রেসিপিঃ- ক্রিপসি লাচ্ছা সেমাইয়ের বড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/ নমস্কার!


f22.jpg

আশা করি সবাই ভালো আছেন। আমি @samhunnahar। বন্ধুরা আমি আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগিং করি কক্সবাজার থেকে। বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থান করেও মনে হয় খুব কাছাকাছি আসি সবাই সাথে। একমাত্র সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে। বাংলা ভাষায় ব্লগিং করতে পেরে অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে মনের ভাবগুলো যখন নিজের মতো করে সাজিয়ে সবার সাথে শেয়ার করতে পারি। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি পোস্ট ভেরিয়েশন আনার জন্য। এছাড়া পোস্ট এর ভিন্নতা আনার জন্য ভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে চেষ্টা করি রেসিপি পোস্ট শেয়ার করার। সে ধারাবাহিকতায় আজকে আমি একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি।

আমরা খাদ্যপ্রেমী বাঙ্গালী। খাদ্য তো আমাদের খেতে হবে। শরীরের শক্তি যোগানোর জন্য খাদ্য আবশ্যিক। খাবার না খেলে আমাদের শরীর অচল হয়ে যাবে। কাজ করার জন্য বেঁচে থাকার জন্য শরীরের শক্তি যোগানোর জন্য খাবার অপরিহার্য। তাই আমরা চেষ্টা করি আমাদের পছন্দমত এবং স্বাস্থ্যসম্মত কিছু খাবার খাওয়ার। এমন কিছু কিছু খাবার থাকে যেগুলো মাঝেমধ্যে আমরা খাওয়ার চেষ্টা করি। যদিও এমন ভাজাপুড়া কিছু খাবার আছে প্রতিনিয়ত খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। আবার কিছু কিছু খাবার আছে আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি। কিন্তু সেই খাবার গুলো খেতে খেতে আমাদের একঘেয়েমি চলে আসে। তাই আমরা চেষ্টা করি সেই খাবারগুলোকে বিভিন্ন ভাবে মেকানিজম করে খাওয়ার।

f21.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাইয়ের বড়া রেসিপি। রেসিপিটি প্রথমে খেয়েছি আমার বড় জা (ভাবি) তৈরি করেছিল। প্রথমে আমি এক কামড়ে বুঝতে পারছিলাম এটা লাচ্ছা সেমাইয়ের রেসিপি। খাওয়ার সাথে সাথেই যেন আমার মুখে লেগে থাকছিল এত সুস্বাদু একটি রেসিপি। সত্যি বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিলো। বাচ্চারা আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটি তৈরি করার। যখন আমি মহেশখালীতে ছিলাম এই ঈদের সময় তখন আমি ইফতারের সময় একবার তৈরি করেছিলাম। বেশ ভালো লেগেছে অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটি। যখন ভালো লাগছে তখন আমি গতকালকে আবার তৈরি করে নিলাম রেসিপি। যখন নাম শুনলো বাচ্চারা আমি সেমাইয়ের বড়া রেসিপিটি তৈরি করতেছি তখন অনেক খুশি হয় বাচ্চারা।

তৈরি করার সাথে সাথে এক নিমিষেই শেষ হয়ে গেল। একটু ক্রিসপি করে যদি তৈরি করা হয় খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিব।

f23.jpg



রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


f25.jpg

আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি সব উপকরণসমূহ রেডি করে নিয়েছি।


উপকরণপরিমাণ


  • সেমাই-৫০০ গ্রাম।

  • ডিম- ১ টি

  • কোরা নারকেল -পছন্দমতো।

  • পাউডার দুধ - ১০০ গ্রাম।

  • চিনি - পছন্দমতো।

  • লবণ- স্বাদমতো ।

  • সয়াবিন তেল- ভাজার জন্য।


লাচ্ছা সেমাইয়ের বড়া রেসিপি তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। সেই প্যাকেট খুলে একটি পাত্রের মধ্যে রাখলাম।

f.jpg

f1.jpg


রান্নার ধাপ-২

বন্ধুরা আপনাদেরকে তো প্রথমেই উপকরণ সমূহ নিয়ে দেখিয়েছি। কি কি উপকরণ নিয়েছি সবগুলো পরিমাণ মতো নিয়ে দেখিয়েছি। এখন লাচ্ছা সেমাইয়ের সাথে সেই উপকরণগুলো আমি ধাপে ধাপে নিয়ে দেখালাম আপনাদেরকে।

