রেসিপিঃ-মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে ঝাল ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে ঝাল ঝাল রেসিপি।

R6.jpg

সবাইকে জুম্মা মোবারক,

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জানাই। আশা করি ছুটির দিনে সবার দিন ভালোই যাচ্ছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন অনেক ব্যস্ত সময় কাটাতে হয়। কারণ বিভিন্ন ধরনের কাজ জমে থাকে। আমারও বেশ কাজ জমে গেল যেহেতু কয়েকদিন রাঙ্গামাটি ভ্রমনে গেছিলাম। তাই কমিউনিটিতে তেমন এক্টিভ থাকতে পারিনি। আরো কয়েকদিন ব্যস্ততার মধ্যে থাকতে হবে তারপরে হয়তো ফ্রি হয়ে যাব। যাক বন্ধুরা মূল কথায় ফিরে আসি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাপ্তাহিক ধারাবাহিকতায় শেয়ার করা একটি রেসিপি পোস্ট। রেসিপি গুলো শেয়ার করতে বেশ ভালই লাগে। তবে প্রতিটি জিনিসের ক্ষেত্রে একটু সময় দিতে হয়। তাই রেসিপি গুলো নেওয়ার সময় একটু সময় দিয়ে করতে হয়। তাহলে খুব সুন্দর আউটপুট আসে।

বন্ধুরা আমি আজকে যে রেসিপি শেয়ার করব তা হচ্ছে মিষ্টি কুমড়া সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমার কাছে এই রেসিপি অনেক ভালই লাগে। কারণ শীতকালে ঝাল ঝাল করে চিংড়ি মাছ দিয়ে যদি মিষ্টি কুমড়া সবজি রান্না করা যায় খুব মজার হয়। বিশেষ করে যে কোন ধরনের সবজি শীতকালে খেতে বেশ ভালো লাগে। তবে অন্যান্য সিজনে ও ভালো লাগে না তা নয়। কিন্তু শীতকালের জন্য একটু পারফেক্ট বলতে গেলে। আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া সবজি রান্না করেছিলাম। এই সবজি ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা এই রেসিপি খুবই মজার হয়েছিল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ঝাল ঝাল সুস্বাদু রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম।

R8.jpg

তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি তৈরি করার পদ্ধতি সমূহঃ-


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


R.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
চিংড়ি মাছ৩০০ গ্রাম
মিষ্টি কুমড়া৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ টি
রসুন কুচি৩ কোয়া
কাঁচা মরিচ পেস্ট২ চামচ
লবণস্বাদমত
লাল মরিচের গুঁড়া২ চামচ
হলুদ গুঁড়া১ চামচ
জিরা গুঁড়া১ চামচ
ধনে গুঁড়া১ চামচ
সরিষার তেলপরিমাণ মত


মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের রেসিপি তৈরির ধাপ সমূহ


রান্নার ধাপ-১

প্রথমে আমি মাছ গুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম। সবজি গুলো কেটে ধুয়ে নিলাম। রান্নার জন্য একটি পাত্র চুলায় বসায় দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম।

R1.jpg


রান্নার ধাপ-২

পেঁয়াজ এবং রসুন ভাল ভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।

R2.jpg


রান্নার ধাপ-৩

এখন দিয়ে দিতে হবে অন্যান্য মসলা গুলো। কাঁচা মরিচ পেস্ট, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সব উপকরণ দেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিবো।

R3.jpg


রান্নার ধাপ-৪

সব উপকরণ সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া গুলো। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। এবং পরিমাণ মতো পানি দিব। সাথে আরও অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে।

R4.jpg


রান্নার ধাপ-৫

সব উপকরণ গুলো যেহেতু দেওয়া শেষ সেই সাথে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রয়োজন মতো সিদ্ধ করে নেওয়ার পরে যখন সবজি গুলো পারফেক্ট হয়ে আসে তখন নামায় ফেলতে হবে। তারপর পরিবেশনের পালা।

R5.jpg


রেসিপির পরিবেশনা

সত্যি বলতে এতই মজার হয়েছিল খেতে বেশ ভাল লাগলো। যেহেতু ঝাল ঝাল করে রেসিপি তৈরি করেছি তাই আমার কাছে বেশি ভাল লাগলো। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমার আজকের শেয়ার করা রেসিপি। আশ করি ভালই লাগবে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না।

R6.jpg

R7.jpg

R8.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 2 years ago 

ছুটির দিনে প্রায় সকলেরই কাজকর্ম বেড়ে যায় রাঙ্গামাটি ভ্রমণ করতে গিয়ে খুবই ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। যাইহোক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপনার এই মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল রেসিপি দেখেই বোঝা অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রাঙামাটিতে অনেক আনন্দ করেছি সবাই মিলে। অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগার জন্য।

 2 years ago 

আপু আপনি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া রেসিপিটি ভাল লাগার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া অনেক মজার একটা রেসিপি। সত্যি আপু মিষ্টি কুমড়া চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে।আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে অনেক ভাল লাগে আপু মিষ্টি কুমড়া সবজি।

 2 years ago 

মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে ঝাল ঝাল রেসিপি এটাতো আমার ভীষণ ভালো লাগলো। আপনি বরাবরি দারুন রান্নার রেসিপি দিয়ে থাকেন এবং আর আজকেউ তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এ ধরনের রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মিষ্ট কুমড়া এমন একটি সবজি যা আমার খেতে খুব ভাল লাগে।

 2 years ago 

আমার খুবই প্রিয় একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মিষ্টি কুমড়ার সাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় সেটা খেতে আসলেই অনেক ভালো লাগে। আর মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তাই আমাদের সকলেরই উচিত এই রেসিপিটা খাওয়া।

 2 years ago 

একদম ঠিক বলেছেন মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে।

 2 years ago 

শীতকালে মিষ্টি কুমড়া খাওয়ার মজাই আলাদা। আপনি অনেক সুন্দর করে মিষ্টি কুমড়ো এবং চিংড়ি মাছ দিয়ে চমৎকার রেসিপি করেছেন। তবে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ দুটি আমার খুব প্রিয়। তবে অনেকে বলে মিষ্টি কুমড়া খেলে বুদ্ধি বাড়ে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। এবং রেসিপির উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে। সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মিষ্টি কুমড়া এমন একটি সবজি খেতে যেমন সুস্বাদু হয়। তেমনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে অনেক মজা লাগে। তবে শীতকালে মিষ্টি কুমড়া খেতে অনেক ভালো লাগে। তবে আপনি খুব সুন্দর করে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ দিয়ে অসাধারণ রেসিপি করেছেন। সত্যি বলতে এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি খেতে অনেক মজা লাগে। খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলছেন আপু যেকোন সবজিতে চিংড়ি মাছ দিলে খেতে খুব ভালো লাগে।

 2 years ago 

মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি দেখতে পেলাম। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমি অনেকদিন আগে তৈরি করেছিলাম। খেতে খুবই মজাদার হয়। আপনার রেসিপির পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে, রেসিপিটা খুবই মজাদার হয়েছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিশ্চয়ই ভাইয়া খেতে আমার খুব সুস্বাদু মনে হলো।

 2 years ago 

মিষ্টি কুমড়া সবিজ আমার খুব প্রিয় একটি সজবি ভাইয়া।

 2 years ago 

মিষ্টি কুমড়া আমার খুব পছন্দের। চিংড়ি মাছ দিয়ে যে কোন তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে ঝাল রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। চিংড়ি মাছ দেওয়াতে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হবে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার কাছে মিষ্টি কুমড়া ভাজি করে খেতে যেমন ভালো লাগে। তেমনি ঝোল করে খেতে আরো অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42