রেসিপিঃ মজাদার পোয়া মাছ ভুনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ০৪ জৈষ্ট্য, ১৪৩০ বঙ্গাব্দ।১৮ মে,২০২৩ খ্রীস্টাব্দ। প্রিয় আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে পোয়া মাছ ভুনা। ভিটামিন এ,ভিটামিন ডি ও ওমেগা থ্রী ফ্যাটি এসিডে ভরপুর পোয়া মাছ। যা মানুষকে বিভিন্ন জটিল রোগের হাত থেকে মুক্ত করে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনে এবং হৃদযন্ত্রের জন্য পোয়া মাছ অনেক উপকারি।নদী ও সমুদ্রে পোয়া মাছ পাওয়া যায়। ছোট পোয়া মাছ ভুনা রান্না কিন্তু বেশ মজার।আমার দারুণ পছন্দের। বন্ধুরা,আশাকরি আজকের উপস্থাপিত রেসিপিটি আপনাদের ভাল লাগবে। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি মজাদার পোয়া মাছ ভুনা, তা ধাপে ধাপে দেখে নেই।

curry 31.jpg

রান্নার উপকরণ

curry 1.jpg

curry 2.jpg

curry 28.jpg

curry29.jpg

উপকরণপরিমাণ
পোয়া মাছ৭টি
টমেটো১টি
পিয়াজ কুচি১/২ কাপ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন কোয়া৪-৫টি
কাচা মরিচ৫-৬টি
ধনেপাতাপরিমান মতো
লবনস্বাদ মতো
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
পিয়াজ কলি১/২ কাপ
আদা১/২'পরিমাণ
তেল৩ টেঃ চামচ

রান্নার পদ্ধতি

ধাপ-১

cuury.jpg

cuu3.jpg

প্রথমে পিয়াজ কুচি,রসুন,আদা ও কাচা মরিচ বেটে নিতে হবে।

ধাপ-২

curry 1.jpg

curry 14.jpg

এরপর পিয়াজ,টমেটো,পিয়াজ কলি ও ধনেপাতা কেটে নিতে হবে। এবং মাছগুলো পরিস্কার করে নিতে হবে।

ধাপ-৩

cur4.jpg

curry 5.jpg

curry7.jpg

মাছগুলোতে সামান্য হলুদ গুড়া ও লবন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে।

ধাপ-৪

cuurry 10.jpg

cuurry 11.jpg

cuury 12.jpg

চুলায় আর একটি তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়া গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে ম্যারিন্যাট করা মাছগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।।

ধাপ-৫

cuurry 13.jpg

curry 15.jpg

cuurry 15.jpg

পুনরায় চুলায় একটি হাড়ি বসিয়ে দিতে হবে। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মত তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে ,পিয়াজ কুচি দিয়ে দিতে হবে।

ধাপ-৬

curry 17.jpg

curry 16.jpg

curry 18.jpg

curry 19.jpg

curry 20.jpg

curry 21.jpg

curry 22.jpg

cuury17.jpg

পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে সকল মশলা দিয়ে দিতে হবে,ধনেপাতা বাদে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।।

ধাপ-৭

curry 25.jpg

curry 26.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন ভেজে নেয়া পোয়া মাছগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং পরিমাণ মত পানি দিয়ে ১৫-২০ মিনিট জ্বাল দিতে হবে।

ধাপ-৮

curry 27.jpg

তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে এসেছে। তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার পোয়া মাছ ভুনা।

পরিবেষণ

cuury30.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করতে হবে।

আশাকরি আজকের মজাদার পোয়া মাছ ভুনা রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুস্বাদু মাছের রেসিপি করেছেন আপনি। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে চমৎকারভাবে আমাদের মাঝে রান্নার প্রক্রিয়া উপস্থাপন করেছেন‌। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাইয়া এ মাছটা আমার বেশ পছন্দের। অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজ মজার মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। পোয়া মাছ আমার খুব প্রিয়।এই মাছ যেভাবেই রান্না করা হোক আমার খুব ভালো লাগে।আপনার রেসিপি খুব লোভনীয় লাগছে।ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু আমারও বেশ পছন্দ।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পোয়া মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পোয়া মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনার মত এভাবে ভুনা করে কখনো খাওয়া হয়নি। সব সময় কড়া করে ভেজে খাওয়া হয়েছে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব।

 3 years ago 

জি আপু খেতে দারুন হয়েছি। একদিন ট্রাই করবেন আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আজ অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে পোয়া মাছের রেসিপি দেখতে পেলাম। এই মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। পোয়া মাছ ভুনা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপি তৈরি ধাপগুলো আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

পোয়া মাছ ভুনা রেসিপিটা দারুণ হয়েছে আপু। গতকালকে পোয়া মাছের রেসিপি বাসায় খেয়েছিলাম। মাঝে মধ্যে পোয়া মাছের রেসিপি খেতে ভালোই লাগে। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। নিশ্চয়ই খুব মজা করে খেয়েছেন। ভালো লাগলো রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া খেতে দারুন হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মাছ রান্নার প্রক্রিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রাথমিক থেকে একদম শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আর এই ধাপে ধাপে উপস্থাপনা করার প্রক্রিয়াটা ছিল মনমুগ্ধকর যা দেখে খুব সহজেই শিখে যাওয়া সম্ভব মাছ রান্নার কৌশল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38