f2.jpg

f3.jpg

f4.jpg


রান্নার ধাপ-৩

এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ উল্লেখিত পরিমাণ দিয়ে দিলাম। এখন সব উপকরণ ভালোমত মিশিয়ে নেওয়ার পরে মেখে নিবো।

f5.jpg

f6.jpg

f7.jpg


রান্নার ধাপ-৪

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি। আমি একটা ডিম দিয়েছি যদি আপনারা চাইলে আরো ডিম দিতে পারেন।

f8.jpg

f9.jpg

f10.jpg


রান্নার ধাপ-৫

আপনারা দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে। মেখে নেওয়া সেমাইয়ের মিশ্রণটিকে আমি এখন হাতে নিয়ে গোল গোল করে নিয়ে নিলাম। এভাবে সবগুলো সেমাইকে এভাবে শেডু করে নিয়ে প্লেটে রেখে দিলাম।

f11.jpg

f12.jpg

f13.jpg

br>

রান্নার ধাপ-৬

এখন রান্নার জন্য একটি কড়াই নিলাম। কড়াই আমি চুলায় বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম বড়া ভেজে নেওয়ার জন্য। তেল যখন হালকা গরম হয়ে আসে তখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ক্রিপসি হয়। এছাড়াও যাতে পুড়ে না যায় কালার সুন্দর থাকে সেজন্য সময় দিয়ে করতে হবে।

f14.jpg

f15.jpg

f16.jpg

f17.jpg

br>

রান্নার ধাপ-৭

আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নেড়েচেড়ে ভেজে নিতে থাকছি। এভাবে সবগুলো বড়াকে তেলের মধ্যে সময় দিয়ে নেড়েচেড়ে দিলাম। মাশাল্লাহ কালার গুলো দেখতে খুবই সুন্দর ছিল।

f18.jpg

f19.jpg

f20 .jpg


রেসিপির পরিবেশনা

যখন রেসিপি তৈরি করা শেষ তখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আসলে রেসিপিটি গতকালকে বিকেল বেলায় খাওয়ার জন্য তৈরি করেছিলাম। যখন তৈরি করে নিলাম সাথে সাথে পরিবেশন করা শুরু করে দিলাম। কারণ এমন খাবার গুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। সবাই মিলে বসে পড়লাম ডাইনিং এ। খাচ্ছিলাম এবং খাবারের প্রশংসা করছিলাম বেশ সুন্দর একটি মুহূর্ত ছিলো। যখন কোন কিছু তৈরি করে সবার কাছ থেকে সুন্দর অনুভূতি পেলে আরো অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে আমরা খাবারের স্বাদের ভিন্নতা আনার জন্য ভিন্নভাবে খাবার তৈরি করতে পারি। এক্ষেত্রে হয় কি খাবারের একঘেয়েমি চলে যাই। এছাড়া ও সবাই বেশ মজার করে খেয়ে থাকেন। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মতামত দিয়ে জানালে আরো বেশি ভালো লাগবে।

f21.jpg

f22.jpg

f23.jpg

f24.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হবো নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

লাচ্ছা সেমাইয়ের বড়া রেসিপিটি পড়ে মনে হচ্ছে যে এটি খেতে অসাধারণ হবে। আপনার প্রতিটি ধাপের বর্ণনা পড়ে রেসিপিটি তৈরি করার প্রতি আগ্রহ জাগে। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া খেতে অসাধারণ আমি তো প্রথমে একবার খেয়ে মুখে লেগে থাকছিলাম এমন অবস্থা।

 2 years ago 

ক্রিপসি লাচ্ছা সেমাইয়ের বড়া এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। তবে এই ক্রিপসি লাচ্ছা সেমাই সাধারণভাবে রান্না করে খাওয়া হয়েছিল। আপনি দেখছি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে ক্রিপসি লাচ্ছা সেমাইয়ের বড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা ক্রিপসি লাচ্ছা সেমাইয়ের বড়া গুলো দেখে তো আমার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দর করে বড়া গুলো তৈরি করেছেন আপু।

 2 years ago 

একদিন খেয়ে দেখবেন ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

বিভিন্ন রকমের সেমাই প্রস্তুত খেয়েছি কিন্তু সেমাই দিয়েও যে এত মজাদার বরার রেসিপি প্রস্তুত করা যায় সেটা আসলে জানতাম না।
আপনার প্রস্তুত করা ইউনিক রেসিপি দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে।
নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার ইউনিক রেসিপিটি দেখার জন্য।

