রেসিপিঃ ছুরি শুটকি দিয়ে আলু ,বেগুন ও শিমের বিচির ঝোল ।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।দেখতে দেখতে ৭ রোজা অতিবাহিত হয়ে গেল! এই রোজায় প্রিয় আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে ছুরি শুটকি দিয়ে আলু ,বেগুন ও শিমের বিচির ঝোল । শুটকি মাছ অনেকের কাছে জনপ্রিয় ও পছন্দের খাবার, আমিও পছন্দ করি। তাজা মাছের তুলনায়, শুটকি মাছে আমিষ,প্রোটিন,খনিজ লবন ও ক্যালসিয়াম অনেক বেশি থাকে। আর শিমের বিচিতে আছে উচ্চমানের ফাইবার প্রোটিন যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।বন্ধুরা, আজকের রেসিপিতে আমি ছুরি মাছের শুটকি আর শিমের বিচির পাশাপাশি বেগুন,আলু ও টমেটো ব্যবহার করেছি। আশাকরি আজকের উপস্থাপিত রেসিপিটি আপনাদের ভাল লাগবে। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি ছুরি শুটকি দিয়ে আলু ,বেগুন ও শিমের বিচির ঝোল , তা ধাপে ধাপে দেখে নেই।
রান্নার উপকরণ
| উপকরণ | পরিমাণ | |
|---|---|---|
| শিমের বিচি | ১৫০ গ্রাম | |
| ছুরি শুটকি | ১টি | |
| বেগুন | ৩টি | |
| ট্মেটো | ২টি | |
| আলু | ৩টি | |
| পিয়াজ কুচি | ৩ টেঃ চামচ | |
| হলুদ গুড়া | ১ চাঃ চামচ | |
| ধনে গুড়া | ১ চাঃ চামচ | |
| জিরা গুড়া | ১/২ চাঃ চামচ | |
| রসুন বাটা | ১ টেঃচামচ | |
| কাচা মরিচ | ৫-৬টি | |
| ধনেপাতা | পরিমান মতো | |
| লবন | স্বাদ মতো | |
| মরিচ গুড় | ১ চাঃ চামচ | |
| তেল | ৩ টেঃ চামচ |
রন্ধণ প্রনালী
ধাপ-১
প্রথমে শিমের বিচি খোসা ছাড়িয়ে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। এবং বেগুন ও আলু টুকরো করে নিতে হবে।
ধাপ-২
ছুরি শুটকি টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।
ধাপ-৩
চুলায় আর একটি হাড়ি বসিয়ে দিতে হবে। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পিয়াজকুচি দিতে হবে। এবং পিয়াজ ভাজা ভাজা করে নিতে হবে।
ধাপ-৪
পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে সকল মশলা দিয়ে দিতে হবে ধনেপাতা বাদে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
ধাপ-৫
মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন টুকরো করে রাখা ছুরি শুটকি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ছুরি শুটকি অন্য একটি পাত্রে তুলে নিতে হবে।
ধাপ-৬
এরপর সেই কষানো মশলাতে একে একে শিমের বিচি, টুকরো করা বেগুন ও আলু দিয়ে দিতে হবে। এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং সব্জিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ১০ মিনিট জ্বাল দিতে হবে।
ধাপ-৭
শিমের বিচি ,আলু ও বেগুন কিছুটা সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে কষিয়ে রাখা ছুরি শুটকি দিয়ে দিতে হবে। এবং ঢাকনা দিয়ে আরও ১০-১৫ মিনিট জ্বাল দিতে হবে। তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে এসেছে। তখন ধনেপাতা কুচি ও কাচা মরিচ দিয়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার ছুরি শুটকি দিয়ে শিমের বিচির ঝোল।
পরিবেষণ
এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করতে হবে।
আশাকরি আজকের মজাদার ছুরি শুটকি দিয়ে আলু ,বেগুন ও শিমের বিচির ঝোল রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি।
দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি শুটকি মাছ দিয়ে এভাবে শিম বিচি, আলু, টমেটো, বেগুন দিয়ে রান্না করছেন খেতে মজা হবে। শুটকি মাছ কিন্তু আমার অনেক প্রিয় একটি মাছ। আমি প্রায় সময় আপনার মত করে রান্না করে থাকি ঝোল করে ভীষণ ভালো লাগে খেতে অনেক ধন্যবাদ আপনাকে।
এ রেসিপিটি আমার বেশ পছন্দের। শুটকি মাছ খেতে আমারও বেশ ভাল লাগে। ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে ছুরি শুটকি মাছ দিয়ে আলু বেগুন ও শিমের বিচির ঝোলের তৈরি করে শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরির উপকরণগুলো দেখে মনে হচ্ছে রেসিপি তৈরি খেতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।
জি ভাই খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ছুরি শুটকি ভুনা খেতে আমার বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সিমের বিচি, টমেটো ,আলু ও বেগুন দিয়ে ছুরি শুটকি
রান্না করেছেন। এভাবে রান্না করলেও খেতে মজা লাগে। প্রতিটা ধাপসুন্দর হবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
শীতের সময় আমার ছুরি শুটকি এভাবে খেতে বেশী ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।
শুটকি মাছ আসলে অনেক কম খাওয়া হয়, আর খেতে চায়লে অনেক সময় পাওয়া যায় না। যাইহোক আপনি শিম, আলু ও টমেটো দিয়ে ছুরি শুঁটকির মজার একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ আপু।
আপনি একদম সত্য কথা বলেছেন শুটকি মাছে আমিষ প্রোটিন এবং খনিজ লবণ অনেক বেশি থাকে খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। শুটকি মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে কক্সবাজার গিয়ে খেয়েছিলাম। তবে বাসায় এ ধরনের রেসিপি খুবই কম রান্না করা হয়। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।
এভাবে বেশি রান্না করা হয় চট্টগ্রামে। খেতে বেশ লাগে। অনেক ধন্যবাদ।
ছুরি মাছ বইতে পড়েছি কিন্তুু কখনো চোখে দেখিনি,আর খাওয়া সেটা তো অনেক দূরের কথা। তবে আপনি ছুরি শুটকি দিয়ে আলি বেগুন সিমের ঝোল রান্না করেছেন। খেতে হয়তো অনেক সুস্বাদু হয়েছে। কারণ এখানে আপনি অনেক গুলো সবজি একত্রিত করে রান্না করেছেন। আর বিভিন্ন সবজি একত্র করে রান্না করলে খেতে এমনিতেই অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যারা চট্টগ্রামে থাকে তারা এ শুটকি বেশ পছন্দ করে । এটা সামুদ্রিক মাছের শুটকি । অনেক ধন্যবাদ ভাইয়া।
ছুরি শুটকি দিয়ে আলু ,বেগুন ও শিমের বিচির ঝোল রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।ছুরি শুঁটকি দিয়ে আলু,বেগুন,শিমের বিচি আর টমেটো দিয়ে দারুন মজার রেসিপি করেছেন।খুব মজা হয়েছে বেশ বুঝতে পারছি। মজার এই রেসিপিটি শেয়ার করেছেন দেখে খুব ভাল লাগলো।ধন্যবাদ আপু।
জি আপু বেশ মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপু।
আজ আপনি আমাদের মাঝে দারুন একটি রেসিপি উপস্থাপন করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দরভাবে কার সম্পাদন করেছেন যে আপনি সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন তা দেখে আমি সত্যি। টমেটো থেকে শুরু করে সমস্ত উপাদান গুলো পর্যায়ক্রমে শিকার উপরে হাড়িতে দিয়েছেন তা সুন্দরভাবে দেখিয়েছেন আর ধাপে ধাপে সুন্দরভাবে রেসিপি শেষ পর্যন্ত তুলে ধরেছেন। সব মিলে বলতে পারি খুবই অসাধারণ একটা রেসিপি।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।