ফুলকপি পাস্তা নুডুলস।
কমিউনিটির সকল বন্ধুরা কেমন কাটছে শীতের দিনগুলি, শীতের রাতগুলি?
শীতকাল একটি অনেক মজার এবং আনন্দের কারণ এই সময় বিভিন্ন রকম ফুলের সুবাস পাওয়া যায়, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর সব চাইতে আনন্দের বিষয় হলো এসময় বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব বাড়ি-বাড়ি হয়, বাসায় বাসায় হয়। আমরা বাঙালি, বাঙালি মানেই আনন্দ ঘনো পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি।তবে আজকে আমি কোন পিঠা পুলির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব না।আমি সব সময় একটু ব্যতিক্রম কিছু উপস্থাপন করার চেষ্টা করি জানিনা সেটা ব্যতিক্রম হয় কি না আপনাদের কাছে।তবে এই ব্যার্থ চেষ্টা করে যাচ্ছি, করে যাব সব সময়।আমি একটি নাস্তার আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি যে রেসিপিটির নাম "ফুলকপি পাস্তা নুডুলস"। এই রেসিপিটি আমাদের ছোট বড় সবার জন্য স্বাস্থ্যসম্মত ও মজাদার।তাহলে এবার চলেন সবাই কিভাবে এই "ফুলকপি পাস্তা নুডুলস" রেসিপি তৈরি করেছি তার পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে আলোচনা করা যাক।
প্রয়োজনীয় উপকরন সমুহঃ-
১। নুডুলস।
২। পাস্তা।
৩। ফুলকপি।
৪। কাঁচা মরিচ।
৫। পিঁয়াজ।
৬। ডিম।
৭। লবণ।
৮। তৈল।
------------প্রস্তুত প্রণালী-----------
-------------প্রথম ধাপ--------------
পিঁয়াজের খোসা ছাড়িয়ে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর পিঁয়াজগুলোকে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।
--------------দ্বিতীয় ধাপ----------------
কাঁচা মরিচের বোটা গুলো ফেলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।
---------------তৃতীয় ধাপ---------------
ফুলকপি রান্নার উপযোগী করে কেটে নিয়ে ভাব দিয়ে নিয়েছি।
--------------চতুর্থ ধাপ----------------
পাস্তা এবং নুডুলস প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য একটি নেট বাটিতে রেখেছি।
---------------পঞ্চম ধাপ----------------
এবার ফ্রাইপ্যান গরম হয়ে গেলে পিঁয়াজ, মরিচ, লবণ ডিম এবং তৈল দিয়ে ডিমটিকে প্রসেস করে নিয়েছি।
--------------ষষ্ঠ ধাপ-----------------
এবার এই ডিমের মধ্যে পাস্তা, নুডুলস এবং ফুলকপি দিয়ে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ রান্না করার পরে হয়ে গেল আমার "ফুলকপি পাস্তা নুডুলস" রেসিপি। এবার পরিবেশনের জন্য ডেকোরেশন করে একটি ছবি উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা ও উদ্যোক্তা। আমি সব সময় নতুন কিছু সৃষ্টি করতে এবং উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি এবং গর্বিত।নিজেকে একজন ব্লগার ও উদ্যোক্তা হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
ফুলকপি পাস্তা নুডুলস তৈরি করেছেন দেখে তো লোভ সামলাতে পারলাম না আপু খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
খেতে ইচ্ছে করছে সমস্যা নেই বোনের বাসায় চলে আসেন। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।
আপনার পাস্তা নুডুলস রেসিপি দেখে খুবই ভালো লাগলো। পাস্তা আমার একটি প্রিয় খাবার। আমিও মাঝে মাঝে বাসায় পাস্তা তৈরি করি। কিন্তু আপনার রেসিপি করার পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষ করে আপনি আপনার পোষ্টের মার্কডাউন গুলা ব্যবহার করে আপনার পোস্ট খুবই সুন্দর ভাবে সাজিয়েছেন। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি নিয়ে আসার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো।
ফুলকপি পাস্তা নুডুলস ওয়াও!!! দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে। দেখেই জিভে জল চলে আসল। মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হবে।
আমার খু পছন্দের খাবার। মাঝেমধ্যে বাড়িতে তৈরি করে খাওয়া হয়।
জি ভাই অনেক সুস্বাদু ও মজাদার ছিল রেসিপিটি। সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
পাস্তা অনেকবার খেয়েছি, নুডুলস অনেকবার খেয়েছি এবং সেইসাথে ফুলকপি ও কিন্তু "ফুলকপি পাস্তা নুডুলস" এই রেসিপিটি আমি আজও খাইনি। তবে মনে হচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। আমি সময় পেলে অবশ্যই এটি একবার তৈরি করে খেতে চাইবো। আমার কাছে রেসিপিটি অনেক ইউনিক লেগেছে, রেসিপিটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছেন । আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য।
ফুলকপি আর পাঁচতা আপু মনির প্রতিদিনের নাস্তা,হাহাহা। আপনি অনেক সুন্দর করে ফুলকপি দিয়ে পাস্তা নুডুস তৈরি করেছেন। এবং সেটি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছে। খুবই ভালো লেগেছে এবং আকর্ষণীয় ছিল। ভেজিটেবল নুডলস খাওয়ার মজাটাই আলাদা। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর করে মন্তব্য করে উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ফুলকপি পাস্তা নুডুলস দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু
অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপনি খুবই চমৎকার ভাবে ফুলকপি দিয়ে পাস্তা নুডুলস রান্না করেছেন। আপনার এই রেসিপিটা সত্যিই আমার কাছে একদম ইউনিক লেগেছে, নুডুলস আমি অনেকভাবে খেয়েছি তবে আপনার মত এভাবে ফুলকপি দিয়ে কখনো খাইনি, আমি অবশ্যই বাসায় এরকম আপনার মত ফুলকপি দিয়ে পাস্তা নুডুলস রান্নার চেষ্টা করব। এত সুন্দর এবং মজাদার একটি লোভনীয় রেসিপি আমাদের সকলের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।শুভকামনা রইল আপনার জন্য ,আপনার কাছ থেকে পরবর্তীতে এ রকম মজাদার রেসিপি উপহার পাবো বলে আশা রাখি।
অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর গুছিয়ে মন্তব্য করে সহযোগিতা এবং উৎসাহ দেওয়ার জন্য।ইন-সা-আল্লাহ অবশ্যই আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করবো।
ফুলকপি পাস্তা নুডুলস খাওয়া হয়নি তবে পাস্তা খেয়েছি বেশ মজা লাগে। রেসিপি দেখে খুব লোভ হচ্ছে পারলে একটু টেস্ট করে দেখতাম। পাস্তা নুডুলস তৈরির ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
ফুলকপি আর পাস্তা দিয়ে নুডুলস রান্না করছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। নুডুলসের সাথে সবজি ব্যবহার করলে খেতেও অনেক মজা হয়। আমার নুডুলস খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আপনার সবজি আর পাস্তা দিয়ে রান্না করা নুডুলস আমার ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু
আপনি আমার রেসিপিটি পছন্দ করেছেন বা পছন্দ হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপু আপনি ফুলকপি পাস্তা নুডুলস এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা সত্যি লোভনীয়। আপনার পাস্তা দেখে খুব খেতে ইচ্ছা করছে। আপনি খুব সুন্দর ভাবে পাস্তা ফুলকপি ও ডিম দিয়ে স্বাস্থ্যকর একটি রেসিপি তুলে ধরেছেন। ধাপে ধাপে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।