রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সৃষ্টি কর্তার আশির্বাদে আমি ভালো আছি।আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন।@আমার বাংলা ব্লগে আমি একদম নতুন সদস্য। কমিটির সকল নিয়ম কানুন এখনো ঠিকমতো বুঝে উঠে পারিনি।আশাকরি এবিবি স্কুলের ক্লাস গুলো করলে সকল নিয়ম কানুন মেনে কাজ করতে পারবো। আজ আমি একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।
উপকরণ
মিষ্টি কুমড়া
রুই মাছের মাথা
পেয়াজ কুচি
রসুন কুচি
জিরা বাটা
আদা বাটা
লবন
কাচা মরিচ
গোটা জিরা
হলুদ গুড়া
ভোজ্য তেল
প্রথম ধাপ
প্রথমে মাছের মাথা গুলোকে পরিস্কার করে ধুয়ে লবন, হলুদ মেখে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
প্রথমে চুলায় করাই বসিয়ে দিয়ে পরিমান মতো তেল দিয়েছি এবং তেল গরম করে নিয়ে মাছের মাথা গুলো ভালো করে ভেজে নিয়েছি।
তৃতীয় ধাপ
মাছ ভেজে নেয়ার যে অবশিষ্ট তেল ছিলো সে গুলোতেই গোটা জিরা,কাঁচা মরিচ, পেয়াজ কুচি দিয়ে ফোঁরন দিয়েছি।তারপর নেরে চেরেচেরে হালকা লাল করে ভেজে নিয়েছি।
চতুর্থ ধাপ
এবার কেটে নেয়া মিষ্টি কুমড়া গুলো কড়াইয়ে দিয়ে লবন হলুদ দিয়ে নেড়চেড়ে করে ভালো করে মিশিয়ে নিয়েছি।
পঞ্চম ধাপ
এবার মিষ্টি কুমড়া গুলোর মধ্যে আদাবাটা জিরাবাটা দিয়ে ভালো ভাবে কষিয়ে নিয়েছি এবং কষানো কুমড়া গুলোতে ভেজেরাখা মাছের মাথা গুলো দিয়ে দিয়েছি ও এককাপ পানি দিয়ে ঢাকা দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়েচেড়ে নিয়েছি।
সষ্ঠ ধাপ
কুমড়া গুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে। ভালো ভাবে নাড়াচাড়া করে মাখো মাখো হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে নিয়েছি।
শেষ ধাপ
এবার পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি।
ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি।
রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট দেখেই খেতে ইচ্ছা করছে।আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। আপনি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু হয়েছে। রুই মাছ দিয়ে যে কোন কিছু তৈরি করলে খুবই ভালো লাগে খেতে, আর যদি হয় মিষ্টি কুমড়ার ঘন্ট রেসিপি তাহলে তো কোন কথাই নেই। পরিবেশনটাও খুবই সুন্দরভাবে করলেন আপনি। সবমিলিয়ে আপনার আজকের রেসিপি পোস্ট খুব ভালো ছিল।
লেভেল শেষ হলেই আশাকরি আপনি ভালোভাবে পোস্ট করতে পারবেন। তা যাই হোক রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন । ধাপগুলো বেশ গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার মুড়ি ঘন্ট রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আশা করছি খুব তাড়াতাড়ি এবিবি স্কুলের ক্লাসগুলো করার মাধ্যমে আপনি কমিউনিটির সব নিয়ম কানুন বুঝে যাবেন এবং খুব ভালো পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন। রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার মুড়ি ঘন্ট রেসিপি প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত অসাধারণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে ।রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রুই মাছের মাথা দিয়ে মিষ্টিকুমড়ার ঘন্ট রেসিপি টি দেখতে খুবই সুন্দর হয়েছে।আশাকরি খেতেও অনেক সুস্বাদু হবে।সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।