🥕 শীতের সবজি দিয়ে কাটলেট 🥕 | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? ?
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
আমি @shimulakter, "আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি।আমি আশাকরি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।
শীতের সবজি দিয়ে কাটলেটঃ
শীতকালে অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়। সব রকমের সবজি ই এই শীতে খেতে ভালো লাগে।আমাদের বড়দের কাছে খুব ভালো লাগলেও বাচ্চারা কিন্তু সবজি খুব কমই পছন্দ করে।তাই আমি সবজি বাচ্চাকে খাওয়াতে প্রায় সময় সবজি নামক যে সব্জির আকৃতি তার সম্পূর্ণই ভেনিস করে ফেলি,অর্থাৎ বুঝতেই দেই না এটা কোন সব্জির আইটেম। রেসিপির লুক পুরোটাই চেঞ্জ করে উপস্থাপন করি। তাতে এক পিস খেয়ে আবার আর এক পিস খেয়ে নেয়।আমার আজকের ব্লগের টাইটেল দেখে বুঝে গেছেন,আমি আজ" শীতের সব্জি দিয়ে কাটলেট" নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার আজকের রেসিপিটি বড় -ছোট সকলেরই ভালো লাগবে।চলুন কথা না বাড়িয়ে রেসিপির উপকরন গুলো আগে দেখে নেই।
প্রয়োজনীয় উপকরনঃ
১। ফুলকপি
২।গাজর
৩।মুরগির বুকের মাংস
৪।ময়দা
৫।কর্ন ফ্লাওয়ার
৬।গোল মরিচ
৭।রসুন
৮। আদা
৯।লবন
১০।সামান্য হলুদ গুঁড়া
১১।তেল
১২।পেঁয়াজ
১৩।চিড়া
১৪।কাঁচা মরিচ
১৫। ধনিয়া পাতা কুচি
শীতের সবজি দিয়ে কাটলেট বানানোর ধাপ সমূহঃ
ধাপ -- ১
প্রথমে ফুলকপি ও গাজর গ্রেড করে ধুয়ে নিয়েছি।
ধাপ -- ২
এরপর ফুলকপি ও গাজর হাল্কা ভাপ দিয়ে পানি ঝড়িয়ে নিয়েছি।
ধাপ -- ৩
এরপর মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে ধুয়ে একটি প্যানে অল্প পানি দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। মুরগির মধ্যে একটি রসুনের কোয়া,এক টুকরো আদা,সামান্য গোল মরিচ,পরিমান মত লবন ও সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ -- ৪
অন্যদিকে পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিয়েছি সাথে কাঁচা মরিচ কুচি ও ভেজে নিয়েছি।
ধাপ -- ৫
এবার সিদ্ধ করা মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি।
ধাপ -- ৬
এরপর চিড়া ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।
ধাপ -- ৭
এবার ব্লেন্ড করা মুরগির সাথে ভাপ দিয়ে রাখা সবজিগুলো দিয়ে তাতে ময়দা,কর্ন ফ্লাওয়ার ,পরিমান মত লবন,ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মত মেখে নেব।
ধাপ -- ৮
এরপর এই মিশ্রণের মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো মত মেখে নিয়ে কাটলেটের আকার করে সবগুলো বানিয়ে নেব।
ধাপ -- ৯
এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে গরম হলে সামান্য তেল দিয়ে কাটলেটগুলো আস্তে আস্তে ভেজে তুলবো।এরপর টমেটো সস দিয়ে পরিবেশন করলেই হয়।
পরিবেশন
| পোস্ট | বিবরন |
|---|---|
| শ্রেনি | রেসিপি |
| ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা |
আজ আর নয়। আশাকরি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
শীতকালের সবজি দিয়ে আপনি খুব সুন্দর কাটলেট বানানোর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। দেখেই খেতে ইচ্ছে করছে। বিকালে বা সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়ার জন্য একদম পারফেক্ট। ধন্যবাদ আপনাকে শীতকালীন সবজি দিয়ে এই সুন্দর এবং লোভনীয় কাটলেট বানানোর রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
