
চিকেন পাকোড়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি।
🍗ধাপ-২🍗
এবার আমি এই চিকেনগুলো তেলে ভাজার জন্য প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও গরম মসলা বাটা দিয়েছি। এরপর লবণ দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ চিকেনের ছোট ছোট পিসগুলোর সাথে ভালোভাবে মিক্স করার জন্য হাত দিয়ে ভালোভাবে মিক্স করার চেষ্টা করেছি।
🍗ধাপ-৩🍗
চিকেন পাকোড়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে যেহেতু চিকেন গুলো ভালোভাবে ভেজে নিতে হবে তাই আমি একটি পরিষ্কার কড়াই চুলার উপর দিয়েছি। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি।
🍗ধাপ-৪🍗
তেল গরম করার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করেছি। এবার তেল গরম হওয়ার পর মসলায় মাখানো চিকেনগুলো তেলের মধ্যে দিয়েছি।
🍗ধাপ-৫🍗
চিকেনের ছোট ছোট পিসগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজার জন্য ও সেদ্ধ করার জন্য একটু পরপর নাড়াচাড়া করেছি।
🍗ধাপ-৬🍗
এভাবে আরো কিছুক্ষন তেলের মধ্যে চিকেন পিসগুলো ভাজার জন্য চামচ দিয়ে হালকা করে নাড়াচাড়া করেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যাতে করে চিকেন পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়।
🍗ধাপ-৭🍗
এবার তেলে ভাজা চিকেন পিসগুলো খুব সাবধানে একটি পরিষ্কার প্লেটের মধ্যে তুলে নিয়েছি।
🍗ধাপ-৮🍗
এবার আমি একটি পরিষ্কার বাটির মধ্যে পরিমাণ অনুযায়ী পানি নিয়েছি। এরপর পানির মধ্যে বেসন দিয়েছি। একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মসলা বাটা ও রসুন বাটা দিয়েছি।
🍗ধাপ-৯🍗
এবার পরিমাণ অনুযায়ী ধনিয়াপাতা দিয়েছি। এরপর পেঁয়াজকুচি দিয়েছি। চিকেন পাকোড়া রেসিপি তৈরি করতে ধনিয়াপাতা ও পেঁয়াজ কুচি দিলে খেতে বেশি ভালো লাগে।
🍗ধাপ-১০🍗
এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানি ও বেসনের সাথে মিক্স করার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। এভাবে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্স করেছি।
🍗ধাপ-১১🍗
চিকেন ভাজা ও বেসন দিয়ে অন্যান্য উপকরণ প্রস্তুত করে নেওয়ার পর এবার একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর তেল দিয়েছি। কিছুক্ষণ সময় তেল গরম করার জন্য অপেক্ষা করেছি। এরপর আমি ভেজে রাখা চিকেন পিসগুলো বেসনের মধ্যে দিয়েছি।
🍗ধাপ-১২🍗
এরপর তেল যখন গরম হয়েছে তখন আমি খুব সুন্দর করে চিকেন পাকোড়া রেসিপি তৈরি করার জন্য বেসনে মাখা চিকেন পিসগুলো তেলের মধ্যে দিয়েছি।
🍗ধাপ-১৩🍗
চিকেন পাকোড়া খেতে মজাদার করার জন্য এক পাশের অংশ ভাজা হয়ে গেলে অন্য পাশের অংশ ভাজার জন্য দিয়েছি।
🍗ধাপ-১৪🍗
এভাবে গরম গরম চিকেন পাকোড়া রেসিপি তৈরি হলে আমি ঝটপট একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি।
🍗শেষ ধাপ:🍗
এভাবে ধীরে ধীরে আমি আরো কিছু চিকেন পাকোড়া তৈরি করে নিয়েছি।
🍗পরিবেশন:🍗
গরম গরম চিকেন পাকোড়া রেসিপি তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ও হালকা ভাবে টমেটো সস দিয়েছি। এরপর আমার তৈরি করা এই মজার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমি সুন্দর করে ফটোগ্রাফি করেছি।
আমার তৈরি করা চিকেন পাকোড়া রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী মজাদার চিকেন পাকোড়া রেসিপি তৈরি করে খেতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
চিকেন পাকোড়া বরাবরই আমার খুব ফেভারিট মাঝেমধ্যেই প্রস্তুত করে খাওয়া হয় আপনার প্রস্তুতকৃত রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল ইচ্ছে করছে তুলে খেতে শুরু করে।।
ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। ❣️❣️
আপনার চিকেন পাকোড়া বেশ লোভনীয় দেখাচ্ছে 😋
আমার মুরগির মাংস এমনিতেই খুব প্রিয়।
আর এভাবে পাকোড়া করলে তো কথাই নেই 😋
খুব ভালো উপস্থাপনা ছিল।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।💓💓💓
ওয়াও অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। দেখতে অনেক লোভনীয় লাগতাছে মনে হয় খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এবং প্রত্যেকটি স্টেপ আপনি ধাপে ধাপে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য
হ্যাঁ ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। 💗💗💗
ওয়াও খুব সুন্দর চিকেন পকোড়া রেসিপি তৈরি করেছেন। এই ধরনের খাবার দেখলে না খেয়ে কি থাকা যায় ।আমার কাছে অনেক ভালো লাগলো আপনার চিকেন পকোড়া রেসিপি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার চিকেন রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।💝
আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন। চিকেন পাকরা খেতে আমার খুব ভালো লাগে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য
জ্বি ভাইয়া চিকেন পাকোড়া খেতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। 🌹
চিকেন পাকোড়া রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। খেতে খুব ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন এবং সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমিও তৈরি করা শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
আমার তৈরি এই রেসিপি দেখে আপনি শিখতে পেরেছেন এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। 💞💞
চিকেন পাকোড়া তৈরির খুবই সুন্দর একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই রেসিপিটি দেখার পর লোভ সামলানো যাচ্ছে না। রেসিপিটি তৈরীর পদ্ধতি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রশংসনীয় এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।💝💗💝
আপনার তৈরি করা চিকেন পাকোড়া তৈরি করার রেসিপি দেখে লোভনীয় মনে রেখেছে । আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
শুধু লোভনীয় নয় ভাইয়া খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💓
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন। চারপাশে যে অবস্থা সেই হিসেবে বাসায় তৈরি করে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আপনার চিকেন পাকোড়া দেখেই কিন্তু অনেক লোভনীয় লোভনীয় লাগছে। অসম্ভব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রিয় ভাই।
সহমত পোষণ এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। 💝💝💝