 2 years ago 

আপু লাচ্ছা সেমাইয়ের বড়ার কালার দেখে বেশ লোভনীয় লাগছে । কখনো এমন ডিম দিয়ে লাচ্ছা সে আমার বড়া খাওয়া হয়নি।ক্রিসপি স্বাদের খেতে বেশ ভালোই হবে । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আমার কাছেও নতুন আপু খেতে এত সুস্বাদু হয় বুঝতে পারিনি আমি।

 2 years ago 

এক কথায় জাস্ট অসাধারণ একটি রেসিপি করছেন আপু। আসলে আমার কাছে সেমাই নরমালি যেভাবে রান্না করা হয় সেভাবে খেতে একদমই ভালো লাগে না। আগে এক সময় খাওয়া হতো কিন্তু এখন আর ভালো লাগেনা। আর আপনি যেভাবে একদম দারুন একটা রেসিপি তৈরি করেছেন এটা বেশ মজা লেগেছে। যদিও খেতে পারলে টেস্ট বুঝতাম, তবে দেখতে তো লোভনীয় লাগছে। রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু তৈরি করে দেখবেন খেতে অনেক সুস্বাদু।

 2 years ago 

আপনি আপনার জা এর কাছ থেকে খুব মজার একটা রেসিপি শিখেছেন। বেশ ভালো লাগলো ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। দারুণভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটা ধাপ। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু প্রথমে উনার থেকে খেয়ে বেশ ভালো লেগেছে তার পরে আমি তৈরি করেছি।

 2 years ago 

শরীরের শক্তি যোগানোর জন্য খাদ্য আবশ্যিক।
ঠিক বলেছেন আপু খাবার না খেলে আমাদের শরীর অচল হয়ে যাবে। কাজ করার জন্য বেঁচে থাকার জন্য শরীরের শক্তি যোগানোর জন্য খাবার অপরিহার্য। আপনি আর চমৎকার লোভনীয় করে ক্রিপসি লাচ্ছা সেমাইয়ের বড়া রেসিপি করেছেন এবং তা আমাদের সাথে চমৎকার সুন্দর ভাবে রেসিপিটি ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লোভনীয় মুখরোচক রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমাদের শরীরের বেঁচে থাকার প্রধান উপকরণ হচ্ছে খাবার। খাবার না খেলে আমাদের শরীর চলবে না। অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আমার সাথে মত পোষণ করলেন।

 2 years ago 

আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। আসলে আপু এমন রেসিপি অনেক মজা লাগে খেতে। আর সকাল বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা অনেক পছন্দ করে। আসলে নারকেলের জিনিস এর তুলনা হয় না। এগুলো খেতে নিশ্চয় অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনিও তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন খেতে খুবই সুস্বাদু আপু।

 2 years ago 

লাচ্ছা সেমাই আমার খুব পছন্দের। আপনি লাচ্ছা সেমাইয়ের বড়া তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে । ক্রিপসি লাচ্ছা সেমাইয়ের বড়া বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। লাচ্ছা সেমাইয়ের বড়া খেতে সত্যি বেশ দারুণ। এই ধরনের খাবার বেশ লোভনীয় হয়ে থাকে। লাচ্ছা সেমাইয়ের বড়া তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমারও বেশ পছন্দের লাচ্ছা সেমাই। এভাবে খাওয়াটা আমার কাছে বেশ দারুন লেগেছে।

 2 years ago 

বাঙালির মতো খাদ‍্যপ্রেমি বাঙালির মতো খাদ‍্যের ভ‍্যারাইটি অন্য কোন দেশের মানুষের নেই। লাচ্ছা সেমাইয়ের এমন ক্রিপসি বড়া আমি কখনও খাইনি। এটা দেখে বেশ ইউনিক লাগছে। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন পোস্ট টা। প্রতিটা ধাপ সুন্দর ভাবে শেয়ার করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।। দারুণ ছিল আপনার রেসিপি টা।

 2 years ago 

যেহেতু প্রথম দেখেছেন তাহলে তৈরি করে খেয়ে দেখবেন। আমাকে রিভিউ দেবেন হি হি হি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62444.30
ETH 1756.85
USDT 1.00
SBD 0.39