সন্ধ্যায় খাওয়ার জন্য খুবই অসাধারণ একটি রেসিপি এটা। দেখে এখনি খেতে ইচ্ছে করতেছে। দেখে মনে হচ্ছে খুবই মচমচে হয়েছে। কথাটি আপনি একদম ঠিক বলেছেন বড়দের কাছে ভালো লাগলেও ছোটদের কাছে কিন্তু খুব কমই ভালো লাগে।
হে ভাইয়া দারুন হয়েছে খেতে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমার ছেলে খুব পছন্দ করেছে। ও জানে এসব চিকেন দিয়েই হয়। স্কুলে টিফিনও নেয় এখন কাটলেট।
শীতের সবজি দিয়ে কাটলেট আগে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখেই জিভে জল চলে এসেছে। এত ইউনিক একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি আমি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো। আপনার জন্য শুভকামনা রইল।
হে আপু খুব মজার হয়েছিল খেতে। আমার ছেলে ভেবেছে চিকেন দিয়েই শুধু করা। স্কুলে টিফিন ও সে এখন নিয়ে যায়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
আহা 😋।
এমন কাটলেট পেলে আর কি লাগে। আমি পেলে তো কয়েকটি একাই সাবার করে দিতাম 😋
আমার বাচ্চাদের সবজি খাওয়াতে গেলে ভীষণ কসরত করতে হয়। আমরাও বিভিন্ন নাস্তা তৈরি করে খাওয়াই ওদের।
ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি ভাগ করে নেয়ার জন্য। যে উপকরণ দিয়ে তৈরি করেছেন, নিঃসন্দেহে সুস্বাদু হয়েছে খেতে।
সত্যিই খুব মজার হয়েছিল খেতে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
জি আপু ভালো বলেছেন আপনি, বাচ্চারা সবজি একদম পছন্দ করে না বললেই চলে। এভাবে বিভিন্ন পিঠা, পাকোড়া, কাটলেট বানালে খুব সহজেই বাচ্চারা খেয়ে ফেলে। যাই হোক এভাবে কখনো তৈরি করে নিয়ে একদিন দেখব।
অবশ্যই আপু খুব ভাল লাগবে খেতে। অনেক ধন্যবাদ আপনাকে।মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো।
ওয়াও আমার চোখে দেখা সেরা রেসিপি ৷ একদম নিখুঁত আর ইউনিক রেসিপি করেছেন ৷ এরকম রেসেপি আগে দেখেছি কি না সন্দেহ আছে ৷ যা দুর্দান্ত ছিল রেসিপি টি ৷
সত্যি বলতে প্রতিটি ধাপ অনেক মনোযোগ সহকারে দেখছিলাম ৷ গাজর, ফুলকপি মুরগীর মাংস একসাথে শীতের সবজি দিয়ে কাটলেট বানিয়েছেন ৷ নিশ্চিত য অনেক স্বাদ হয়েছে ৷
ধন্যবাদ এরকম ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ৷
সত্যিই খুব স্বাদ হয়েছিল। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
কাটলেট খেয়েছি, কিন্তু এমন সবজী দিয়ে কাটলেট খাওয়া হয়নি।বেশ লোভনীয় লাগছে কাটলেট গুলো। বাচ্চারা খুবই পছন্দ করবে।শীতের সবজী শেষ হবার আগেই ট্রাই করে দেখতে হবে।ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
বাসায় অবশ্যই ট্রাই করবেন ভাইয়া। খুব মজার হয়েছিল খেতে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বিকেলে অথবা সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি।সবজি দিয়ে আপনি খুবই সুন্দর একটি কাটলেট তৈরি করেছেন।আপনা রেসিপিটি দেখে বোঝা চাই খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর তেলে ভাজার কারণে অবশ্যই মচমুচে হয়েছে। রেসিপিটি আমার কাছে একেবারে ইউনিক মনে হচ্ছে। আপনি খুব ভিন্ন ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আমাদের বাসার বাচ্চারা সবজি একদম খেতেই চায়না। আপনার রেসিপিটা আমাদের খুব কাজে লাগবে। এভাবে যদি সবজি খাওয়ানো যায় তাহলে পুষ্টির চাহিদা অনেকটাই মিটবে। ধন্যবাদ আপু দারুন একটা রেসিপির জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
শীতের সবজি দিয়ে কাটলেট তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার শীতের সবজি খেতে খুবই ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।