রেসিপিঃ সরিষা দিয়ে সজনে ডাটা।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। আজ ১২ শ্রাবণ, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৭ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে সরিষা দিয়ে সজনে ডাটার রেসিপি। এ রেসিপি আমার শ্বশুর বাড়ী থেকে শেখা। আমদের বাসায় এভাবে সরিষা দিয়ে সজনা ডাটা কখনো রান্না করা হয়নি। আমি প্রথম এ রেসিপিটি খেয়েছি আমার শ্বশুর বাড়িতে । আমার কাছে বেশ মজা লেগেছিল। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সজনে ডাটা। এই রেসিপির জন্য উপকরণ হিসেবে ব্যবহার করেছি সজনে ডাটা ও সরিষা। এছাড়া অন্যান্য উপকরণ তো আছেই। আজ আর কথা নয় চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের সজনে ডাটা দিয়ে সরিষা রেসিপি।

s2.jpg

রান্নার উপকরণ

s4.jpg

s5.jpg

s22.jpg

উপকরণপরিমাণ
সজনে ডাটা২৫০ গ্রাম
পিয়াজ কুচি১ টেঃ চামচ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ টেঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
মরিচ গুড়া১/২ চা চামচ
রসুন কোয়া৪-৫টি
কাঁচা মরিচ৫-৬টি
কাল ও সাদা সরিষা বাটা৩ তেঃ চামচা
আদা১/২" পরিমাণ
চিনিস্বাদ মতো
লবনপরিমাণ মতো
তেল১টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

s5.jpg

s6.jpg

s7.jpg

প্রথমে পিয়াজ,কাচা মরিচ,রসুন ও আদা একসাথে বেটে নিয়েছি।এবং সরিষা বেটে নিয়েছি।

ধাপ-২

s8.jpg

এবং সজনে ডাটা ছিলে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ-৩

s9.jpg

একটি হাড়ি চুলায় বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।

ধাপ-৪

s10.jpg

s11.jpg

s15.jpg

এরপর গরম তেলে চিনি ও সরিষা বাটা বাদে সকল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি । মশলা যাতে পুড়ে না যায় সে জন্য সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৫

s16.jpg

s17.jpg

s18.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা সজনে ডাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ১৫-২০মিনিট চুলায় রেখে দিয়েছি সজনে ডাটা সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ-৬

s19.jpg

s20.jpg

s21.jpg

এবার বেটে নেয়া সরিষা বাটায় সামান্য পানি দিয়ে পাতলা করে নিয়েছি। এবং সিদ্ধ হওয়া সজনে ডাটায় ঢেলে দিয়েছি। সরিষা বাটা ও সজনে ডাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং সামান্য চিনি দিয়ে দিয়েছি। চুলায় আরও কিছুক্ষন রেখে দিয়েছি ।যখন মাখা মাখা হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিয়েছি মজাদার সরিষা সজনে রেসিপিটি।

পরিবেষণ

s1.jpg

s1.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের মজাদার সরিষা-সজনে ডাটা রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ২৭ জুলাই,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি সরিষা বাটা দিয়ে সজনে ডাটা রান্না শিখেছেন আর আপনার কাছ থেকে আমি শিখে নিলাম। এরকম রেসিপি আমিও কখনো আগে করিনি। কিন্তু আপনার রান্নার পুরো পদ্ধতি দেখে মনে হচ্ছে যে খুব মজাদার হয়েছিল খেতে। দেখেই তো খেতে ইচ্ছা করছে এত লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

জি আপু খেতে দারুন হয়েছিল। যারা সাজনা খেতে পছন্দ করে তাদের কাছে বেশ ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সরিষা দিয়ে সজনে রান্না রেসিপি অনেক মজার। আমি ও মাঝে মাঝে এমন রেসিপি তৈরি করি। সত্যি এই রেসিপি অনেক পুষ্টিকর হয়ে থাকে। আপনার রেসিপির কালারটা দারুণ হয়েছে।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু রেসিপিটি আসলেই বেশ মজা। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সরিষা দিয়ে সজনে ডাটার রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আপনার রেসিপির কালারটিও দেখতে খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সরিষা দিয়ে সজনে ডাটা খেতে বেশ ভালই লাগে ।আপনি প্রথম আপনার শ্বশুর বাড়িতে এটি খেয়েছিলেন জেনে ভালো লাগলো ।আপনার রান্নার পদ্ধতিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু খেতে বেশ লাগে । আর আমার নতুন নতুন রেসিপি খেতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার পোস্টের মাধ্যমে সজনে ডাটার অনেক গুনের কথাই জানলাম।এই রেসিপিটি আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে শিখেছেন।আমি আপনার কাছ থেকে শিখে নিলাম।আমি ডাল দিয়ে সজনে ডাটা রান্না করি।খেতে ভীষণ মজার হয়। তবে আপনি সরিষা বাটা দিয়ে সজনে ডাটা চচ্চড়ি করলেন।এটা খেতে ও বেশ মজার লাগবে আপু।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও সব সময় ডাল ও মিক্সড সব্জি দিয়ে খেয়েচ্ছি। শ্বশুর বাড়িতেই প্রথম সরিষা বাটা দিয়ে খেলাম । অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আহা এই মাঝ রাতে আপনার রান্না করা সরিষা দিয়ে সজনে ডাটার রেসিপি দেখে এর জিভে পানি এসে গিয়েছে।রেসিপিরও কালার দেখেই মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপু সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সরিষা দিয়ে সাজনি ডাটা রেসিপি আমার কাছে একদম নতুন লেগেছে। এই রেসিপির পরিবেশনে অসাধারণ হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন জেলের রান্নার ধরন বিভিন্ন রকম হয়। প্রথমে আমারও মনে হয়েছি খেতে কেমন হবে। কিন্তু খেতে বেশ লাগে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37